শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:১৭ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

কুষ্টিয়ায় ছেলে হত্যার বিচার না পেয়ে, পিতা হত্যা করেছে প্রধান আসামিকে ।

logoকুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্কবুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০, রাত ২:৪২ সময় 0181
কুষ্টিয়ায় ছেলে হত্যার বিচার না পেয়ে, পিতা হত্যা করেছে প্রধান আসামিকে।

কুষ্টিয়ায় ছেলে হত্যার বিচার না পেয়ে, পিতা হত্যা করেছে প্রধান আসামিকে।

কুষ্টিয়াপ্রতিনিধি,ওয়াহিদুজ্জামান অর্ক
কুষ্টিয়ার দৌলতপুরে হাসিনুর রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামি মজিবর রহমান আদালতে ১৬৪ ধারায় স্বীকারােক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ।
তাতে তিনি বলেছেন নিহত হাসিনুর রহমান তাঁকে ( মজিবর রহমান) ছেলে হত্যা হওয়ার পর হুমকি দেয় মেরে গুম করে ফেলার। 
সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বলেন , ‘ এটা কোনাে রাজনৈতিক হত্যাকাণ্ড নয় । শুনেছি ক্ষোভের বহিঃপ্রকাশে এমন ঘটনা ঘটেছে । এর সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার হওয়া উচিত । গত শনিবার সকালে ফিলিপনগর ইসলামপুর এলাকায় পদ্মা নদীর পাড়ে হাসিনুরকে কুপিয়ে হত্যা করা হয় । এ ঘটনায় হাসিনুরের মামাতাে ভাই আবদুল জব্বার বাদী হয়ে দুজনের নামসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন । সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া জবানবন্দিতে মজিবর রহমান উল্লেখ করেছেন , ২০১৯ সালের ১২ আগস্ট তার ছেলে আনােয়ারকে স্থানীয় কয়েকজন তরুণ ছুরিকাঘাতে হত্যা করেন । যারা হত্যা করেন তাঁরা মূলত স্থানীয় আন্টু মেম্বার ও হাসিনুরের ক্যাডার বাহিনীর লােক । আন্টু মেম্বার ও হাসিনুরের হুকুমেই আনোয়ারকে হত্যা করা হয়।এবং থানাতে কোন হত্যা মামলা নেয়া হয়নি সাংসদ সরওয়ার জাহান এর নির্দেশে। এক বছরের বেশি সময় ধরে তিনি ছেলে হত্যার বিচার পাননি। নিজের চায়ের দোকানে বিভিন্ন সময়ে হওয়া আলােচনায় ছেলে হত্যার পেছনে আটু মেম্বার ও হাসিনুরের জড়িত থাকার অভিযােগ করতেন তিনি । বিষয়টি জানতে পেরে গত শুক্রবার রাত আটটার দিকে হাসিনুর তাঁর দোকানে আসেন । তখন হাসিনুর হুমকি দিয়ে মজিবরকে বলেন , ‘ তাের ছেলেকে খুন করছি , তােকেও খুন করব । যদি তুই মানুষের কাছে আমাকে নিয়ে আবার কোনাে উল্টাপাল্টা কথা বলিস , তােকেও গুম করে দিবাে । ‘ জবানবন্দিতে মজিবর আরও উল্লেখ করেন , ওই দিন রাতে হাসিনুরের কাছ থেকে এমন হুমকি পেয়ে তিনি বাড়ি চলে যান । এরপর থেকে তার মনে ক্ষোভ জন্মে । পরে তিনি হাসিনুরকে হত্যার উদ্দেশ্যে দোকানের ভেতর একটি হাঁসুয়া লুকিয়ে রাখেন । পরিকল্পনা করেন যখনই সুযােগ পাবেন , হাঁসুটি দিয়ে হাসিনুরকে কুপিয়ে হত্যা করবেন । গত শনিবার সকালে এমন সুযােগ পেয়ে হাসিনুরকে কুপিয়ে পালিয়ে যান তিনি । এদিকে হাসিনুর হত্যার প্রতিবাদে রােববার সন্ধ্যায় আয়ােজিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বাসিন্দা ও মুক্তিযােদ্ধা হায়দার আলী । প্রধান অতিথির বক্তব্য দেন হাসিনুরের মামাতাে ভাই ও সাংসদ সরওয়ার জাহান । সভায় সাংসদ অভিযােগ করেন , হাসিনুরকে হত্যার জন্য মজিবরকে অর্থ দেওয়া হয়েছে । রাজনৈতিক সাহস দেওয়া হয়েছে । বলা হয়েছে পরিবারের ( মজিবরের ) দায়দায়িত্বও নেওয়া হবে । সুতরাং হত্যাকাণ্ডটি ষড়যন্ত্রের ফসল । এর পেছনে বড় শক্তি আছে । সাংসদ বলেন , “ শুনেছি প্রায় এক মাস আগে থেকে হত্যার পরিকল্পনা করা হয়েছে । হাসিনুরকে শুধু মজিবর হত্যা করেনি । এটা একটি রাজনৈতিক হত্যাকাণ্ড । আমাকে ও আমার পরিবারকে বিতর্কিত করার জন্য পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে । ” কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন , পারিবারিক , সামাজিক ও রাজনৈতিক সব বিষয় নিয়েই তদন্তকাজ চলছে ।

বিষয়- আইন ও বিচার, অপরাধ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর