শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৫৩ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

২৩ জেলায় শৈত্যপ্রবাহ,তাপমাত্রা নেমেছে ৭.৮ ডিগ্রিতে

logoখবরের সময় ডেস্ক:সোমবার, ৯ জানুয়ারী ২০২৩, রাত ২:১৯ সময় 0343
২৩ জেলায় শৈত্যপ্রবাহ,তাপমাত্রা নেমেছে ৭.৮ ডিগ্রিতে

২৩ জেলায় শৈত্যপ্রবাহ,তাপমাত্রা নেমেছে ৭.৮ ডিগ্রিতে

    সমগ্রদেশের বিভিন্ন অঞ্চলের ৭ জেলা ও দুই বিভাগের ওপর দিয়ে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, সংস্থাটির গত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। এ নিয়ে টানা তিন দিন ধরে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা অব্যাহত রয়েছে। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস বলছে, সারাদেশে মাঝ রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের মৌসুমী প্রতিবেদন বলছে, দেশের টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙা, সাতক্ষীরা ও কুষ্টিয়াসহ রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলার ওপর দিয়ে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, আগামী তিন দিন রাতের তাপমাত্রা আরও কমতে পারে।


এতে সারাদেশে মাঝারি থেকে তীব্র শীত অনুভূত হবে। এই সময়ে মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিকে, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা ও যশোরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। তবে রাজধানী ঢাকার তাপমাত্রা কিছুটা বেড়েছে। গত শনিবার ঢাকার তাপমাত্রা ১০ ডিগ্রিতে নামলেও গতকাল রোববার দুই ডিগ্রি বেড়ে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। ঢাকা বিভাগের টাঙ্গাইলে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, মাদারীপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস, গোপালগঞ্জে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং নিকলীতে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা। এ ছাড়া ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণের জেলা খুলনার প্রায় সব জেলার তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আর বরিশাল বিভাগের সব জেলার সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান ১১ ডিগ্রি সেলসিয়াসের নিচে। রংপুর ও রাজশাহী বিভাগেও একইরকম অবস্থা বিরাজ করছে। তবে বাড়তির দিকে চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা। 

কমেছে গড় তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত বছর এ সময়ে দেশের গড় তাপমাত্রা যা ছিলো এবার তার থেকে অন্তত দুই থেকে তিন ডিগ্রি কমেছে। আবহাওয়াবিদদের মতে, বাতাসের দিক ও গতিবিধি পরিবর্তন, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কম, সুর্যের অবস্থান, কিরণ, জলীয় বাস্প কমে যাওয়া ও শুষ্ক আবহাওয়া এইসকল কারণে গড় তাপমাত্রা কমতে পারে। এই অঞ্চলে গত কয়েক বছর ধরেই তাপমাত্রায় তারতম্য দেখা দিচ্ছে। বাংলাদেশে এখন পৌষমাস এবং শীতকাল। এই সময়ে স্বাভাবিকভাবে তাপমাত্রার পারদ কমতে থাকে। পূর্বাভাস বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের চেয়ে এ বছর অনেকটা দেরিতে শীত শুরু হয়েছে। স্বাভাবিকভাবে ডিসেম্বরের শুরু থেকে শীত অনুভূত হলেও এবার জানুয়ারির শুরুতে তাপমাত্রা কমতে শুরু করে। পূর্বাভাসে ডিসেম্বরে শৈত্যপ্রবাহের কথা বলা হলেও তা দেখা যায়নি।

বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ

শীতের তীব্রতার সঙ্গে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ। এ সময় সর্দি, কাশি, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। চাপ বাড়ছে শিশু হাসপাতালে। ঢাকা শিশু হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিনই নিউমোনিয়ার রোগী ভর্তি হচ্ছে। গত সপ্তাহে এই রোগ নিয়ে অন্তত ১০০ জন রোগী ভর্তি হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও গত কয়েকদিনে সর্দি- কাশি, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শতাধিক রোগী ভর্তি হয়েছেন। জরুরি বিভাগে প্রতিদিন যে সংখ্যক রোগী আসে তার বেশিরভাগই ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসছেন। 

ঢাকায় তীব্র শীত ‘আরও কয়েকদিন থাকবে

আবাহওয়া অধিদপ্তরের পূর্বাভাসই ছিল কুয়াশার অবগুণ্ঠন ভেঙে এদিন রোদ মিলবে ঢাকায়, হয়েছেও তাই; তবে শীতের কাঁপন থেকে এখনই মুক্তি নেই, উত্তরের হিম হাওয়ায় দেশজুড়ে তীব্র শীত থাকবে আরও চার থেকে পাঁচ দিন। আবহাওয়াবিদ বজলুর রশীদ  বলেন, “ঢাকায় দুপুরের দিকে অল্প সময়ের জন্য রোদের দেখা মিলতে পারে। তবে পুরোপুরি ক্লিয়ার হবে না। দেশজুড়ে তীব্র শীতের অনুভূতি আরও চার-পাঁচ দিন থাকবে। গতকাল রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশিমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা গত শনিবার ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পৌষের শেষ সপ্তাহ শুরুর আগে আগে কয়েকদিন ধরে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসার পাশাপাশি উত্তরী হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে ঢাকাসহ দেশের বিস্তীর্ণ জনপদে। আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন,“আমরা আশা করছি, ১১-১২ জানুয়ারির দিকে শীতের তীব্রতা কিছুটা কমে আসবে।

বিষয়- দেশগ্রাম, দেশ/বিদেশ জনদূর্ভোগ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর