বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৩১ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাসিক এলাকাধীন অবৈধ বহুতল ভবন নির্মাণের হিরিক,তদারকির অভাব যেকোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।

logoশেখ রাজীব হাসানবৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০, রাত ২:১৭ সময় 0735
গাসিক এলাকাধীন অবৈধ বহুতল ভবন নির্মাণের হিরিক,তদারকির অভাব যেকোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।

গাসিক এলাকাধীন অবৈধ বহুতল ভবন নির্মাণের হিরিক,তদারকির অভাব যেকোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।


শেখ রাজীব হাসান
 গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় অবৈধ ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের হিরিক পড়েছে। নিয়মনীতির তোয়াক্কা না করেই এইসব ভবন নির্মাণ করছে। অনুমোদন ছাড়াই অসংখ্য বহুতল ভবন তৈরি হচ্ছে গাজীপুরের সিটি কর্পোরেশন গোটা শহর জুড়ে। এভাবে চলতে থাকলে আগামীতে ঝুঁকিপূর্ণ শহরে রূপান্তরিত হবে গাজীপুর। ২০১৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হলেও এখনও পরিকল্পিত নগরায়ন বাস্তবায়ন করতে পারেনি। শহরের নির্মাণ সেক্টর সবচেয়ে বেশি ঝুকিতে রয়েছে। 
অনিয়মের বিষয়ে আরেকটু খতিয়ে দেখতে সোমবার সকালে সরেজমিনে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ড মুদাফা কালিয়ার মাজারের উত্তর পাশে মো, আরিফ হোসেন এর পিতা মো, আলতাব হোসেন আলামিনের নির্মাণাধীন ভবনের অনুমোদনের বিষয়ে তার কন্ট্রাক্টার ইমরানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ২তলা ভবন নির্মাণের ক্ষেত্রে কোন অনুমোদন নিতে হয় না।
এ বিষয়ে একাধিক ভবন মালিকদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, সবাই যে ভাবে ভবন নির্মাণ করছেন, আমরাও সেইভাবেই করছি। 
গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ভবন নির্মাণে অনুমোদনের দায়িত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউকের আওতাধীন। রাজউকের লোকবল সঙ্কটে দায়িত্বে নিয়োজিত কর্তাব্যক্তিদের উদাসীনতা ও অবৈধ সুযোগ সুবিধা নেয়ার প্রবণতা থাকার কারণে দিনদিন অবৈধ ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণে জনগণ উৎসাহিত হচ্ছে। অনেকেই সাবেক পৌরসভার অবৈধ প্ল্যান নিয়ে ভবন নির্মাণ করছেন।
 গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়াদ ৭ বছর অতিবাহিত হলেও এখনও পুরোনো পৌর প্ল্যানের অনুমোদনে ভবন নির্মাণ করছেন। 
অনেক ক্ষেত্রে দেখা যায়, কিছু নামধারী কনসালট্যান্ট ইঞ্জিনিয়ার যারা একটি ভবনের নকশা তৈরির কাজ করেন তারাই নাকি সিটি কর্পোরেশনের কিছু কর্তা ব্যক্তিদেরকে মেনেজ করে সাবেক পৌর মেয়রের স্বাক্ষরিত অনুমোদনপত্র ব্যবস্থা করে দেন। 
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল-১ এর নির্বাহী কর্মকর্তা এস এম সোহরাব হোসেন বলেন, সিটি কর্পোরেশন এলাকায় অবৈধ ভবনগুলোতে বিভিন্ন সময় অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। তবে লোকবল সমস্যা কারণে ব্যবস্থা গ্রহণ করতে কিছুটা বিলম্ব হচ্ছে। আপনারা এ বিষয় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের সুদৃষ্টি কামনা করতে পারেন।


বিষয়- অপরাধ, তথ্য প্রযুক্তি, জেলা প্রশাসন,গাজীপুর মতবিনিময়

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর