শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৪:১০ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

গাজীপুরে স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে খুন হলো স্বামী

logoখবরের সময় ডেস্ক:শনিবার, ১১ মে ২০২৪, বিকাল ৬:৩৮ সময় 0279
গাজীপুরে স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে খুন হলো স্বামী

গাজীপুরে স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে খুন হলো স্বামী

গাজীপুর মহানগরের পূবাইলে শশুর বাড়িতে স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে মো.রবিউল ইসলাম (২৮) নামের এই ব্যক্তি পড়ে যান বিপাকে । স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে রবিউলের সঙ্গে হাতাহাতি শুরু হয় এবং পরে গাছের সঙ্গে বেঁধে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বেদম প্রহার করা হয় রবিউলকে ।  
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কামরুজ্জামান জানান,রবিউলের মৃত্যু এবং আসামী গ্রেফতারের বিষয়টি সত্য । এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে ।


নিহত রবিউল ইসলাম টঙ্গী পূর্ব থানাধীন ৪৯ নং ওয়ার্ডের এরশাদনগর এলাকার তুহিন তালুকদারের ছেলে।
গ্রেফারকৃতরা হলেন,শেরপুর জেলার শ্রীবর্দী থানা বালুঘাট গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে (শশুর) মো. আবুল কালাম আজাদ (৪৫) এবং মো. আবুল কালাম আজাদের ছেলে মোঃ হুমায়ুন কবির (১৯) ও মেয়ে (নিহত রবিউলের স্ত্রী)মোসাঃ কারিমা (২২), শরীয়তপুর জেলা নড়ীয়া থানা আইটপাড়া গ্রামের মোঃ বাবুলের ছেলে মোঃ লিটন (৪৬)। বর্তমানে তারা পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ড এর সাতানীপাড়া গফুরের বাড়ীর ভাড়াটিয়া।


জানা যায়,১ বছর আগে পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ড এর সাতানি পাড়া এলাকায় বিয়ে করেন রবিউল ইসলাম। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রী’র মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো। ঈদ কেনাকাটার বিষয় নিয়ে রবিউলের সহিত ঝগড়াঝাটি করে ভাড়া বাসা ছেড়ে তার পিতার বাড়ীতে চলে যায় স্ত্রী। স্ত্রী- শ্বশুরবাড়িতে থাকায় গত ৫ই মে২০২৪ইং রবিবার দিবাগত রাতে টঙ্গী থেকে এসে রবিউল ইসলাম তার শ্বশুরবাড়িতে গিয়ে উঠেন। এসময় স্ত্রীর সাথে কথা কাটাকাটির পর তুমুল ঝগড়া হলে শ্বশুর বাড়ির লোকজন সকলে মিলে তাকে গাছের সাথে বেঁধে মারধর করে পিটিয়ে নির্যাতন চালায়।


গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা নিহত রবিউলকে বৃহস্পতিবার ৯ই মে২০২৪ইং রাত ১২টার দিকে প্রথমে চিকিৎসার জন্য টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার মেডিকেল কলেজ হাসপাতাল পরে সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে রবিউল ইসলাম মারা যান। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান জানান, নিহত রবিউল টঙ্গী শহীদ আহসান উল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে ৪জনকে অভিযুক্ত করে অজ্ঞাত চার-পাঁচজন এর নামে একটি মামলা দায়ের করেছেন। শনিবার (১১ই মে)২০২৪ ইং সকালে মামলায় অভিযুক্ত নিহত রবিউলের স্ত্রী শশুর শ্যালককে ও প্রতিবেশী লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামীদের ধরতে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, মহানগর

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর