বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:২৯ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

কবরের খোঁজটা পেলেও অন্তত জিয়ারত করতে পারতাম !

logoখবরের সময় ডেস্কশনিবার, ২৯ মে ২০২১, সকাল ৪:৩ সময় 0432
কবরের খোঁজটা পেলেও অন্তত জিয়ারত করতে পারতাম !

কবরের খোঁজটা পেলেও অন্তত জিয়ারত করতে পারতাম !


শুক্রবার (২৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের নিয়ে মানববন্ধন করে ‘মায়ের ডাক’ নামের একটি সংগঠন। মানববন্ধনে এ আকুতি জানান গুম হওয়া সাইফুর রহমান সজীবের বাবা শফিকুর রহমান।ছয় বছর আগে ছেলে গুম হয়। ছেলেকে ফিরে পেতে ছোটাছুটি করেছেন সবখানে। সন্ধান মেলেনি। এখন বাবার আকুতি, ছেলে যদি বেঁচে না থাকে,অন্তত কবরটা পেলে জিয়ারত করতেন তিনি।
মানববন্ধনে অংশ নেন গুম হওয়া ব‌্যক্তিদের সন্তান,বাবা-মা,ভাই-বোনসহ আত্মীয়-স্বজনরা। তাদের কারও হাতে, কারও গলায় ঝোলানো ছিল গুম হওয়া স্বজনের ছবি। মানববন্ধনের ব্যানারে লেখা ছিল ‘গুম বন্ধ কর, গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও। সবাই নিখোঁজ স্বজনদের ফিরে পেতে চান। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
সাইফুর রহমান সজীবের বাবা শফিকুর রহমান বলেন ‘২০১৫ সালের ১৮ এপ্রিল বেলা ১২টার দিকে কুড়িল চৌরাস্তা থেকে আমার ছেলেকে তুলে নিয়ে যায় র‌্যাব। আমরা র‌্যাব ও ডিবি অফিসে, প্রত্যেক থানায় যোগাযোগ করি। কেউ আমাদের কোনো তথ‌্য দিতে পারেনি। এখন পর্যন্ত ছেলের কোনো খবর পেলাম না। অন্তত ছেলের কবরটা যদি পাই, তাহলে তার কবরটা জিয়ারত করতে পারব। ছেলের শোকে তার মা দুনিয়া থেকে চলে গেছে।
তরিকুল ইসলাম ঝন্টুর মা হাসিনা বেগম বলেন ‘আমি গুম হওয়া সন্তানের মা। ২০১৩ সালের ৬ ডিসেম্বর বাসার সামনে থেকে আমার ছেলে নিখোঁজ হয়। আজ পর্যন্ত ছেলের খবর পাইনি। ছেলের শোকে তার বাবাও মারা গেছে।
মোয়াজ্জেম হোসেন তপুর মামা কামাল জানান, ২০১৬ সালের ২৬ জানুয়ারি তার ভাগ্নে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গুম হয়।
মাসুমের মা আয়েশা আলী বলেন ‘রাত- দিন-মাস-বছর চলে যাচ্ছে। সন্তান ফিরে আসে না। আমরা কার কাছে যাব,কার কাছে বলব আমাদের কষ্টের কথা? সন্তানকে ফিরে না পেলে মরেও শান্তি পাবো না।
সাজেদুল ইসলাম সুমনের বোন মারুফা ইসলাম ফেরদৌসী বলেন‘২০১৩ সালের ৪ ডিসেম্বর আমার ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়। প্রশাসনের এমন কোনো জায়গা নেই,যেখানে যাইনি। আদালতেও গিয়েছি,কিন্তু ভাইকে ফিরে পাইনি। ভাইকে ফেরত পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে?

বিষয়- আইন ও বিচার, অপরাধ, সংগঠন, খবরের সময় ডেস্ক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর