বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৩২ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

করোনা ভাইরাস ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বেনাপোলসহ সকল স্থলবন্দরে সতর্কতা জারি

logoনিজস্ব প্রতিবেদকসোমবার, ৯ জুন ২০২৫, বিকাল ৫:৪ সময় 0228
করোনা ভাইরাস ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বেনাপোলসহ সকল স্থলবন্দরে সতর্কতা জারি

করোনা ভাইরাস ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বেনাপোলসহ সকল স্থলবন্দরে সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক :
প্রতিবেশি দেশ ভারতের বিভিন্ন অঞ্চলে আবারও ক্ষতিকর নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকার সব স্থল, নৌ এবং আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া স্ক্রিনিংসহ স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় বেনাপোল স্থলবন্দরে কড়াকড়ি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে দেখা যায়, ভারত থেকে ফেরা যাত্রীদের করোনার উপসর্গ আছে কি না তা প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে। ভারতফেরত যাত্রী পরিতোষ মণ্ডল জানান, চিকিৎসার জন্য ১০ দিন আগে ভারতে গিয়েছিলেন। দেশে ফিরে দেখছেন, বাংলাদেশে আগত যাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে।

তার ভাষায়, ভারতে কোথাও কোনো পরীক্ষা হয়নি। আরেক যাত্রী সীমা রানিও একই অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, ভারতে নতুন করে সংক্রমণের খবর শুনিনি, তবে দেশে ফিরে এসে দেখি করোনা পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। বেনাপোল ইমিগ্রেশনের উপ-সহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ বলেন, ভারতের কিছু এলাকায় জেনেটিক সিকোয়েন্স পরীক্ষায় ওমিক্রনের এক্সবিবি ধরণ শনাক্ত হয়েছে।

এই সংক্রমণ যাতে বাংলাদেশে না ছড়ায়, সে লক্ষ্যে সব ভারতফেরত যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, করোনা ভাইরাসের এই নতুন ধরনটি ‘কোভিড-ওমিক্রন এক্সবিবি’ আগের চেয়ে বেশি ভয়ংকর। যদিও এখনো বাংলাদেশে এই ভ্যারিয়েন্টে কেউ আক্রান্ত হননি, তবে আগাম সতর্কতার জন্য জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

কোভিড-ওমিক্রন এক্সবিবির উপসর্গগুলোর মধ্যে রয়েছে- জ্বর, কাশি ছাড়াও মাথাব্যথা, গলা ও জয়েন্টে ব্যথা, নিউমোনিয়া, ক্ষুধামন্দা ইত্যাদি। বিশেষজ্ঞদের মতে, এটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে পাঁচগুণ বেশি ভয়ংকর এবং মৃত্যুহারও বেশি। যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানান, ইতোমধ্যে ঢাকায় এবং রাজশাহীতে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত বেশ কয়েকজন রোগী শনাক্ত হয়েছে। ফলে যশোরে আগে ভাগে প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, কোভিড-ওমিক্রন এক্সবিবি আগের মহামারির চেয়েও ভয়ংকর। তাই আমাদের সবাইকে আরও বেশি সতর্ক ও সচেতন হতে হবে।
চলতি মাসের ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, ভারতসহ অন্যান্য দেশ থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে ইমিগ্রেশন এবং আইএইচআর হেলথ ডেস্কের সহায়তায় কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়- দেশ/বিদেশ প্রশাসন, জনদূর্ভোগ, করোনা ভাইরাস,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর