শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৯ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

গাজীপুর মহানগরের পূবাইল এলাকার দুইটি সড়ক খানাখন্দ ও ঝুঁকিপূর্ণ ৩টি সেতু,বড় র্দুঘটনার আশঙ্কা

logoকামাল হোসেনশুক্রবার, ১৮ জুন ২০২১, রাত ২:৪১ সময় 0829
গাজীপুর মহানগরের পূবাইল এলাকার দুইটি সড়ক খানাখন্দ ও ঝুঁকিপূর্ণ ৩টি সেতু,বড় র্দুঘটনার আশঙ্কা

গাজীপুর মহানগরের পূবাইল এলাকার দুইটি সড়ক খানাখন্দ ও ঝুঁকিপূর্ণ ৩টি সেতু,বড় র্দুঘটনার আশঙ্কা

:- গাজীপুর সিটি কর্পোরেশনের কয়েকটি ওর্য়াডের কোলঘেষে মুল শহরের সঙ্গে যুক্ত পূবাইলের দুটি সড়কের বেহাল দশা। সড়ক দুটিতে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে ওঠায় জনদুর্ভোগ পৌচেছে চরমে । প্রায় সময় শোনা যায়,রিকশা্ ভ্যান,অটো রিকশা্,পিকআপ,মালামাল বহণকারী যানবাহণ উল্টে যেতে,কখনো কখনো গাড়ীর চাকা ডেবে যায়,তখন রেকার ছাড়া বিকল্প থাকে না ।  
স্থানীয় বাসিন্দারা জানান,পূবাইলের কলেজগেট ও জিসিসি‘র ৪০ নম্বর ওয়ার্ডের কলেরবাজার থেকে গাজীপুরের প্রাণকেন্দ্র জয়দেবপুর সংযোগ সড়ক দুটি  ও খানাখন্দে ভরা। এই দুটি সড়কে রয়েছে তিনটি ঝুকিপূর্ণ সেতু,চরম দুর্ভোগে পড়েছেন মহানগরের পূবাইলবাসী ও জেলা শহরে কর্মরত এই সড়ক দিয়ে চলাচলকারীরা। সড়ক ও ঝুঁকিপূর্ণ সেতুগুলোকে পূবাইলের দুঃখ বলে অভিহিত করছেন অনেকেই। সেতুগুলো মেরামত করা না হলে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।স্থানীয়রা আরও জানান  গাজীপুর সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ স্থান টঙ্গী-পূবাইল সড়কের কলেজগেটে এসে জয়দেবপুরকে সংযুক্ত করেছে একটি সড়ক। অন্যটি ঢাকা বাইপাস মহাসড়কের কলের বাজার থেকে গাজীপুরকে সংযুক্ত করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-টঙ্গী, কালীগঞ্জ উপজেলা ও পূবাইলের অনেকেই গাজীপুরে শহরে যেতে সড়ক দুটি ব্যবহার করেন। কিন্তু বছরের পর বছর সড়ক দুটির কোনো সংস্কার কাজ নেই। খানাখন্দে বেহাল থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়ক দুটি অনেক পুরানো। চলমান সড়ক সচল না রেখে নতুন নতুন সড়কের কাজ চলছে বলেও অভিযোগ ভুক্তভোগীদের। এছাড়া, সদর হাসপাতালে যেতে রোগীরা সড়ক দুটি ব্যবহার করতে না পেরে বিপাকে পড়েছেন। এ সড়ক দুটির পাশেই গড়ে উঠেছে ১০-১৫টি শুটিং স্পট, রিসোর্ট ও কলকারখানা। শুটিং ও পিকনিকে আসা গাড়িগুলোকেও প্রায়  বিড়ম্বনায় পড়তে হয়।জিসিসি‘র ৪১ নম্বর ওয়ার্ডের ভাদুন এলাকার সেতুতে দেখা যায়,ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ লেখা একটি নোটিশ কার্ড ঝুঁলিয়ে দেওয়া হয়েছে। যদিও নিষেধ উপেক্ষা করেই দিনে শত শত ভারী ও হালকা যানবাহন চলাচল করছে ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে।এলাকাবাসী বলছেন,ফাটল ধরা, সেতুর মাঝখানে গর্ত হওয়া ও জরাজীর্ণ পিলারের গোড়া থেকে মাটি সরে যাওয়ায় যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।   

এ সড়কে নিয়মিত চলাচলকারী কয়েকজন যাত্রী আক্ষেপের সাথে বলেন,গাজীপুরে অনেক এলাকার রাস্তা সংস্কার হয়েছে কিন্তু আমাদের এলাকার রাস্তাঘাটের পরিবর্তন হয় নাই ,কবে নাগাদ হবে তাও জানিনা । তবে আমাদের মৃত্যুর পরে হলেও হতে পারে । পূবাইল ভূমি অফিস সহকারী নাজমুল হোসেন জানান,প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে অফিস করতে হয়। রাস্তায় চলাচল করার অবস্থা একেবারেই খারাপ সাথে ৩টি ঝুঁকিপূর্ণ সেতু ।
গাজীপুর সিটি করপোরেশনের চিফ ইঞ্জিনিয়ার আকবর হোসেন জানান,ঝুঁকিপূর্ণ সেতু তিনটি ও সড়ক দুটি‘র টেন্ডার হয়েছে ৬০ ফুট প্রশস্তকরণ কাজ দ্রুত শুরু হয়ে যাবে।আপাতত চলাচলের উপযোগী করতে জরুরি ভিত্তিতে আগামী দুই এক দিনের মধ্যেই সংস্কার কাজ শুরু হবে।


বিষয়- জনদূর্ভোগ, তথ্য প্রযুক্তি, যোগাযোগ, মতবিনিময়

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর