শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৪:৫৫ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

পীরগঞ্জে ২ শিশুসহ সপরিবারে জেল-হাজত খেটেও ঠাঁই মিলছেনা বাড়িতে,লুটপাটের অভিযোগ

logoপীরগঞ্জ (রংপুর)থেকে মোস্তফা মিয়ামঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২, রাত ১:৪ সময় 0252
পীরগঞ্জে ২ শিশুসহ সপরিবারে জেল-হাজত খেটেও ঠাঁই মিলছেনা বাড়িতে,লুটপাটের অভিযোগ

পীরগঞ্জে ২ শিশুসহ সপরিবারে জেল-হাজত খেটেও ঠাঁই মিলছেনা বাড়িতে,লুটপাটের অভিযোগ

পীরগঞ্জ (রংপুর)থেকে মোস্তফা মিয়া :
পীরগঞ্জে ৮ মাসের শিশুপুত্র ও ৪ বছরের শিশুকন্যাসহ সপরিবারে ২মাস ৪দিন জেল-হাজত খেটেও ঠাঁই মিলছেনা নিজ বাড়িতে। প্রতিপক্ষের হুমকী ধামকীতে অন্য গ্রামে অন্যের বাড়িতে ৫ সদস্যের এ পরিবারটি মানবেতর জীবন যাপন করছে। শুধু তাই নয়, জেল-হাজতে থাকাকালীন সময়ে ওই পরিবারের ঘর-বাড়িতে হামলা চালিয়ে ২টি গাব গাভী, অটোরিকশা ২টি,মোটর পাম্প ১টি,নগদ অর্থ,জমি-জমার দলিলপত্রাদীসহ ঘরের আসবাবপত্র লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামে।



অভিযোগ ও গ্রামবাসীরা জানায়, কাশিপুর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের দু'সহোদর পুত্র বাদশা মিয়া (৫২) ও নুরুজ্জামান মিয়া নুরু (৪০) এর ১৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই সুত্র ধরে গত ২৪ সেপ্টেম্বর বাদশা মিয়া ও নুরুজ্জামান মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে বাদশা মিয়ার পুত্র তরিকুল ইসলাম (২৪) নুরুজ্জামানের পুত্র রোমান মিয়া (১৬) এর মাথায় লাঠি দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায়। রোমানকে তাৎক্ষণিক আহত অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।


এদিকে ক্ষিপ্ত নুরুজ্জামান মিয়া ও তার লোকজন বাদশা মিয়াকে ধাওয়া দিলে তারা নিজ ঘরে আশ্রয় নেয় এবং ভিতর দরজার খিল লাগিয়ে দেয়। ক্ষিপ্ত লোকজন জানালা ও দরজা ভাঙ্গার চেষ্টা করলে কে বা কারা ৯৯৯ এ ফোন দেয়। সন্ধ্যায় পুলিশ এসে নিরাপত্তা দেয়ার কথা বলে ঘর থেকে বাদশা মিয়া তার স্ত্রী মর্জিনা বেগম (৪৭), ৮ মাসের শিশু পুত্র মোস্তাকিম বিল্লা, ৪ বছরের শিশু কন্যা তাইমা খাতুন ও পুত্র তরিকুল ইসলাম (২৪)কে পুলিশ ভ্যানে করে থানায় নেয়া হয়। পরদিন ২৫ সেপ্টেম্বর নুরুজ্জামান বাদী হয়ে থানায় মামলা করলে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের জেল-হাজতে প্রেরণ করা হয়।


২ মাস ৪ দিন পর জামিনে ছাড়া পেয়ে গত ২১ নভেম্বর বাদশা মিয়া সপরিবারে নিজ বাড়িতে আসতে চাইলে গ্রামে না ডুকতেই নুরুজ্জামানের ভাড়াটে লোকজন নানা ভয়ভীতি দেখিয়ে তাদের তাড়িয়ে দেয়। ফলে প্রায় ১৫ দিন ধরে মোনাইল গ্রামের তার ভায়রা ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল বলেন, ওরা ভাই ভাই, একাধিকবার গ্রাম্য শালিস হয়েছে- কিন্তু কেউ কাউকে মানেনা।
এ ব্যাপারে বিট পুলিশিং কর্মকর্তা প্রদীপ জানান,লুটপাট কিংবা গ্রামে উঠতে দিচ্ছেনা এমন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে জমি নিয়ে বিরোধের বিষয়টি জানি।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, দেশগ্রাম, জনদূর্ভোগ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর