শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১:৫৮ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

কুষ্টিয়ায় বাড়ছে কোবিড-(১৯) করোনা ভাইরাস ঝুঁকি !

logoকুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্কবৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০, রাত ১:১৯ সময় 0326
কুষ্টিয়ায় বাড়ছে কোবিড-(১৯) করোনা ভাইরাস ঝুঁকি !

কুষ্টিয়ায় বাড়ছে কোবিড-(১৯) করোনা ভাইরাস ঝুঁকি !


 কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক
কুষ্টিয়ায় করোনা নতুন সনাক্ত রোগী মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আরেফিন সহ বিভিন্ন পেশাজীবির ৩০ জন মানুষ আক্রান্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা গেছে আজ পরীক্ষার জন্য ৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
গতকাল ২৮ এপ্রিল, ২০২০  মঙ্গলবার  জেলা প্রশাসন, কুষ্টিয়া  ও কুষ্টিয়া জেলায় ৬ টি উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ মোট ১২ টি মোবাইল কোর্ট অভিযান  পরিচালনা করে ১৯ টি মামলায় ১৯ জনকে ৮৫,৪০০ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।  
সামাজিক দূরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ এবং সক্রামক রোগ (নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(১)(২) ধারায় ১৫ টি মামলায়  ৮৪,৪০০ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। 
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০  ধারায় ২ টি মামলা ১,০০০ টাকার অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়া দ্রব্যেমূল্য নিয়ন্ত্রণ ও মজুদ রোধ এবং করোনা আক্রান্তদের বাড়ি লক ডাউন  ও ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুর ফেরত  ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে প্রত্যেক ব্যক্তির  জন্য গ্রাম পুলিশ/আনসার নিয়োগ করা হয় এবং মোবাইল কোর্ট পরিচালনা কালে জন সাধারণের মাঝে করোনা ভাইরাস বিস্তার রোধে লিফলেট বিতরণ করা হয়। 
জন স্বার্থে  মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকার পরেও বৃহত্তম পোড়াদহ কাপড়ের হাটে ক্লপসিবল গেট আটকে ব্যবসা চলছে।কুষ্টিয়ার পোড়াদহে মানা হচ্ছে না করোনার বিধিনিষেধ। মানুষকে ঘরে রাখতে ও গণজমায়েত এড়াতে সামাজিক দূরত্ব নিশ্চিতে দোকান মার্কেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ নির্দেশ না মেনে একটু কৌশল পরিবর্তন করে পুরোদমে ব্যবসা চালাচ্ছে পোড়াদহের কিছু ব্যবসায়ীরা। বাজার কমিটিসহ যাদের বিষয়টি দেখার কথা তারাই উল্টো সহযোগীতা করছেন বলে অভিযোগ উঠেছে।বাজার ঘুরে দেখা গেছে, প্রায় আগের মতই চলছে নামকরা এই কাপুড়ের হাট। মার্কেটের কলাপসিপল গেট টেনে লাগানোর মত করে রাখা হয়েছে। দোকানের সার্টারে চোখ দিলে দেখা যায় সবগুলো তালা খোলা। সংখ্যায় কম হলেও আগের মতই দূর দূরান্তের ব্যবসায়ীরা আসছেন। তারা অনায়াসে ঢুকে পড়ছেন মার্কেটে, টোকা দিলেই উঠে যাচ্ছে সার্টার। ভেতরে ঢুকে ইচ্ছেমত মাল নিয়ে আবার কোন বাধা ছাড়াই বেরিয়ে নিজ গন্তব্যে চলে যাচ্ছেন।এতে করে করোনার ঝুকি বাড়ছে। আতংকিত মানুষরা বলছেন, এভাবে চলতে থাকলে এই এলাকায় করোনার মহামারি হতে পারে। এখনই পোড়াদহ বাজারের ব্যবসায়ীদের নিয়ন্ত্রন জরুরী হয়ে পড়েছে।এদিকে, অনেক দোকানী দোকানের মাল বাড়িতে নিয়ে গিয়ে সেখান থেকে বিক্রি করছেন বলেও অভিযোগ উঠেছে। পোড়াহদ বাজার ঘেষা কাটদহ গ্রামে বাড়িতে বাড়িতে বাজার বসছে বলে জানা গেছে।কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা হলে তারা বলেন, কি করব, দূরের ব্যবসায়ীরা ফোন করেন, আমি মাল না দিলে আরেক জনের কাছ থেকে নেবে। এভাবে আমার কাষ্টমার নষ্ট হবে। তাই সবাই এভাবেই দোকান চালাচ্ছে। এতে বাজার কমিটিও সহযোগীতা করছে বলে জানান তারা। এ জন্য বাজার কমিটির নেতাদেরও কিছু দিতে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বললেন, বাজারের ইজারাদারের লোকজন নিয়মিত টাকা আদায় করছে। দোকান খুললেই তাদের টাকা দিতে হচ্ছে। কিছু লোকজন পয়েন্টে পয়েন্ট খাজনা আদায়কারীরা দাড়িয়ে থাকছে, মাল কিনে নিয়ে যাবার সময় দূরের ব্যবসায়ীদের দাড় করাচ্ছে। কোন দোকান থেকে মাল কিনেছে শুনে সেই দোকানদারের ফোন করছে। টাকা দেওয়ার কথা স্বীকার করলেই সেই ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হচ্ছে।এসব বিষয়ে পোড়াদহ বাজার বনিক সমিতির ছেলে ও বস্ত্র বিতান মালিক সমিতির সভাপতি মাসুম বলেন, টাকা পয়সা নেওয়া হচ্ছে না। সবাই ব্যবসা করছে কিভাবে ঠেকাবো। সবারই বাল বাচ্চা আছে, করোনার সময় সবারই ভয় আছে, আমাদের পক্ষে এসব ঠেকানো সম্ভব হচ্ছে না।
স্থানীয় আহম্মেদপুর পুলিশ ক্যাম্পের আইসি লিখন জানান, তার ক্যাম্পে জনবল সংকট। এজন্য আনছার সদস্য নিয়ে ক্যাম্প চালাচ্ছি। পোড়াদহ বাজার থেকে পুলিশ কোন অর্থ নিচ্ছেনা বলে দাবী করে তিনি বলেন, এই জনবল নিয়ে এতবড় বাজার নিয়ন্ত্রন করা সম্ভব হচ্ছে না।

বিষয়- জনদূর্ভোগ, করোনা ভাইরাস,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর