বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫২ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

বিএনপির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি: আন্দালিব

logoখবরের সময় ডেস্ক:রবিবার, ৬ আগস্ট ২০২৩, রাত ৯:৫৩ সময় 0291
বিএনপির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি: আন্দালিব

বিএনপির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি: আন্দালিব

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইস্যুকে কেন্দ্র করে জাতীয় পার্টি (বিজেপি)`র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সব দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। আমরা মনে করি,জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তিনি বলেন,‘গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি কোনো দলের দাবি না, এই দাবি এখন বাংলাদেশের মানুষের। এটা ন্যায্য দাবি।


সুতরাং,আমরা এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমাদের কর্মসূচি মহাসচিবের মাধ্যমে সময় মতো আপনাদের জানিয়ে দেবো। রোববার বিজেপির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গ্রহণযোগ্য সরকারের অধীনে নির্বাচনের দাবিতে’ রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না জানিয়ে পার্থ উল্লেখ করেন, এবার যদি ভোট চুরির নির্বাচন হয়, তাহলে আপনারা (আওয়ামী লীগ) আর প্লেনে উঠতে পারবেন না।


বাংলাদেশের মানুষ আর কখও আপনাদের ক্ষমা করবে না। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের ৫০ বছর অতিবাহিত হয়েছে। আমাদের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এ ক্ষেত্রে আমি না বলবো না। তবে উন্নয়ন যতটুকু আমরা আশা করেছিলাম, সেই জায়গায় আমরা যেতে পারিনি। এর অন্যতম কারণ হলো- আমাদের ভালো মানুষগুলো রাজনীতি থেকে দূরে সরে গেছে। এটা রাতারাতি ঠিক করা যাবে না। আর যেমন করেই হোক, ভালো মানুষগুলোকে রাজনীতিতে ফেরত আনতে হবে। বিজেপির মহাসচিব আবদুল মতিন সাউদের সভাপতিত্বে সভায় দলের প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন প্রকাশ মতিন,বাংলাদেশ জাতীয় যুব সংহতির হারুন-অর-রশিদ, জাতীয় শ্রমিক পার্টির ইয়াসিন উদ্দিন দুলাল, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সাইফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় যুব সংহতির খলিলুর রহমান, বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির মো. হাসনাইন হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।

বিষয়- রাজনীতি, জাতীয়, আলোচনা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর