বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫২ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

ঈদযাত্রায় এবারও ভোগান্তির শঙ্কা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে

logoআলমগীর কবীরসোমবার, ২৫ এপ্রিল ২০২২, সকাল ৫:১১ সময় 0337
ঈদযাত্রায় এবারও ভোগান্তির শঙ্কা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে

ঈদযাত্রায় এবারও ভোগান্তির শঙ্কা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে

আলমগীর কবীর:

এবারও ঈদযাত্রায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তির আশঙ্কা রয়েছে । ধীরগতির চলমান বাস র‍্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের কাজের কারণে দু'পাশের সরু রাস্তায় স্বাভাবিক সময়েও গাড়ি চলছে ধীর গতিতে। এছাড়াও অযান্ত্রিক বাহন স্বল্প গতির অটোরিকশা,যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠা-নামা,অস্থায়ী বাজারসহ নানা বিপত্তির কারণে এ আশংকা। 
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তায় স্বাভাবিক সময়েও থেমে থেমে যানজট লেগেই থাকে । কখনো কখনো এই জট থাকে ঘন্টার পর ঘন্টা। গাজীপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বাস র‍্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের কারণে গত এক দশক ধরেই দুর্ভোগ এই রুট ব্যবহারকারীদের। তবে কয়েকদিন হলো যানজট কিছুটা কমেছে।


এই রুটে দৈনিক গড়ে ৫০ থেকে ৬০ হাজার গড়ি চলাচল করে। ঈদের সময় যা বেড়ে যায় কয়েকগুণ। এ বাড়তি পরিবহন অতিরিক্ত চাপ তৈরি করবে সড়কের ওপর। কিন্তু সড়ক কতটা প্রস্তুত? বিআরটির কাজ চলার কারণে দুই পাশের রাস্তায় সরু হয়ে পড়েছে। তাও আবার লেনের পুরোটা ব্যবহার করতে পারছে না গাড়িগুলো। একই রাস্তায় চলছে দুরপাল্লার বাস,আন্ত:নগর গণপরিবহন,পণ্যবাহী ভারি ও হালকা পণ্যবাহী পরিবহণ। 


এছাড়া অটোরিকশা, অস্থায়ী বাজার এবং যেখানে সেখানে পথচারী পারাপার এই সড়কের বিশৃঙ্খলা বাড়িয়ে দিতে পারে বহুগুনে। যেখানে সেখানে গণপরিবহনে যাত্রী ওঠা নামা বন্ধ করতে না পারলেও হতে পারে যানজটের মুল কারণ। 
যদিও ঈদের আগে এগুলো নিরসনের প্রতিশ্রুতি দিয়েছে ট্রাফিক বিভাগের পুলিশ। ঈদ যাত্রা যে সহজ হবে না,তা স্বীকার করলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি( ট্রাফিক) আবদুল্লাহ আল মামুন।। ঘরে ফেরা নির্বিঘ্ন করতে বিআরটি কর্তৃপক্ষ,সড়ক পরিবহন মালিক শ্রমিকের সাথে কয়েক দফা বৈঠক করেছেন বলে জানান তিনি। 


প্রায় ২০ লাখ পোশাক শ্রমিক রয়েছেন গাজীপুরে। পোশাক কারখানার মালিকদের প্রতি পুলিশের প্রস্তাব সকল শ্রমিককে একদিনে ছুটি না দিয়ে ভিন্নভিন্ন দিনে আগে পরে ছুটি দিতে হবে। এতে করে ঘরমুখো মানুষের চাপ কিছুটা হলেও কমবে ।


বিষয়- প্রশাসন, জনদূর্ভোগ, যোগাযোগ, সড়ক ওজনপথ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর