বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১১:৫৯ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

পীরগঞ্জে ছেলেদের ভয়ে বাবা-মা পালিয়ে অন্যত্রে আশ্রয়ের সন্ধানে

logoমো: মোস্তফা মিয়া,পীরগঞ্জে,রংপুররবিবার, ৮ আগস্ট ২০২১, রাত ১০:২৬ সময় 0363
পীরগঞ্জে ছেলেদের ভয়ে বাবা-মা পালিয়ে অন্যত্রে আশ্রয়ের সন্ধানে

পীরগঞ্জে ছেলেদের ভয়ে বাবা-মা পালিয়ে অন্যত্রে আশ্রয়ের সন্ধানে


মো: মোস্তফা মিয়া,পীরগঞ্জে,রংপুর  :
পীরগঞ্জে স্ত্রীর নামে ৬ শতাংশ জমি লিখে দেয়ায় ক্ষিপ্ত ছেলেদের ভয়ে বাড়ি থেকে পালিয়ে অন্যত্রে আশ্রয় নিয়েছে বৃদ্ধ বাবা-মা। ঘটনাটি ঘটেছে উপজেলার মদনখালী ইউনিয়নের কাদিরাবাদ গ্রামে। এ ব্যাপারে বাবা শফিউল আলম (৬৫) বাদী হয়ে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
এলাকাবকাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, কাদিরাবাদ গ্রামের অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক শফিউল আলমের ১ম স্ত্রীর মৃত্যুর প্রায় ৬ বছর পুর্বে ছেলে মেয়েদের সম্মতি ক্রমে উপজেলার অনন্তরামপুর গ্রামের মৃত আজিজুর রহমান মন্ডলের বিধবা কন্যা রিনা বেগম (৩৮)কে দ্বিতীয় বিবাহ করেন। বিবাহের পর স্ত্রী রিনা বেগমের গর্ভে সন্তান সম্ভবা হওয়ায় সৎ ছেলে শামীম ও স্বপন মিয়া পিতা শফিউল ও মাতা রিনা বেগমের উপর প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে তাদের নির্যাতন সইতে না পেরে বাধ্য হয়ে রিনা বেগমের গর্ভের ৪ মাসের সন্তানকে নষ্ট করেন। স্ত্রী রিনা বেগমের ভবিষ্যতের কথা চিন্তা করে স্বামী শফিউল আলম বসতবাড়ীর জন্য ৬ শতাংশ জমি লিখে দেন।
এ ঘটনাকে কেন্দ্র করে ছেলে সরওয়ার আলম শামীম (৪৫) ও রবিউল আলম স্বপন মিয়া (৪২) ক্ষিপ্ত হয়ে মাতা রিনা বেগম ও পিতা সফিউল আলমকে গত ৬ আগষ্ট নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখে। ওই ৬ শতাংশ জমি সৎ মা রিনাকে কেন দেয়া হলো- এই আক্রোশে ছেলেরা স্বস্ত্রীক দিনভর দফায় দফায় শারীরিক নির্যাতনসহ প্রাণনাশের চেষ্টা চালায়। এক পর্যায়ে মা রিনা বেগম ও পিতা সফিউল আলম প্রাণ ভয়ে ওই রাতেই কৌশলে সকলের অজান্তে ঘরের পিছনের দরজা দিয়ে পালিয়ে পার্শ্ববর্তী গ্রাম খালাশপীরে এক আত্মীয়ের বাড়ীতে আশ্রয় নেয়। এ সংবাদ পেয়ে ক্ষিপ্ত ছেলেরা সেখানেও মোবাইল ফোনের মাধ্যমে আশ্রয়দাতাসহ বৃদ্ধ বাবা-মাকে প্রাণনাশের হুুমকি দিতে থাকে। পরদিন সন্ধ্যায় (০৭ আগষ্ট) পিতা শফিউল আলম বাদী হয়ে ২ ছেলে,২ ছেলে বৌসহ ৭জনকে অভিযুক্ত করে পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে এসআই জামিউল ইসলাম বলেন, বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সংবাদ লেখা পর্যন্ত (৮ আগষ্ট) বৃদ্ধ বাবা-মা নিরাপত্তাহীনতার কারণে ওই আত্মীয়দের বাড়িতেই অবস্থান করছে।


বিষয়- অপরাধ, দেশগ্রাম,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর