শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১:১৫ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

গাজীপুরে যুব মহিলালীগ নেত্রী শিল্পী আক্তারের সংবাদ সম্মেলন

logoশেখ রাজীব হাসানশুক্রবার, ১৩ নভেম্বর ২০২০, রাত ৩:৩২ সময় 0434
গাজীপুরে যুব মহিলালীগ নেত্রী শিল্পী আক্তারের সংবাদ সম্মেলন

গাজীপুরে যুব মহিলালীগ নেত্রী শিল্পী আক্তারের সংবাদ সম্মেলন

শেখ রাজীব হাসান,গাজীপুর 
 গাজীপুরের টঙ্গীতে হয়রানী মূলক অপহরণ মামলার সুষ্ঠ তদন্তে দাবিতে সংবাদ সম্মেলন করেছে যুব মহিলালীগ নেত্রী শিল্পী আক্তার। গতকাল ১২ নভেম্বর দুপুরে ১১ঘটিকার সময় ৫০নং ওয়ার্ড শালিকচুড়া এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে যুব মহিলালীগ নেত্রী শিল্পী আক্তার বলেন, গত ৩০ জুন ২০২০ ইং তারিখ বিকাল ৫টায় দত্তপাড়া লেদু মোল্লা রোড হোসেন মার্কেট¯’ মায়ের বাসার আলমারি থেকে আমার ব্যাবহারকৃত ৮ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও নগত ১৫ হাজার টাকা চুরি হয়ে যায়। ঘরে থাকা আলমারির চাবী ঠিকই আছে শুধু গহনা আর টাকা নেই। বিভিন্ন জায়গায় খোঁজ করার পর জানতে পারি আমার বাড়ীর ভাড়াটিয়া জালাল লেদুমোল্লা রোডের ব্যবসায়ী সবুজের কাছে কিছু গহনা ১০ হাজার টাকায় বন্ধক রাখে। আমার বাড়ীর ভাড়াটিয়া জালাল মাদকাসক্ত ছিলো সে তালা চাবি তৈরি ও মেরামতের কাজ করতো। চুরির পর থেকে জালাল বাসায় আসতো না। এরপর গত ১লা জুলাই জালাল বাসায় আসলে আমি চুরির বিষয়ে জিজ্ঞাসা করলে সে বিব্রত হয়ে পরে। বাড়ীর ভাড়াটিয়াদের কাছে জালালকে রেখে টঙ্গী পূর্ব থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগের পর এস আই সফিউল আমার বাড়িতে এসে জালালকে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির ঘটনা স্বীকার করে বলে আশুলিয়ার জিরাবোতে রনির ভাই কাদেরের কাছে চুরি হওয়া গহনাগুলো রয়েছে। এসময় এসআই শফিউল বলেন আমি ওসি স্যরের অনুমতি নিয়ে আসি আপনি আসামীকে নজরদারিতে রাখুন। ওসি অনুমতি পেলে জিরাবোতে গহনা উদ্ধারের জন্য যাবো। পরে গত ৬ই জুলাই ২০২০ইং. তারিখে এস আই সফিউল আমাকে থানায় আসতে বললে, আমি থানায় গিয়ে ওসি আমিনুল ইসলামের কাছে বিষয়টি জানালে সে এস আই শাহীন মোল্লাকে তদন্তের দায়িত্ব দিতে চাইলে আমি বলি এস আই শফিউল যেহেতু ঘটনাটা প্রথম থেকে দেখতেছে তাহলে সেই দেখুক। পরে এডিসি শাহাদাত সাহেবকে বিষয়টি জানালে তিনি ওসি আমিনুল ও এস আই শফিউল সাহেবকে জিরাবো গিয়ে আসামি ধরার অনুমতি দেন। এসময় এস আই সফিউল আমাকে পুনরায় অভিযোগ করতে বলে। আমি যখন রাইটার এর কক্ষে ঘটনাটি বলছিলাম তখন এস আই শাহীন মোল্লা উপস্থিত ছিলো। রাইটার আমাকে বলে আপু এটা অভিযোগ হবে কিন্তু এস আই শাহীন মোল্লা বলেন, এটা জিডি লিখেন, পরে গত ০৬.০৭ ২০২০ ইং তারিখে এবিষয়ে একটি সাধারণ ডায়েরী করি। পরে জিরাবো এলাকায় গেলে আসামী রনির ভাই কাদের পালিয়ে গেলেও তার স্ত্রী ও ভাইকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পাওয়া যায়।
আমি বুঝতে পারলাম না এস আই সফিউল আসামীকে থানায় না নিয়ে গেলেন না। কেনো আমাকেই আবার অপহরণ মামলা দেওয়া হলো? কি কারণে এস আই শাহীন মোল্লা নিজেই আমার বিরুদ্ধে গত ১০ই জুলাই ২০২০ ইং মামলা নিলেন তিনি তো সবই জানতেন? আবার বলা হচ্ছে আমার বাড়ি থেকে ৩ জন কে উদ্ধার করেছেন! যেখানে পুলিশ সবই জানে সেখানে আমি কি করে অপহরণকারী হই। শাহীন মোল্লা লিখেছেন আমি ৩ লাখ টাকা দাবি করেছি ও ১০ হাজার টাকা আমাকে বিকাশে দিয়েছে। আসলে এর সবই ভিত্তিহীন আমার কোন নাম্বার এই টাকা দিয়েছে? কোন নাম্বার থেকে দিয়েছে, কবে কখন? এসআই শাহীন মোল্লা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে পাপিয়া খ্যাত বলে যে সকল পোষ্ট করেছেন তা আপনারা অনেকেই দেখেছেন। আমি আপনাদের মাধ্যমে জানতে চাই আমার বিরুদ্ধে কয়টা বিচার হয়েছে, আমার কি খারাপ রয়েছে যে আমি পাপিয়া হয়ে গেলাম। আমার ছোট ভাই মুন্না ও সহকর্মী শিল্পীকে কেন অহেতুক জেলে যেতে হলো। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, আমার প্রশ্ন এস আই শাহিন মোল্লা আমার বিরুদ্ধে যে সম্মানহানিকর স্টাটাস দিয়েছে এটা কি আইনের সেবকের কাজ ?  প্রশাসনের প্রতি আমার একটাই চাওয়া এই ঘটনাটির যেন পুনরায় সুষ্ঠ তদন্ত করা হয়। আমাদের মতো সাধারন মানুষ যেন আইনের প্রতি আস্থা না হারিয়ে ফেলে। সাংবাদিক ভাইদের সহযোগীতা থাকলে এই ঘটনার রহস্য অবশ্যই উতঘাটন সম্ভব হবে। একজন নারীর আত্মসম্মান নষ্ট করার চেষ্টা করলে সেটা জীবন মরণের প্রশ্ন হয়ে দাড়াই। আমি আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিষয়- রাজনীতি, আইন ও বিচার, স্বাস্থ্য ও শিক্ষা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর