বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:২৯ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

সবাই নির্বাচনে আসুক,আমরা সেটাই চাই : প্রধানমন্ত্রী

logoনিজস্ব প্রতিবেদকবৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২, রাত ১:১৯ সময় 0261
সবাই নির্বাচনে আসুক,আমরা সেটাই চাই : প্রধানমন্ত্রী

সবাই নির্বাচনে আসুক,আমরা সেটাই চাই : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সঙ্গে কে থাকবে, কে থাকবে না, নতুন জোট হবে, হোক। অসুবিধা নেই। আমরা চাই- সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক। আর যদি কেউ না করে, এটা যার যার দলের সিদ্ধান্ত। সেজন্য তো আমরা আমাদের সংবিধান বন্ধ করে রাখতে পারি না। সংবিধানের ধারা অনুযায়ী গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। আমরা চাই- গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক। 

বুধবার বিকালে গণভবনে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী ।
আওয়ামী লীগ টানা ক্ষমতায় আছে বলেই গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। তাই হয়তো অনেকে ভুলে গেছেন,পঁচাত্তরে জাতির পিতাকে হত্যার পরে বারবার ক্যু হচ্ছিল। একটা মিলিটারি ডিক্টেটরের পরে আরেকটা মিলিটারি ডিক্টেটর বা তার স্ত্রী ক্ষমতা নিয়ে গেল ক্যান্টনমেন্টের ভেতরে। তখন জনগণের কি ছিল? তাদের কি আদৌ কোনো অধিকার ছিল?
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক,সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। এ ছাড়া সংবাদ সম্মেলনে সরকারের মন্ত্রিসভার সদস্য,আওয়ামী লীগের সিনিয়র নেতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


প্রধানমন্ত্রী প্রায় দেড় ঘণ্টাব্যাপী সরাসরি অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সিনিয়র সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আগামী নির্বাচন আওয়ামী লীগ ১৪ দল নাকি মহাজোটগতভাবে করবে এমন প্রশ্নের উত্তরে দলটির সভাপতি শেখ হাসিনা বলেন, এ বিষয়টা তো সময় আসলে বলতে পারব। আমরা ১৪ দল করেছি। আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করেছি।আগামী নির্বাচনে কে কোথায় থাকবে ? সেটা তো সময়েই বলে দেবে। আর আওয়ামী লীগ উদারভাবে কাজ করে,আওয়ামী লীগের দরজা খোলা। 


তিনি আরও বলেন,আমরা সরকারে আসার পর সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছি। যোগাযোগ ব্যবস্থা,নিজেদের অর্থায়নে পদ্মা সেতু,গৃহহীনদের গৃহ তৈরি করে দেওয়া, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা, গবেষণার সুযোগ তৈরি করা; এভাবে অর্থনীতি থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও কর্মসংস্থান করেছি। আমাদের উন্নয়নের সবচেয়ে বড় কথা একেবারে তৃণমূল পর্যায় থেকে উন্নয়ন করে যাচ্ছি। এত কাজ করার পরে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- অবশ্যই জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে। যদি এই চলমান উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে চান। না চাইলে তো কিছু করার নেই। সেটা জনগণের বিষয়। নির্বাচনে সব সময় যারা আমাদের সঙ্গে তারা আমাদের সঙ্গে থাকবে। এতে আমাদের কোনো আপত্তি নেই।


নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে পরিবর্তনের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, যে কোনো নির্বাচনে নমিনেশন পরিবর্তন এটা তো খুবই স্বাভাবিক বিষয়। ক্ষেত্রমতো অবশ্যই আমরা যাচাই করে দেখব। কার জেতার সম্ভাবনা আছে,কার নেই। অথবা বেশকিছু নিবেদিতপ্রাণ কর্মী আছে। হয়তো বেশি দিন বাঁচবেন না, বয়স বেশি হয়ে গেছে। তাদের আর কষ্ট দিতে চাইনি,মনোনয়ন দিয়েছি। ফলে এগুলো নির্বাচনকে সামনে রেখে সবকিছু বিবেচনা করেই দেওয়া হয়। এখনো তো নির্বাচনের প্রায় এক বছরের বেশি সময় বাকি আছে,সময় যত যাবে এই বিষয়টা ততই পরিষ্কার হবে।


বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এটা কি এত সহজ ছিল ? যদি সুষ্ঠুভাবে,সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে না পারতাম,যদি অর্থনৈতিকভাবে অগ্রগতি না হতো,যদি গণতান্ত্রিক অধিকার নিশ্চিত না হতো, তাহলে তো এই অর্জনটা সম্ভব হতো না। সমালোচনা যারা করবে,করুক না। করা তো ভালো। আমাদের কোনো আপত্তি নেই। আমরা শুনব। সেখান থেকে যদি ভালো কিছু আসে গ্রহণ করব। মন্দ থাকলে পরিহার করব।


আওয়ামী লীগ সব সরকারের আমলে নির্যাতিত হয়েছে উল্লে­খ করে দলটির প্রধান বলেন,আওয়ামী লীগের ওপর তো সবাই চড়াও হয়েছে। সেই জিয়াউর রহমান থেকে শুরু। তারপর থেকে একের পর এক। লাশ টানতে টানতে আর আহতদের চিকিৎসা করতে করতে আমাদের নাভিশ্বাস উঠেছিল। এখন কি সেই পরিবেশ আছে? তা তো নেই। এমনকি আমার পার্টির কেউ যদি কোনো অন্যায় করে আমরা কিন্তু ছেড়ে দেই না। দলের ভাবমূর্তি নষ্ট হবে কিছু বলব না; তা না। যে অন্যায় করবে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব এবং নিচ্ছি। এ ধরনের কর্মকাণ্ড আমি কখনো সহ্য করব না।

বিষয়- রাজনীতি, জাতীয়, আলোচনা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর