শনিবার, ৭ মার্চ ২০২৬, সকাল ৯:৫৭ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!

logoনিজস্ব প্রতিবেদকবৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, রাত ৩:১৫ সময় 0187
গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ !

গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ !

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর  :
গাজীপুর মেট্রোপলিটন এলাকায় মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে সাম্প্রতিক সময়ে কিছু মহলের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কারণে ডিবির এসব অভিযানের কার্যকারিতা ও মনোবলে নেতিবাচক প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের পর উদ্ধারকৃত আলামত ও অভিযানের প্রক্রিয়া নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশ্ন তোলা হচ্ছে। এতে করে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা মানসিক চাপে পড়ছেন।

সূত্র জানায়, ডিবি মাদক ও অপরাধ দমনে 'জিরো টলারেন্স' নীতিতে কাজ করছে। তবে অভিযানের পর কিছু ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ডিবির বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ প্রকাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ডিবির পক্ষ থেকে বলা হচ্ছে, এসব অভিযোগের সত্যতা যাচাই না করেই নেতিবাচক তথ্য প্রচারের চেষ্টা করা হচ্ছে, যা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির একাধিক কর্মকর্তা জানান, জীবনের ঝুঁকি নিয়ে তারা মাদক, অস্ত্র ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন। কিন্তু কাজের স্বীকৃতির পরিবর্তে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগের মুখে পড়তে হওয়ায় তারা হতাশ হচ্ছেন। এর ফলে কাজের গতি ও মনোযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তারা মত দেন।

ডিবির এক কর্মকর্তা বলেন,"আমরা পেশাদারিত্ব ও আইন মেনে মাদক ও অপরাধ দমনে কাজ করছি। কিন্তু কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে আমাদের অভিযানের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন; এমন অভিযোগ আমরা পাচ্ছি। এতে আমাদের কর্মকর্তাদের মনোবল ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা, যাতে অপরাধ দমন কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করা যায়।

ডিবির পক্ষ থেকে আরও বলা হয়, প্রকৃত ও পেশাদার সাংবাদিকদের সহযোগিতায় তারা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে আগ্রহী। সংশ্লিষ্টদের মতে, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা ও দায়িত্বশীল ভূমিকা বজায় থাকলে মাদক ও অপরাধমুক্ত গাজীপুর গড়ার উদ্যোগ আরও কার্যকর হবে।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, মহানগর অভিযোগ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর