বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, বিকাল ৫:৫৬ সময়
নিজস্ব প্রতিবেদকরবিবার, ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৪:১৩ সময় 082
গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর জেলা সদরের ভাওয়ালগড় এলাকায় অনৈতিক কর্মকান্ড ও দেহ ব্যবসার অভিযোগে 'ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’ সেন্টারে অভিযান চালিয়ে বিপুল মাদকদ্রব্যসহ ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার রাতভর এ অভিযানের নেতৃত্ব দিয়েছেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবুবকর সিদ্দিক ও মো: ফয়সাল।
অভিযানকালে ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা থেকে কুশ, ক্যানাবিস চকলেট, বিয়ার (ক্যান), অ্যালকোহল- অ্যাবসোলিউট ভোদকাসহ বিপুল পরিমাণ দেশী-বিদেশী মদসহ বিভিন্ন ধরণের মাদক এবং ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলো - জাহিদুল আলম জয় (৩৪), ফয়জুল ইসলাম খান লাবিব (৩৬), ইফতিয়ার কাসেম চালী (৩০), জিহাদ আহম্মেদ রাফি (১৯), রেদোয়ান হাসান চৌধুরী (৩৩) ও মোঃ আবির হোসেন (২৩)।
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরাও অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক সাংবাদিকদের জানান, অনৈতিক কর্মকান্ড ও দেহ ব্যবসার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে রাতভর এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরো জানান, এ রিসোর্টে অনুমোদনহীভাবে ডিজে পার্টি চালানো হচ্ছিল।