শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৯ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে চেক প্রদান করেন,গাসিক মেয়র জাহাঙ্গীর আলম

logoআলমগীর কবীরবুধবার, ৬ অক্টোবর ২০২১, বিকাল ৭:২৬ সময় 0584
সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে চেক প্রদান করেন,গাসিক মেয়র জাহাঙ্গীর আলম

সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে চেক প্রদান করেন,গাসিক মেয়র জাহাঙ্গীর আলম

আলমগীর কবীর:
৬ অক্টোবর২০২১ইং বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশন হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন জিসিসি । মহানগরের ১২৬টি পূজামন্ডবে মোট ৩০ লক্ষ ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয় । চেক প্রদানকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ,এ্যাড.আমজাদ হোসেন বাবুল,পূজা উদযাপন কমিটির আহবায়ক মানিক চন্দ্র দে,নারায়ন চন্দ্র প্রমুখ ।
উক্তঅনুষ্ঠানে গাজীপুর সিটি মেয়র মো.জাহাঙ্গীর আলম বলেছেন,মাত্র দুই বছরের ব্যবধানে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় নানা উন্নয়নের ছোয়া লেগেছে। রাজনৈতিক একটি প্রতিপক্ষের এ উন্নয়ন মূলক কাজ ভালো লাগছে না। এ কারণে একের পর এক তারা নানা প্রযুক্তিকে অপব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রযুক্তি যারা অল্প একটুও বোঝেন তারা ধরতে পারবেন ভাইরাল করে দেওয়া ভিডিওর কারসাজিটা।
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে সিটি মেয়র বানিয়েছেন,মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বানিয়েছেন। বঙ্গবন্ধুর জন্য,আওয়ামী লীগের জন্য জীবন দিতেও আমি প্রস্তুত। বঙ্গবন্ধুকে নিয়ে আমি কোনো কটূক্তি করতে পারি না। আমি কোনো কটূক্তি করিনি।
 গাজীপুরকে যখন একটি রোল মডেল বানানোর কাজ প্রায় শেষ করে এনেছি,ঠিক তখন রাজনৈতিক একটি প্রতিপক্ষ উন্নয়নের ধারাকে ব্যাহত করার জন্য উঠেপড়ে লেগেছে।
আমাদের অভিবাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন তা মেনে নিব।মিথ্যা মিথ্যাই থাকবে।সত্যের জয় হবে,ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বে ৫ জন নেত্রীর মধ্যে স্থান পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতায় ২১-২২ অর্থ বছরে ২১ হাজার কোটি টাকা বাজেট দিয়েছি। ৮০০ কিলোমিটার রাস্তার কাজ ধরেছি। এর সুফল আমার জন্য নয়,নগরীর মানুষের জন্য। গত ৩ বছর ধরে এ কাজ টায় লেগে আছি। মানুষ যেন কষ্ট না করে। স্বাধীন দেশের মানুষ স্বাধীন ভাবে যেন চলতে পারে সে কাজটি শুরু করেছি। এখন চক্রান্ত শুরু হয়েছে। এখন কাজের দোষ নয় কথার দোষ হয়। কিছু স্বার্থবাদী মহল উন্নয়নকে বাধা গ্রস্থ করতে কুৎসা রটিয়ে বেড়াচ্ছে। আমার বিরুদ্ধে যে মিথ্যা রটানো হয়েছে, আমি হলফ করে বলতে পারি এ কথা গুলো আমার নয়।
হিন্দু,মুসলমান ও অন্যান্য ধর্মাবলম্বী সবাই আমরা ভাই ভাই কোন অপপ্রচার কোন মিথ্যা দিয়ে দাঙ্গা লাগানো যাবেনা। সবাই আমরা মিলে মিশে থাকবো। মানুষ হিসেবে আমরা সারা জীবন থাকব না কিন্তু কর্মগুলো থাকবে। আমি নগরীর জন্য ভাল কিছু করে যেতে চাই। মানুষ হিসেবে সারা জীবন থাকব না কিন্তু কর্মটা থাকবে। সে জন্য আমি মনে করি আপনাদের সাথে আমাদের কবর পর্যন্ত সম্পর্ক। মেয়র পদ এটা আপনাদের, সাধারণ সম্পাদক পদ আমাদের  পার্টির। আমি মেয়র হিসেবে আপনাদের জন্য আমার দায়িত্বটা পালন করে যেতে চাই এবং সাধারণ সম্পাদক হিসেবে দলীয় কাজটা করে যেতে চাই।

বিষয়- সংগঠন, মতবিনিময়

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর