Khoborerchokh logo

ফলকে আমার নাম কেন ? 354 0

Khoborerchokh logo

ফলকে আমার নাম কেন ?

আলমগীর কবীর :
রবিবার ২৪ আগস্ট ২০২৫ ইং গাজীপুরের ভোগড়া বাইপাসের  ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ খুলে দেওয়া হয়েছে। রোববার  সকালে সড়ক উদ্বোধনের পর ফলক উন্মোচনকালে সেখানে নিজের নাম দেখে ক্ষোভ প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় উন্মোচন না করে ফলক পরিবর্তনের ‍নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

টোল প্লাজা উদ্বোধনের আগে তিনি অনুষ্ঠানে বক্তব্য দেন। এরপর মঞ্চের বাম পাশে স্থাপিত ফলক উন্মোচন করতে যান। সেখানে গিয়ে তিনি লাল মখমলের কাপড়ে ঢাকা শ্বেত পাথরে কালো কালি দিয়ে উদ্বোধক হিসেবে তার নিজের নাম লেখা দেখতে পান। এতে তিনি ক্ষুব্ধ হন। 

এ সময় সড়ক উপদেষ্টা বলেন,এটা কি আমার বাপের টাকায় করছে, তাহলে ফলকে কেন আমার নাম থাকবে। তিনি দ্রুত ফলক পরিবর্তন করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
নিয়মানুযায়ী টোল প্লাজায় গিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন এবং নির্ধারিত টোল দিয়ে তিনি সড়ক অতিক্রম করেন। তবে ফলক উন্মোচন করেননি।

 এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনসহ প্রকল্পের দেশী-বিদেশি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com