শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৪:২ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

পুঁজি বাজার নয়,জ্ঞান-বিজ্ঞান বিস্তারের মধ্যদিয়েই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব’-ভিসি ড.মো.মশিউর রহমান

logoখবরের সময় ডেস্করবিবার, ৩১ অক্টোবর ২০২১, রাত ৮:৩৩ সময় 0185
পুঁজি বাজার নয়,জ্ঞান-বিজ্ঞান বিস্তারের মধ্যদিয়েই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব’-ভিসি ড.মো.মশিউর রহমান

পুঁজি বাজার নয়,জ্ঞান-বিজ্ঞান বিস্তারের মধ্যদিয়েই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব’-ভিসি ড.মো.মশিউর রহমান

খবরের সময় ডেস্ক:
শোষণমুক্ত,আদর্শ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা আবশ্যক বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.মো.মশিউর রহমান। তিনি বলেন,‘দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে সর্বোচ্চ পন্থা হচ্ছে শিক্ষার উৎকর্ষতা নিশ্চিত করা। পুঁজি বাজার বিস্তারের মধ্যদিয়ে নয়,জ্ঞান-বিজ্ঞান বিস্তারের মধ্যদিয়েই একটি দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের চেতনার মধ্যদিয়ে যে বাংলাদেশ সৃষ্টি করতে চাই, সেটি হবে ভিন্ন মাত্রিক। গৎবাঁধা পুঁজি বাজারের সংস্কৃতির যে উন্নয়ন,সেটি আমাদের কাক্সিক্ষত উন্নয়নের লক্ষ্য নয়; আমাদের লক্ষ্য শোষণমুক্ত,আদর্শ ও কল্যাণকর রাষ্ট্রপ্রতিষ্ঠা। সেই রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত করতে হলে জবাবদিহিতার বিকল্প নেই।
রবিবার (৩১ অক্টোবর)২০২১ইং জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল (এনআইএস) বাস্তবায়ন ও সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য। 
কর্মক্ষেত্রে প্রতিটি মানুষকে সৎ এবং দক্ষ হওয়ার আহŸান জানিয়ে উপাচার্য বলেন,‘কর্মক্ষেত্রে প্রতিটি ব্যক্তি যদি সততা এবং দক্ষতায় অনন্য নজির স্থাপন করতে পারে তাহলে আগামী এক দশকে এই বিশ্ববিদ্যালয় ঈর্র্ষণীয় পর্যায়ে পৌঁছাবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের উন্নয়ন ও পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে এই বিশ্ববিদ্যালয়। এ কারণে আমি বিভাগীয় প্রধানদের আহবান জানাবো- প্রত্যেকটা দপ্তরে কাজের সর্বোচ্চ পরিবেশ নিশ্চিত করা। কেউ যেন কর্মঘণ্টায় ফাঁকি দিতে না পারে। এজন্য আপনাদের কঠোর দৃষ্টিভঙ্গি নিশ্চিত করতে হবে।’ 
উপাচার্য আরও বলেন,‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে সাফল্য দেখাতে শুরু করেছে। কিন্তু যখনই কোন প্রতিষ্ঠান তার সাফল্যের যাত্রাটা করতে পারে,সেই সঙ্গে প্রতিষ্ঠান সম্পর্কে অন্যদের আশা-আকাক্সক্ষা এবং নিজেদের অঙ্গীকার অনেকটা বেড়ে যায়। আমরা গভীরভাবে বিশ্বাস করি,বাংলাদেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ শিক্ষার্থীর দায়িত্ব আমাদের। আমাদের কাছে মানুষের প্রত্যাশাটা অভাবনীয়। সেই জায়গা থেকে রাষ্ট্রের নাগরিক হিসেবে মূলত গরিব মানুষের পয়সায় আমরা নিশ্চিত জীবন-যাপনের সুযোগ পাই। আমাদের পবিত্র দায়িত্ব হচ্ছে-বাকি যারা অনিশ্চিত জীবন-যাপন করছেন তাদের জীবন নিশ্চিত করা। আমরা যারা ফরমাল অকুপেশনে আছি, সবাই প্রিভিলেজড। আমাদের দায়িত্ব হচ্ছে আন্ডার প্রিভিলেজড মানুষদেরকে টেনে তোলা। এটি করতে পারলে সমতার বাংলাদেশ নির্মিত হবে। প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা সম্ভব হবে। আমাদের সেবা দানের প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্যদিয়েই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনার বাংলাদেশ পাবো-এটিই আমাদের প্রত্যাশা।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদারের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপ¯ি’ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মন্জুরী কমিশনের (ইউজিসি) জেনারেল সার্ভিসেস,এস্টেট এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভুইয়া,স্নাতকোত্তর শিক্ষা,প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড.মো. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জয়ন্ত ভট্টাচার্য্য। দিনব্যাপী চলা কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ অংশগ্রহণ করেন।

বিষয়- জাতীয়, শিক্ষা আলোচনা, খবরের সময় ডেস্ক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর