বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫৮ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

তারাকান্দায় এক পরিবারের ছয় জনসহ নিহত সাত

logoকামাল হোসেনসোমবার, ৪ জানুয়ারী ২০২১, বিকাল ৬:১৬ সময় 0774
ফাইল ছবি

ফাইল ছবি

ময়মনসিংহের তারাকান্দায় বাস ও সিএনজি অটো রিকশার সংঘর্ষে এক পরিবারের ছয় জনসহ সাত জন এবং ত্রিশালে কৃষক লীগ নেতা নিহত হয়েছেন।

  1. এ  ছাড়া খুলনায় ব্যবসায়ী, বরিশালের বাকেরগঞ্জে শ্বশুর, শরীয়তপুর ও হবিগঞ্জের মাধবপুরে দুজন, কোম্পানীগঞ্জে গৃহবধূ, রাজবাড়ীতে প্রবাসী, ঢাকার দোহারে পথচারী, মীরসরাইয়ে কলেজছাত্রী, গাজীপুরে বাইসাইকেল চালক, পাবনার ঈশ্বরদীতে দুই শ্রমিক এবং বান্দরবানে শিশুসহ তিনজন নিহত হয়েছে। 
  2. ময়মনসিংহ, নেত্রকোনা ও ফুলপুর : ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গাছতলায় রোববার বেলা ১টার দিকে বাস ও সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষে এক পরিবারের ছয় জনসহ অটোরিকশার সাত যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে।

    দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় দু’ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহজালাল পরিবহনের বাসটি ময়মনসিংহ থেকে নেত্রকোনায় যাচ্ছিল।

