বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, বিকাল ৭:৩০ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

দেশে একটি তামাশার খেলা নামক নির্বাচন হতে যাচ্ছে;রুহুল আমীন গাজী

logoখবরের সময় ডেস্ক:সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩, বিকাল ৭:২৬ সময় 0304
দেশে একটি তামাশার খেলা নামক নির্বাচন হতে যাচ্ছে;রুহুল আমীন গাজী

দেশে একটি তামাশার খেলা নামক নির্বাচন হতে যাচ্ছে;রুহুল আমীন গাজী

সোমবার (২৫ ডিসেম্বর)২০২৩ইং জাতীয় প্রেস ক্লাব এলাকায় অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণকালে বলেন,বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক আহ্বায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমীন গাজী বলেছেন, 'আজ দেশে একটি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। এদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি আজকে নির্বাচনে নাই, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে নাই। এই নির্বাচনে আওয়ামী লীগ আছে, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন পার্টি জোগাড় করেছেন।


তিনি আরও বলেন,আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি,সব জায়গায় শুধু নৌকার পোস্টার। এই যে একটা পাতানো নির্বাচন করছেন বাংলাদেশের জনগণ এ নির্বাচন মানে না,মানবে না।

প্রহসনের নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসার চেষ্টা করলে এদেশের মানুষ মেনে নেবে না।এমন মন্তব্য করে রুহুল আমীন গাজী বলেন, এদেশ স্বাধীন হয়েছে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য।

কিন্তু আজকে এদেশে আবারও গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হয়। ১৪ সালে বিনা ভোটের নির্বাচন করেছেন। ১৮ সালে রাতে ভোট করেছেন। এখন আবার তামাশার নির্বাচন শুরু করেছেন। ডামি নির্বাচন শুরু করেছেন। এই নির্বাচন কেউ মানে না। এই নির্বাচন বন্ধ করুন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আলোচনায় বসেন। একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনুন।

অন্যথায় যদি প্রহসনের নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসার চেষ্টা করেন সেটা এদেশের মানুষ মেনে নেবে না।
পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী বলেন, আমরা মানুষের ভোটাধিকারের জন্য রাজপথে এসে দাঁড়িয়েছি। এদেশে ৫৮ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে কিন্তু সে হত্যার বিচার হয় না। দেশে ভোট চলছে কিন্তু রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসতে পারছে না। আওয়ামী লীগের অধীনে যে দুটি নির্বাচন হয়েছে সেখানে দিনের ভোট রাতে হয়েছে, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। এখন আবার একইভাবে ক্ষমতা দখলের একটা রাজনীতি এ সরকার শুরু করেছে। জোর করে তারা ক্ষমতা দখল করতে চায়। মানুষের গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, গণতন্ত্রকে হরণ করা থেকে বেরিয়ে আসুন। নির্বাচন কমিশন থেকে যে তফসিল ঘোষণা করা হয়েছে সেটা বাতিল করে সবাইকে নিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। দেশকে সংঘাতের হাত থেকে রক্ষা করুন।

বিষয়- রাজনীতি, গণমাধ্যম, জাতীয় নির্বাচন

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর