Khoborerchokh logo

জয়দেবপুর জংশনের নিকট রেল ইঞ্জিন লাইনচ্যুত 287 0

Khoborerchokh logo

জয়দেবপুর জংশনের নিকট রেল ইঞ্জিন লাইনচ্যুত

 ফাহিম ফরহাদ,গাজীপুরঃ

গাজীপুরের জয়দেবপুর রেল জংশনের (স্টেশনের) কাছাকাছি একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হবার খবর পাওয়া গেছে।

বুধবার (২৩ জুলাই) দুপুর সারে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জয়দেবপুর জংশন স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী নতুন সময়কে এ তথ্য জানান, তিনি জানান, জয়দেবপুর স্টেশনের দিকে যাচ্ছিল একটি কমিউটার ট্রেন। 

একপর্যায়ে স্টেশনের প্রবেশমুখের কাছাকাছি পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। এতে করে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে এবং ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

দুই ও তিন নম্বর লাইনে রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

জয়দেবপুর রেলওয়ের প্রকৌশলী সিরাজুল ইসলামের সাথে মুঠোফোনে গণমাধ্যম যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভড করেন নি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে রেলওয়ের টেকনিক্যাল টিম পৌঁছেছে এবং উদ্ধার কাজ শুরু করেছেন। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com