বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫৫ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

অবশেষে জিসিসি এলাকায় পয়:নিস্কাশন কাজের উদ্ভোধন ;দূর্ভোগ কমবে নগরবাসির

logoআলমগীর কবীরসোমবার, ২১ এপ্রিল ২০২৫, রাত ১১:১৪ সময় 0228
অবশেষে জিসিসি এলাকায় পয়:নিস্কাশন কাজের উদ্ভোধন ;দূর্ভোগ কমবে নগরবাসির

অবশেষে জিসিসি এলাকায় পয়:নিস্কাশন কাজের উদ্ভোধন ;দূর্ভোগ কমবে নগরবাসির

আলমগীর কবীর:
সোমবার ২১ এপ্রিল ২০২৫ইং দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি)সহ জেলা জুড়ে জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে জিসিসি কতৃপক্ষ। আসছে বর্ষাকাল ও কোরবানির ঈদকে সামনে রেখে খাল,ড্রেন ও নালা খননসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়েছে।

 এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এ ডি সি রেভিনিউ মোহাম্মদ কায়সার খসরু,জিসিসির প্রধান বর্জ‍্য কর্মকর্তা সোহেল রানা,তত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক,নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিল, উপ-সহকারী প্রকৌশলী আমজাদ,জিসিসি“র সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু ,তানভীর হোসেন,রুহুলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।

 শরফ উদ্দিন আহমদ চৌধুরী,প্রশাসক জিসিসি উদ্বোধনী বলেন, শিল্পখ্যাত এই নগরীটিকে আধুনিক,বাসযোগ্য ও পরিচ্ছন্ন গাজীপুর গড়তে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। বর্ষা ও ঈদকে সামনে রেখে জনগণের দুর্ভোগ কমাতে আমরা সময়োপযোগী পদক্ষেপ নিয়েছি। সকলের সহযোগীতায় আরও কয়েক ধাপ এগিয়ে যেতে চাই আমরা ।

সিটি কর্পোরেশনের পরিকল্পনা অনুযায়ী,শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ড্রেন ও নালা পরিষ্কার এবং পুনঃনির্মাণের কাজ শুরু হয়েছে। বৃষ্টির পানি দ্রুত নিস্কাশনের জন্য ড্রেনেজ লাইনের সম্প্রসারণ চলছে। ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে কোটেশন পাঠানো হয়েছে খাল পুনঃখননের কাজে সহায়তা চেয়ে।
পুনঃখননের জন্য প্রস্তাবিত খালগুলো হলো চিলাই খাল,বড়বাড়ি খাল,মধুমিতা খাল,টঙ্গী খাল, জৈনাবাজার খাল,নোয়াগাঁও খাল,তালতলা খাল।

এসব খাল পুনঃখননের মাধ্যমে বর্ষার পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে এবং নগরের পরিবেশগত ভারসাম্য রক্ষা পাবে। শীতলক্ষ্যা,লাবণ্যসহ নগরের মধ্য দিয়ে প্রবাহিত নদী ও খালসমূহ পরিষ্কারেও শুরু হয়েছে প্রাথমিক কার্যক্রম। সেনাবাহিনীর সঙ্গে যৌথ উদ্যোগে মাটি অপসারণ, পানিপ্রবাহ স্বাভাবিককরণ ও অপরিকল্পিত বাঁধ অপসারণের কাজ চলছে।

কোরবানির ঈদ উপলক্ষে গৃহীত পদক্ষেপসমূহ:অনলাইন টেন্ডারের মাধ্যমে স্বচ্ছ হাট ইজারা ,পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল,শতাধিক বর্জ্য অপসারণকারী গাড়ি ও প্রশিক্ষিত পরিচ্ছন্নতাকর্মীর সমন্বয়ে বিশেষ টিম,ঈদের দিন দুপুর থেকে শুরু হবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান,স্থায়ী ও অস্থায়ী কন্ট্রোল রুম ও হটলাইন চালু থাকবে ।
প্রশাসক শরফ উদ্দিন আহমদ আরও বলেন, “আমাদের কার্যক্রম শুধুই আনুষ্ঠানিকতা নয়, আমরা বাস্তবভিত্তিক ও জনগণকেন্দ্রিক সমাধান বাস্তবায়নে কাজ করছি। জনগণের অংশগ্রহণ এবং সন্তুষ্টিই আমাদের মূল শক্তি।


বিষয়- প্রশাসন, জনদূর্ভোগ, মহানগর জেলা প্রশাসন,গাজীপুর স্থানীয় সরকার মন্ত্রনালয়, উদ্বোধন

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর