শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১:১৩ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে তুমুল সংঘর্ষ আহত-৪,থানায় মামলা দায়ের

logoখবরের সময় ডেস্ক:মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, রাত ৩:৫ সময় 0232
ছবি; গুরুতর আহত-দেলোযার হোসেন

ছবি; গুরুতর আহত-দেলোযার হোসেন


: গাইবান্ধা সদর উপজেলাধীন ১নং লক্ষ্মীপুর ইউনিয়নের উজির ধরণীবাড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে তুমুল সংঘর্ষে গুরুতর আহত ৪ জন । স্থানীদের সহায়তায় আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আলম মিস্ত্রী নামের প্রতিপক্ষের একজনকে গ্রামবাসী আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলাসূত্রে জানা যায়,উজির ধরনীবাড়ী গ্রামের মৃত সাহেব উদ্দিন ব্যাপারীর পুত্র আফসার আলীর সাথে আরেক ভাই বজলার রহমানের মাত্র ১৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। ঐ ১৪ শতাংশ জমি পৈতৃক সুত্রে আফসার আলীর হলেও দীর্ঘদিন থেকে বজলার রহমান তাকে ঐ সম্পত্তি থেকে বঞ্চিত রাখে দীর্ঘকাল । এক পর্যায়ে আফসার আলী উক্ত সম্পত্তির ভাগ চাইলে উভয়ের মধ্যে শত্রুতা শুরু হয়।

এ ব্যাপারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা কয়েক দফা সালিশ বৈঠক এমনকি লক্ষ্মীপর ইউনিয়ন পরিষদেও সালিশ বৈঠক হয় । মামলার বিবাদী বজলার রহমান কোন প্রকার কাগজ পত্র উপস্থাপন না করে তাল বাহানা করে। এমতাবস্থায় আফসার আলী কমপক্ষে এক মাস পূর্বে উল্লেখিত ১৪ শতাংশ জমি নিজ দখলে নেয় এবং উক্ত জমিতে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন।

গত ২৫ জানুয়ারী ২০২৫ ইং তারিখে স্থানীয় হাট লক্ষ্মীপুরে একটি ইসলামী জলসা থাকায় সেই সুযোগে বজলার রহমান ও তার দ্বিতীয় স্ত্রী আলেয়া বেগমের পূর্বের স্বামীর ঘরের ছেলে আলম মিয়ার পরস্পর যোগসাজসে দিবাগত রাত আনুমানিক ১০   টার দিকে একদল সন্ত্রাসী প্রকৃতির সংঘবদ্ধ দলসহ নিকট আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে হাতে লাঠি-শোটা,দা,কুড়াল,রাম দা, ছোড়াসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে একযোগ উল্লেখিত বাড়িতে অনাধিকার প্রবেশ করে আফসার আলী,দেলোয়ার,সাহেরা বেগম,হাজেরা বেগমের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট,ভাঙ্গচুরসহ নগদ এক লক্ষ আশি হাজার টাকা ছিনিয়ে নেয় ।

মামলার বরাতে আরও জানা যায়, আফসারকে বাঁচাতে তার ভাতিজা মোঃ রফিজল মিয়ার পুত্র দেলোয়ার হোসেনসহ বাড়ির লোকজন এগিয়ে আসলে তাদেরকে বেধরক মারপিট করে। মারপিটে দেলোয়ার হোসেন, রবিউল, সাহেরা ও আনোয়ারা সহ কমপক্ষে ৪ জন গুরুতর আহত হয়। গুরতর আহতদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

আহতদের মধ্যে দেলোয়ার হোসেনের শারীরিক অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে দেলোয়ার হোসেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

এ ব্যাপারে আফসার আলী বাদী হয়ে বজলার রহমান,আমিনুর রহমান,আলম মিস্ত্রী,জনি মিয়া,জাহানুর বেগম, আলেয়া বেগম, লিপি বেগম, রহমান মিয়া, তাজু মিয়া, বিলকিস বেগম ও আরো ১৫/২০ জন অজ্ঞাত নামা আসামি করে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৩২ তারিখঃ ২৬/০১/২০২৫ ইং।


সুত্র জানায়,শোরগোলের সময়ে মামলার বিবাদীরা বজলার মিস্ত্রীসহ তার সঙ্গীয়রা উক্ত জমি তাদের দখলে ছেড়ে দিতে বলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রকাশ্যে প্রানে মেরে ফেলবে মর্মে হুমকি ধামকি দিতে থাকে। তারা এর আগেও অনেকবার উক্ত জমি থেকে আফসার আলী ও তার পরিবারকে সরে যেতে বলেছে। শুধু তাই নয়, আফসার বা তার পরিবারের লোকজন যদি উক্ত জমি থেকে সরে না যায়,তাহলে তারা বিভিন্ন ভাবে ক্ষয়ক্ষতি করবে।

তাদের গুন্ডা বাহিনী দিয়ে পরিবারের কাউকে না কাউকে হত্যা করে লাশ গুম করার হুমকি প্রদর্শন করে। বজলার রহমান তার নিজের বাড়ীতে আগুন লাগিয়ে আফসার বা তার পরিবারের ।অন্যান্য লোকজনকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে। এমতাবস্থায় আফসার আলীসহ তার পরিবারের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছে।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, দেশগ্রাম, সংঘর্ষ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর