বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১১:৫৯ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

আ.লীগের ‘সন্ত্রাসী নেত্রী রওশন আরার’ বিরুদ্ধে এবার গুমের অভিযোগ

logoতানিন আফরিন,গাইবান্ধা থেকেমঙ্গলবার, ১৩ মে ২০২৫, দুপুর ১২:৫২ সময় 0210
আ.লীগের ‘সন্ত্রাসী নেত্রী রওশন আরার’ বিরুদ্ধে এবার গুমের অভিযোগ

আ.লীগের ‘সন্ত্রাসী নেত্রী রওশন আরার’ বিরুদ্ধে এবার গুমের অভিযোগ

তানিন আফরিন,গাইবান্ধা থেকে: 
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আওয়ামীলীগের সেই ‘সন্ত্রাসী নেত্রী রওশন আরার’ বিরুদ্ধে এবার গুমের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ মামলাবাজ রওশন আরা নিজ স্বার্থ চরিতার্থ করতে ছেলে রুহুল আমিন শাপলাকে অন্যত্র সরিয়ে রেখে এলাকাবাসীর ২০ জনের বিরুদ্ধে গুমের অভিযোগে থানায় একটি মিথ্যা মামলা দাখিল করেছেন। 

কথিত গুমের শিকার রুহুল আমিন শাপলাকে উদ্ধার ও আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বাদি রওশন আরাকে গ্রেফতারের দাবিতে রোববার সকালে বালাসির পাকার মাথায় দুইঘন্টাব্যাপী মানববন্ধন হয়। প্রচণ্ড রোদকে উপেক্ষা করে তীব্র গরমেও কাইয়ারহাটের শিশু-নারীসহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত সরকার, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান  শহীদ, কঞ্চিপাড়া ইউপির সাবেক সদস্য রোকেয়া বেগম, ভুক্তভোগী এলাকাবাসী মশিউর রহমান, মোতালেব সরকার, গোলাম কিবরিয়া সবুজ, মনছুর আলী প্রমুখ। 

বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলেও সবুজ নামে একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মদদে পতিত স্বৈরাচারী সরকার দলের সন্ত্রাসী নেত্রী রওশন আরা এখনও এলাকার নিরীহ মানুষকে হয়রানি করছেন। বক্তারা আরও বলেন, মশিউর রহমান, মনছুর আলী, আমিনুল ইসলাম, শাহজালাল, আনোয়ার হোসেনসহ এলাকার ২০ জন মানুষকে আসামি করে রওশন আরা ছেলে রুহুল আমিন শাপলাকে গুম করার মিথ্যা মামলা থানায় দাখিল করেছেন। এই মিথ্যার অবশ্যই বিচার হতে হবে। তারা আরও বলেন, নিজের ছেলেকে গুম করে রেখে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে লাভবান হওয়ার চেষ্টা করছেন রওশন আরা। 

অন্যতম ভুক্তভোগী মশিউর ও আনোয়ার হোসেন বলেন, নিজের ছেলে রুহুল আমিন শাপলাকে আত্মীয় বা অন্য কোথাও লুকিয়ে রেখে রওশন আরা আমাদের বিরুদ্ধে যে গুমের মামলা দাখিল করেছেন, অবিলম্বে তার বিচার করতে হবে। তারা শাপলাকে উদ্ধার ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
 
অভিযুক্ত রওশন আরার কাছে মোবাইল ফোনে গুমের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলে গুম হয়েছে। মামলা থেকে বাঁচতে তারা আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করছে। গুমের অভিযোগে তদন্তকারী ফুলছড়ি থানার এসআই রুহুল আমিন মোবাইল ফোনে বলেন, এখনও ঘটনার তদন্ত চলছে। মানববন্ধন শেষে গাইবান্ধা-বালাসি সড়কে অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিষয়- রাজনীতি, আইন ও বিচার, অপরাধ, দেশগ্রাম,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর