শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১২:১৯ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

ছাতকে কমিউনিটির জন্য রেইন ওয়াটার হারভেস্টিং চালু করেছে লাফার্জ-হোলসিম

logoসেলিম মাহবুব, সিলেট থেকেশুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, রাত ১০:২৯ সময় 0285
ছাতকে কমিউনিটির জন্য রেইন ওয়াটার  হারভেস্টিং চালু করেছে লাফার্জ-হোলসিম

ছাতকে কমিউনিটির জন্য রেইন ওয়াটার হারভেস্টিং চালু করেছে লাফার্জ-হোলসিম

সেলিম মাহবুব, সিলেট থেকেঃ
সুনামগঞ্জ জেলার ছাতকে কোম্পানির প্ল্যান্টের পাশে বসবাসকারী মানুষের জন্য নিরাপদ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে "রেইন ওয়াটার হারভেস্টিং”প্রকল্পের উদ্বোধন করেছে দেশের শীর্ষস্থানীয় বিল্ডিং ম্যাটেরিয়াল সামগ্রী উৎপাদন কারী প্রতিষ্ঠান লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেড। ছাতকে প্লান্ট সংলগ্ন মানুষের জন্য নিরাপদ খাবার পানির সহজ লভ্যতা সবসময়ই কঠিন ছিল। বাড়ির পাশের পুকুর এবং অন্যান্য উৎস থেকে এই এলাকার মানুষেরা খাবার পানি সংগ্রহ করে থাকেন যা খাওয়ার জন্য নিরাপদ নয় এবং পানি বাহিত রোগের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এসব বিবেচনায় এনে লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহি কর্মকর্তা ইকবাল চৌধুরী এ প্রকল্পের উদ্বোধন করেন। বুধবার প্রকল্পের উদ্বোধনের সময় কোম্পানির চীফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূইয়া, ইন্ডাস্ট্রিয়াল ডিরেক্টর, হিউম্যান রিসোর্স ডিরেক্টর, প্রকল্পের সুবিধাভোগীবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্ল্যান্ট এলাকার মানুষের জন্য নিরাপদ খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত করতে লাফার্জ-হোলসিম এগিয়ে এসে "রেইন ওয়াটার হারভেস্টিং"র মতো টেকসই প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে প্ল্যান্ট সংলগ্ন ১০ টি বাড়ীতে রেইন ওয়াটার হারভেস্টিং সুবিধা প্রদান করা হয়েছে। যেখান থেকে আশ-পাশের ৫০ টি পরিবারের মানুষ সারা বছর নিরাপদ খাবার পানি সংগ্রহ করতে পারছেন। ছাতকে বছরের প্রায় ৬-৭ মাস বৃষ্টি হয়, তাই এটা একটা খাবার পানির ভালো উৎস। স্থাপিত এ পানির ট্যাংকির অভ্যন্তরে রয়েছে ওয়াটার ফিল্টারিং সিস্টেম। ফলে এই পানি পান করা সম্পূর্ণ নিরাপদ। সারা বছর এই ট্যাংকি গুলোতে ২৬০,০০০ লিটার পানি সংরক্ষণ করা যাবে। প্রকল্প উদ্বোধনের সময় লাফার্জ-হোলসিমের সি ই ও ইকবাল চৌধুরী বলেন, এলাকার মানুষের নিরাপাদ খাবার পানি সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রকল্প। কোম্পানিটি এলাকার মানুষের জন্য এই সুবিধা তৈরি করে দিয়েছে।এখন এটাকে নিজের সম্পদ মনে করে কাজে লাগাতে পারবেন এর রক্ষনা বেক্ষন নিশ্চিত করবেন। তিনি বলেন আগামী দিন গুলোতে কমিউনিটির সামগ্রিক উন্নয়নে তারা আরো বিভিন্ন ধরনের উদ্ভাবনী প্রকল্প চালু করবেন। কোম্পানির চীফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূইয়া কমিউনিটির মানুষের প্রতিনিয়ত সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, স্থাপিত পানির এ ট্যাংকিগুলো তদারকির প্রয়োজন। তবেই এখান থেকে দীর্ঘমেয়াদে সুবিধা পাওয়া যাবে। আনরা   বিশ্বাস করি এটা একটা টেকসই সমাধান। যার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

বিষয়- উন্নয়ন প্রকৃতি

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর