শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, রাত ১২:২ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাস্ট্রীয় স্বীকৃতির দাবীতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ

logoখবরের সময় ডেস্কমঙ্গলবার, ৭ মে ২০২৪, রাত ১:২২ সময় 0326
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাস্ট্রীয় স্বীকৃতির দাবীতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাস্ট্রীয় স্বীকৃতির দাবীতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ

 সোমবার, ৬ মে, ২০২৪: জাতীয় গণমাধ্যম সপ্তাহের (১-৭ মে) রাস্ট্রীয় স্বীকৃতির দাবীতে সারাদেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পাঠিয়েছেন সাংবাদিকরা। ৬ মে সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এ দাবিতে স্মারকলিপি পাঠানো হয়। 

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে; দেশে পুলিশ সপ্তাহ, বিজিবি সপ্তাহ, স্বাস্থ্য সপ্তাহ, ফায়ার সপ্তাহ, মৎস্য সপ্তাহ, কৃষি সপ্তাহ, টিকা সপ্তাহ, ট্টাফিক সপ্তাহ, শিক্ষা সপ্তাহ, পানি সপ্তাহ, নৌ সপ্তাহ, জ্বালানী সপ্তাহ, মাতৃদুগ্ধ সপ্তাহ, পুস্টি সপ্তাহ, শিক্ষা সপ্তাহ, বিশেষ স্বাস্থ্যসেবা সপ্তাহ, নিরাপদ সড়ক সপ্তাহসহ রয়েছে অগনিত দিবস। যা খোদ সরকারের বিভিন্ন দফতর ঢাকঢোল পিটিয়ে উদযাপন করে থাকে। কিন্তু অত্যন্ত দূ:খ ও পরিতাপের বিষয় যে, দেশে হাজার হাজার সাংবাদিক ও গণমাধ্যম রয়েছে। কিন্তু বিশাল এই গণমাধ্যম অঙ্গনের জন্য কোন সপ্তাহ নেই। ৩ মে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস থাকলেও  সেটি রাষ্ট্রীয় ভাবে উদযাপন করেনা।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম প্রতিবছর ১ থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়ে গত ৭ বছর ধরে কিন্তু সারাদেশ থেকে আপনার নিকট স্মারকলিপি পাঠিয়ে আসছে। আমরা আশা করবো; এবছর আপনি অবশ্যই রাষ্ট্রীয় ভাবে সপ্তাহটি ঘোষণা করবেন।

সোমবার দুপুরে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আমিনুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পাঠানো হয়। এ সময় বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নির্বাহী সভাপতি আহমেদ আবু জাফর, আইন উপদেষ্টা এ্যাড. খায়ের উদ্দিন সিকদার, এ্যাড. নার্গিস বেগম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মুরাদ, কেন্দ্রীয় নেতা মোকতার হোসেন ও কেন্দ্রীয় নেতা নুরুল হুদা বাবু প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণতন্ত্র -গণমাধ্যম রক্ষায় নিবেদিত হোক সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা শ্লোগানে সপ্তাহব্যাপী আয়োজনের ৬ষ্ঠদিনে চট্টগ্রাম দক্ষিন জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় সহ-সভাপতি হাকিম রানার নেতৃত্বে পটিয়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে দুপুরে স্মারকলিপি পাঠান। নওগাঁয় কেন্দ্রীয় সহ-সভাপতি মোফাজ্জল হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসকের মাধ্যমে, বরিশালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে বিএমএসএফ বরিশাল মহানগর শাখার নেতৃবৃন্দ। দুপুর ১২ টায় বরিশাল জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাইয়ের কাছ স্মারকলিপি পেশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএমএসএফের কেন্দ্রীয় সদস্য শুভব্রত দও, বরিশাল মহানগর শাখার সভাপতি লতিফুর রহমান জাকির, সহ সভাপতি কে এম এনায়েত, সাধারন সম্পাদক রাইসুল ইসলাম অভি। রাজবাড়ী জেলায় কেন্দ্রীয় সহ-সম্পাদক কবির হোসেনের নেতৃত্বে স্মারকলিপি পাঠানো হয়েছে।


এছাড়া ঢাকার আশুলিয়া,  খুলনা, পাইকগাছা, কয়রা, পিরোজপুর, মৌলভীবাজার, সুনামগঞ্জের ছাতক, হবিগঞ্জ  চাঁদপুরের শাহরাস্তি, নীলফামারী, কিশোরগঞ্জ, ভোলার বোরহানউদ্দিন, কক্সবাজারের টেকনাফ, মহেশখালী, চট্টগ্রামের পটিয়া, লোহাগড়া, বরিশালের গৌরনদী, বরগুনার বেতাগী, ময়মনসিংহের গৌরীপুর, ভালুকা, ফুলপুর, ত্রিশালসহ বিভিন্ন শাখায় স্মারকলিপি পাঠানো হয়। সংগঠনের পক্ষ থেকে ৭মে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকেও স্মারকলিপি পাঠানো হবে।

স্মারকলিপি পাঠানোকালে নেতৃবৃন্দ ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মেনে নিতে রাষ্ট্র ও গণমাধ্যম সমুুহের প্রতি আহবান জানানো হয়। এদিকে একই দাবিতে আগামী ২৫ মে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের দাবি সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সকল সাংবাদিকের অংশগ্রহণ কামনা করা হয়েছে।

বিষয়- জাতীয়, সংগঠন, গণমাধ্যম,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর