Khoborerchokh logo

দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানে সাড়ে ৩৭ টন ইলিশ যাবে ভারতে 339 0

Khoborerchokh logo

দুর্গাপূজায় উপলক্ষে প্রথম চালানে সাড়ে ৩৭ টন ইলিশ যাবে ভারতে

আসন্ন দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে প্রথম চালনে ভারতে পাঠানো হবে সাড়ে ৩৭ টন ইলিশ । এবার ১২০০ টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি পেয়েছে ৩৭ প্রতিষ্ঠান। এরইমধ্যে ইলিশ রপ্তানি শুরু করেছেন ব্যবসায়ীরা। প্রথম চালানে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রায় সাড়ে ৩৭ টন ।

বেনাপোল বন্দরের মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রন কেন্দ্রের ফিসারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তা সজিব সাহা জানান, বুধবার দিবাগত  রাত দেড় টার দিকে বেনাপোল বন্দর দিয়ে এইসব ইলিশ রপ্তানি করে ছয়টি প্রতিষ্ঠান। প্রথম চালানে ভারতে ৩৭ টন । মান পরীক্ষা করে রপ্তানির অনুমতি দেয়া হয়েছে। গত বছর ইলিশ রপ্তানির অনুমতি ছিল ২ হাজার ৪২০ টন। বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছিল মাত্র ৫৩২ টন।

আগে ইলিশ সাধারণ রপ্তানি পণ্যের তালিকায় উন্মুক্ত থাকলেও উৎপাদন সংকট দেখিয়ে ২০১২ সালে দেশের বাইরে রপ্তানি বন্ধ করে দেয়া হয়। তবে ২০১৯ সাল থেকে বিশেষ বিবেচনায় কেবল দুর্গাপূজায় ইলিশ রপ্তানির সুযোগ মেলে।
এবছরও ব্যবসায়ীরা দুর্গাপূজাকে ঘিরে ইলিশ রপ্তানির অনুরোধ জানান অনবর্তী সরকারকে। এরই পরিপ্রেক্ষিতে সরকার ৩৭ প্রতিষ্ঠানকে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানির শেষ করতে নির্দেশ দিয়েছে মৎস অধিদফতর।
অপর দিকে ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শানসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল প্রথম চালানের এসব ইলিশ আমদানি করেছে।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com