শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৩২ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

ইউকে চ্যারিটি কমিশনের এসিইউ ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হলেন ড.এ বি এম ওবায়দুল ইসলাম,উপাচার্য-বাউবি

logoআলমগীর কবীরবুধবার, ১৩ আগস্ট ২০২৫, রাত ১:৩৩ সময় 0264
ছবি: ড.এ বি এম ওবায়দুল ইসলাম,উপাচার্য-বাউবি

ছবি: ড.এ বি এম ওবায়দুল ইসলাম,উপাচার্য-বাউবি


আলমগীর কবীর:
মঙ্গলবার ১২ আগস্ট ২০২৫ইং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাননীয় উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের স্বনামধন্য শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম যুক্তরাজ্যের চ্যারিটি কমিশন ফর ইংল্যান্ড এন্ড ওয়েলস (UK Charity Commission for England and Wales)-এর আওতাধীন অ্যাসোসিয়েশন অব কমনওয়েল্থ ইউনিভার্সিটিজ (এসিইউ) ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন।

এর আগে ১ আগস্ট ২০২৫ তারিখে তিনি এসিইউ-এর কাউন্সিল সদস্য হিসেবে মনোনীত হন। ট্রাস্টি বোর্ডের ২১ জন সদস্যের মধ্যে তিনি বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হওয়ার গৌরব অর্জন করেছেন।

এসিইউ বিশ্বব্যাপী উচ্চশিক্ষা ক্ষেত্রে অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সংস্থা, যা ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কমনওয়েল্থভুক্ত ৪০০-এরও বেশি বিশ্ববিদ্যালয় এর সদস্য, যারা আন্তর্জাতিক সহযোগিতা, গুণগত মানোন্নয়ন ও শিক্ষা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। একইসাথে এসিইউ কাউন্সিল ও ট্রাস্টি বোর্ড—উভয় পর্যায়ে প্রতিনিধিত্ব করা বাউবি তথা বাংলাদেশের শিক্ষা পরিবারের জন্য একটি ঐতিহাসিক সম্মান ও সাফল্য। এ অর্জনের জন্য ইউকে চ্যারিটি কমিশন-এর প্রধান নির্বাহী Mr. David Holdsworth অধ্যাপক ড. ওবায়দুল ইসলামকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম জাপান সরকারের মর্যাদাপূর্ণ মনবুশো বৃত্তিতে তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর বর্ণাঢ্য একাডেমিক জীবনে তিনি জার্মানির Alexander von Humboldt Foundation Fellowship, যুক্তরাজ্যের Commonwealth Academic Staff Fellowship এবং নেদারল্যান্ডসের Erasmus Mundus Fellowship-এর আওতায় পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

একজন খ্যাতনামা গবেষক ও শিক্ষক হিসেবে তিনি ৪০টিরও বেশি প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করেছেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের পরিচালনা পর্ষদ এবং সিন্ডিকেটের সভাপতি/সদস্য হিসেবে তিনি শিক্ষার প্রসারে অবদান রেখে চলেছেন। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে যুক্ত আছেন—বিভিন্ন অ্যাসোসিয়েশনের সদস্য, সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম-এর এ আন্তর্জাতিক অর্জনে বাউবি পরিবার গর্বিত ও আনন্দিত। তাঁর মেধা, একাডেমিক উৎকর্ষতা, নেতৃত্বগুণ ও সততা এসিইউ ট্রাস্টের মিশন ও ভিশন বাস্তবায়নে সহায়ক হবে এবং কমনওয়েল্থভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখবে।

বিষয়- দেশ/বিদেশ শিক্ষা,সাহিত্য, খবরের সময় ডেস্ক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর