Khoborerchokh logo

গাজীপুরে ফৌজদারী মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষে মহানগর দায়রা জজ আদালতের মতবিনিময় 344 0

Khoborerchokh logo

গাজীপুরে ফৌজদারী মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষে মহানগর দায়রা জজ আদালতের মতবিনিময়


আলমগীর কবীর,গাজীপুর:
বুধবার ১৬ জুলাই ২০২৫ইং বিকালে আদালত সম্মেলন কক্ষে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভার প্রতিপাদ্য বিষয় ছিল-ন্যায় বিচারের মাধ্যমে ফৌজদারী মামলা দ্রুত নিষ্পত্তি করা ।

দেশে চলমান পরিস্থিতি বিবেচনায় মহানগরসহ জেলায় কর্মরত সরকারী দপ্তরের প্রধানদের সমন্বয়ে অস্থিতিশীল পরিবেশ যাতে সৃষ্টি না হয় । এ ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতার কথাও আলোচনা করা হয় মতবিনিময় সভায় ।
বিচার প্রার্থীরা যাতে করে ন্যায় বিচার পায় এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতিও যথাযথ আইন প্রয়োগের প্রত্যাশা ব্যক্ত করা হয় । মতবিনিময় সভায় উপস্থিত আলোচকদের প্রাণবন্ত গঠনমুলক আলোচনায় প্রাধান্য পায়,কোনভাবেই যেনো আইনের ব্যতয় না ঘটে। কোন বিচার প্রার্থী যেনো হয়রানীর কবলে না পড়েন । ন্যায় বিচার ও স্বল্প সময়ে বিচারিক কাজ সম্পন্ন করে অন্যন উদাহরন সৃষ্টি করতে হবে। পাশাপাশি অন্যান্য দপ্তরে আগত সেবা প্রত্যাশীরা যেনো সঠিক সেবা পায়,সে ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখবেন ।

উক্ত মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান,চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারিক,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন,অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আবু ইব্রাহিম,যুগ্মমহানগর দায়রা জজ মোহাম্মদ বিল্লাল হোসাইন,যুগ্ম মহানগর দায়রা জজ কাজী আরাফাত উদ্দীন,অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুন,মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওমর হায়দার,মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যুবায়ের রশীদ,জিএমপির,অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জাহিদ হাসান পুলিশ সুপার,ড.চৌধুরী মো.যাবের সাদেকসহ একাধিক আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ ।

এছাড়াও গাজীপুর জেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানসহ এর প্রতিনিধি,সিভিল সার্জন,শহীদ তাজ উদ্দীন আহম্মেদ মেডিকেল হাসপাতাল ও কলেজ, নির্বাহী প্রকৌশলী,গণপূর্ত বিভাগ,এলজিইডি,সড়ক ও জনপদ,সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা,দুর্নীতি দমন কমিশন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেল সুপার,পাবলিক প্রসিকিউটর,জেলা বার ও আইনজীবি সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ মহানগরের আটটি থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন ।
উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন,শাহ্ রিয়ার কবির ,গাজীপুর মহানগর দায়রা জজ,গাজীপুর ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com