  3. দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় দু’ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহজালাল পরিবহনের বাসটি ময়মনসিংহ থেকে নেত্রকোনায় যাচ্ছিল।
  4. নিহতদের ছয় জনই এক পরিবারের সদস্য। নিহতরা হলেন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের ফেচুয়ালেঞ্জি গ্রামের মৃত হামিদ আলীর ছেলে মাওলানা ফারুক আহমেদ, তার স্ত্রী মাসুমা খাতুন ও নবজাতক মেয়েশিশু, ফারুকের বড় ভাই নিজাম উদ্দিন, ছোট বোন জুলেখা খাতুন, চাচাতো ভাইয়ের স্ত্রী জ্যোৎস্না বেগম এবং সিএনজিচালক সদর উপজেলা চরলক্ষ্মীপুর গ্রামের রকিবুল।
  5. ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতকটিকে সঙ্গে নিয়ে নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের ফেচুয়ালেঞ্জি গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন তারা। ট্রাক অটোরিকশাটিকে টেনেহিঁচড়ে কমপক্ষে দু’শ গজ দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে সাত যাত্রী মারা যায়। 
  6. খুলনা : ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত বালু ব্যবসায়ী বিলাল শিকদার ঝিনাইদহ সদর উপজেলার জিতড় গ্রামের আব্দুর রহমান শিকদারের ছেলে। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বালিয়াখালী ব্রিজের পশ্চিম প্রান্তে রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। 
  7. ঈশ্বরদী (পাবনা) : ঈশ্বরদীতে রোববার সকালে নসিমন উল্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ২ শ্রমিক নিহত হয়েছেন। তারা হলেন- ভেড়ামারা উপজেলার চরদামুকদিয়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে আব্দুল খালেক ও ভেড়ামারা উপজেলার মসলেমপুর পশ্চিম বাহিরচর এলাকার আজগর আলীর ছেলে আনিছুর রহমান। তারা ম্যাক্স কোম্পানির শ্রমিক।
  8. শরীয়তপুর : শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কের চিতলিয়া ইউনিয়নের কাশেম বাজারে ট্রাকচাপায় নিহত শওকত সিকদার সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের উত্তর ভাসানচর এলাকার কুদ্দুস সিকদারের ছেলে। 
  9. কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে মোটরসাইকেল চাপায় নিহত গৃহবধূ ফিরোজা খাতুন শাহজাদপুর গ্রামের বাদশা মিয়া পণ্ডিত বাড়ির তোফাজ্জেল হকের স্ত্রী। কবিরহাট-বসুরহাট সড়কের লোহারপুলে শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 
  10. রাজবাড়ী : রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় নিহত প্রবাসী মো. বাবুল বিশ্বাস পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বিলজালিয়া গ্রামের লতিফ বিশ্বাসের ছেলে। সদর উপজেলার দাদশী ইউনিয়নের গোপিনাথদিয়ায় শনিবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 
  11. নবাবগঞ্জ (ঢাকা) : দোহার ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত পথচারী মো. জাহাঙ্গীর আলম উপজেলার লটাখোলা গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আমির উদ্দিনের ছোট ছেলে। উপজেলার লটাখোলা উচ্চবিদ্যালয়ের পাশের রাস্তা পার হওয়ার সময় রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। 
  12. মীরসরাই (চট্টগ্রাম) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড়দারোগারহাট বাজারে ট্রাকের ধাক্কায় নিহত কলেজছাত্রী শারমিন আক্তার রিয়া মহালংকা গ্রামের জসিম উদ্দিন মোল্লার মেয়ে। প্রতিদিনের মতো রোববার সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়েন। 
  13. গাজীপুর : গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার নাওজোর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত বাইসাইকেল চালক ও পোশাক শ্রমিক আবুল হাসেম শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর কাংশা গ্রামের আবদুল করিমের ছেলে। তিনি নগরীর নাওজোর পূর্ব উত্তরপাড়া এলাকার জনৈক খালেকুজ্জামানের বাসায় ভাড়া থাকতেন।  
  14. বাকেরগঞ্জ (বরিশাল) : জামাতার বাড়ি বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে মাহেন্দ্র উল্টে নিহত খলিলুর রহমান পটুয়াখালী জেলার লাউকাঠি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত কদম আলী হাওলাদারের ছেলে। বাকেরগঞ্জ-পটুয়াখালী সড়কের লক্ষ্মীপাশা বাজার এলাকায় রোববার এ দুর্ঘটনা ঘটে।
  15. ত্রিশাল (ময়মনসিংহ) : ত্রিশালে মোটরসাইকেলের ধাক্কায় নিহত উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদকের নাম শেখ ছফির উদ্দিন। মোটরসাইকেলে রোববার দুপুরে তিনি বালিপাড়া যাওয়ার পথে পেছন থেকে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দেয়।  
  16. মাধবপুর (হবিগঞ্জ) : ঢাকা-সিলেট মহাসড়ের মাধবপুর উপজেলার বাঘশাইলে রোববার সন্ধ্যায় গাড়ির ধাক্কায় নিহত ব্যক্তির পরিচয় মেলেনি। স্থানীয়দের ধারণা তিনি মানসিক রোগী। 
  17. বান্দরবান : বান্দরবানে মালবোঝাই ট্রাকচাপায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকচালকসহ দুইজন আহত হয়েছে। রোববার সন্ধ্যায় বান্দরবান কেরানীহাট সড়কের আমতলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে নাজমা বেগম, লাবণ্য ও মুনতাহা। সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
  18. ভৈরব : ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর বেলাব এলাকায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে চার জন নিহত ও একজন আহতের ঘটনায় পুলিশ মামলা করেছে। ভৈরব হাইওয়ে থানার পুলিশের এসআই দেলুয়ার হোসেন শনিবার রাতে বাসচালককে আসামি করে মামলাটি করেন। 
  19. দশমিনা দক্ষিণ : ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে ফেরার পথে দশমিনায় বোরাক অটো গাড়ি উল্টে ছাত্রদল নেতাসহ ৫ জন গুরুতর আহত হয়। উপজেলার আলীপুরা ইউনিয়নের পূর্ব আলীপুরার তুলাতলায় রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
      1.  

বিষয়- অপরাধ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর