বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:০ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

রাজশাহীতে ১৪০০ খতিব, ইমাম, আলেম ও মুয়াজ্জিম কে ঈদ উপহার দিলেন (রাসিক) মেয়র লিটন

logoরনি আহম্মদশনিবার, ১৭ জুলাই ২০২১, দুপুর ১০:৬ সময় 0390
রাজশাহীতে ১৪০০ খতিব, ইমাম, আলেম ও মুয়াজ্জিম কে ঈদ উপহার দিলেন (রাসিক) মেয়র লিটন

রাজশাহীতে ১৪০০ খতিব, ইমাম, আলেম ও মুয়াজ্জিম কে ঈদ উপহার দিলেন (রাসিক) মেয়র লিটন

রনি আহম্মদ:
পবিত্র ঈদুল আযহা-২০২১ উপলক্ষে শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশনের আয়োজনে মহানগরীর সকল মসজিদের ১৪০০ এর অধিক খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও হাফেজদের ঈদ শুভেচ্ছা ভাতা ও উপহার প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার দুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কয়েকজনের হাতে ঈদ শুভেচ্ছা ভাতা ও উপহার তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র। ১৪০০ এর অধিক খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম  ও হাফেজদের প্রত্যেককে ১৫০০ করে টাকা ও খাদ্য সামগ্রীর ১টি করে প্যাকেট প্রদান করা হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল ।
অনুষ্ঠানে মেয়র মহোদয় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উলামায়ে কেরাম ও আলেমদের কল্যানে কাজ করে যাচ্ছেন। রাজশাহীতে উলামায়ে কেরাম ও আলেমদের কল্যানে উলামা কল্যান পরিষদ গঠন করা হয়েছে। বিগত বছরের ন্যায় এবারো আমার ব্যক্তিগত উদ্যোগে শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশনের মাধ্যমে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ঈদ শুভেচ্ছা ভাতা ও উপহার প্রদান করা হচ্ছে। আগামীতেও এভাবে যাতে আলেম ও উলামাদের কল্যানে কাজ করে যেতে পারি সেই দোয়া করবেন। আমরা সবাই একমত হয়ে দেশের কল্যান, রাজশাহীর কল্যানে কাজ করে যেতে চাই।
তিনি আরো বলেন, করোনা মহামারীর কারণে এক সংকটময় পরিস্থিতি পার করছে বিশ্ব। করোনার এই সময়ে পবিত্র ঈদুল আযহা সতর্কতার সাথে উদযাপন করতে হবে। সবাইকে সঠিকভাবে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মসজিদের ইমামরা স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন। মানুষকে যথাযথভাবে স্বাস্থবিধি মেনে চলতে মসজিদের ইমাদের বারবার আহ্বানের জানানো কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
মেয়র বলেন, করোনা মহামামির মধ্যেও রাজশাহীর উন্নয়ন কাজ চলমান আছে। রাজশাহীর উন্নয়নে অনেক কাজ বাকি আছে, সেগুলো করতে চাই। রাজশাহীর জন্য বেশি প্রয়োজন কর্মসংস্থান। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কাজ করে যাচ্ছি। করোনার পরিস্থিতি স্বাভাবিক হলে আরো তৎপরতা বাড়ানো হবে। 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উলামা কল্যান পরিষদের উপদেষ্টা জামিয়া উসমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জামাল উদ্দিন ও উলামা কল্যান পরিষদের উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা ড. বারকুল্লাহ বিন দুরুল হুদা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহ মখদুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা শাহাদত আলী। অনুষ্ঠানমঞ্চে উপস্থিত ছিলেন উলামা কল্যান পরিষদের সভাপতি মাওলানা মোঃ আব্দুল গণি, সাধারণ সম্পাদক মুফতি মোঃ ওমর ফারুক, সাবেক সভাপতি মাওলানা আইয়ুব আলী প্রমুখ।

বিষয়- রাজনীতি, দেশ/বিদেশ সংগঠন, মহানগর শোক দিবস

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর