Khoborerchokh logo

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে চক্রের ৫ সদস্যকে গ্রপ্তার করেছে কোনাবাড়ী থানা পুলিশ 315 0

Khoborerchokh logo

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ী থানা পুলিশ

আশিকুর রহমান আশিক:

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একটি ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


কোনাবাড়ী থানা পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি অটোরিকশা ও ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইলের সুমন রানা (২৭), বগুড়ার মকুল মিয়া (২৬), ময়মনসিংহের সজিব (৩২), কিশোরগঞ্জের মোঃ রানা ওরফে বিকাশ রানা (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জের মোঃ রুহুল আমিন (২১)। পুলিশ জানিয়েছে, তারা কোনাবাড়ী এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।


কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।"


তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com