বিএনপি ক্ষমতায় আসলে দেড় বছরে দেশের ১ কোটি মানুষের কর্মসংস্থান করবে 167 0
বিএনপি ক্ষমতায় আসলে দেড় বছরে দেশের ১ কোটি মানুষের কর্মসংস্থান করবে
: বিএনপি ক্ষমতায় আসলে প্রথম দেড় বছরে দেশের এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী শনিবার দুপুরে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।
সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে তথ্য প্রযুক্তি খাতে। ন্যুনতম এসএসসি পাশ তরুণ-যুবকদের আইটি খাতে চাকরি দেওয়া হবে। বিদেশে যে সব তরুণ আইটিতে দক্ষ তাদেরকে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে।
ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বিএনপি সরকার কাজ করবে। যারা কৃষিতে বিনিয়োগ করতে আগ্রহী তাদেরকে সেই সুযোগ তৈরি করে দেওয়া হবে। কৃষিপণ্য বিদেশে রপ্তানীর লক্ষ্যেও বিএনপি কাজ করবে’-যোগ করেন বিএনপির এ নেতা।
সিলেট ও জাতীয় অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সম্মিলিত অগ্রগতির রূপরেখা নিয়ে এই সিলেট বিজনেস ডায়লগ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাবেক সভাপতি ফজলুল হক।