Khoborerchokh logo

গাজীপুরে ছিনতাইয়ের ঘটনা ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা 250 0

Khoborerchokh logo

ছবি;নিহত আসাদুজ্জামান তুহিন

গাজীপুরে মহানগরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তায় ছিমতাইয়ের ভিডিও ধারণ করায় আসাদুজ্জামান তুহিন (৩৮) নামের এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট)২০২৫ইং রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন সাংবাদিক তুহিন। নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে ফেসবুক লাইভ করেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এরপর রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। অপরদিকে পুলিশ জানায়, জৈনক মাহিলার সাথে বাদশা নামক এক ব্যক্তির সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হলে দুর্বৃত্তরা মসজিদ মার্কেটে এসে সাংবাদিক তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাত্ব করে এবং জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। 

রাত সোয়া ৮টার দিকে তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এসময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। পরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আসাদুজ্জামানের মৃত্যু হয়।

 বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তার প্রকৃত তথ্য জানার চেষ্টা চলছে। পাশাপাশি হত্যাকারীদের সনাক্ত করতে সিসি ফুটেজ যাচাই করা হচ্ছে । অতি শীঘ্রই এ হত্যার ঘটনা উদঘাটনসহ হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com