Khoborerchokh logo

ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক 112 0

Khoborerchokh logo

ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এ সায়েন্টিফিক অফিসারদের পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম বা জ্যেষ্ঠতা লঙ্ঘনের ঘটনা ঘটেনি বলে স্পষ্টভাবে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড.মোঃখালেকুজ্জামান। তিনি এ প্রতিবেদককে বলেন,নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে এবং প্রচলিত বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করেই পদোন্নতি প্রদান করা হয়েছে।

এখানে কোনো নিয়মের ব্যত্যয় ঘটেনি। সম্প্রতি পদোন্নতি ও জ্যেষ্ঠতা নিয়ে কিছু অভিযোগ ও আলোচনা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে রোববার ১ /২/২০২৬ ইং মহাপরিচালক জানান, প্রকৃতপক্ষে কারা এসব অভিযোগ করছেন বা কোন প্রেক্ষাপটে এ ধরনের কথা বলা হচ্ছে,সে বিষয়ে কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট কোনো তথ্য-উপাত্ত নেই। এখন পর্যন্ত ব্রি কর্তৃপক্ষের কাছে কোনো কর্মকর্তা সরাসরি মৌখিকভাবে কিংবা লিখিতভাবে জ্যেষ্ঠতা লঙ্ঘন বা পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ দাখিল করেননি বলেও তিনি উল্লেখ করেন।

ড.খালেকুজ্জামান বলেন,ব্রির মতো একটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানে পদোন্নতির বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এ ক্ষেত্রে নিয়োগ কমিটির সুপারিশ, সংশ্লিষ্ট প্রবিধান ও সরকারি বিধিমালা অনুসরণ করাই একমাত্র নীতি হিসেবে বিবেচিত হয়, যা এ ক্ষেত্রেও যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। তবে গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে, যাতে কারও মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি বা অসন্তোষের সুযোগ না থাকে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ব্রি কর্তৃপক্ষের এই অবস্থান প্রতিষ্ঠানটির প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিফলন। পদোন্নতি প্রক্রিয়া নিয়ে উদ্ভূত আলোচনা নিরসনে এটি একটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই প্রতিষ্ঠানে ন্যায়সংগত মানবসম্পদ ব্যবস্থাপনা বজায় রাখার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com