বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:২৫ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

বিএনপি নেতারা পয়সা দিয়ে চোরাগোপ্তা হামলা করাচ্ছে:তথ্যমন্ত্রী

logoখবরের সময় ডেস্ক:সোমবার, ৬ নভেম্বর ২০২৩, রাত ৮:৪৯ সময় 0302
ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপি নেতারা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের পয়সা দিয়ে চোরাগোপ্তা হামলা করাচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।  সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আসন্ন বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৮ এ দেশের অবস্থান বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বিএনপি বলেছে, তাদের নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগ যে স্বপ্ন দেখছে, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। বিভিন্ন জায়গা থেকে তাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, দেখুন, আমরা কাউকে নিশ্চিহ্ন করতে চাচ্ছি না। যাদের গ্রেফতার করা হচ্ছে, সুনর্দিষ্ট অভিযোগে তাদের গ্রেফতার করা হচ্ছে। যেসব নেতাদের গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে আগুন সন্ত্রাসের হুকুমদাতা, হোতা ও অর্থদাতা হিসেবে গ্রেফতার হচ্ছে। ওয়ার্ড পর্যায়ে টেলিফোন করে বিএনপি নেতারা, বিশেষ করে তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলছেন আগুন সন্ত্রাস চালাতে। সেগুলোর তথ্যপ্রমাণ আমাদের কাছে আছে।

তিনি বলেন, তারা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের পয়সা দিয়ে চোরাগোপ্তা হামলা করাচ্ছে। এটি কোনো রাজনীতি না, কোনো রাজনৈতিক কর্মসূচি না, যারা এ কাজ করছেন, এর সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে কেবল সরকার না, জনগণও ব্যবস্থা গ্রহণ করবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করলে তাতে কোনো বাধা কিংবা আপত্তি নেই জানিয়ে মন্ত্রী বলেন, তারা এতোদিন সবকিছু করেছেন। কিন্তু সমাবেশ শুরুর আগেই প্রধান বিচারপতির বাসভবনে, জাজেস কমপ্লেক্সে, হাসপাতালে হামলা চালিয়েছে ও পুলিশ হত্যা করেছে। এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের কয়েক লাখ নেতাকর্মী দেড় কিলোমিটার দূরে ছিলেন। একজনও তাদের সমাবেশের দিকে যাননি।


বিএনপি নিশ্চিহ্ন হওয়ার জন্য আর কাউকে লাগবে না বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে মুসলিম লীগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানই যথেষ্ট।
পরিবেশ ইস্যুতে তথ্যমন্ত্রী জানান, পৃথিবীতে তাপমাত্রা বেড়েছে, এবছর আরো বাড়বে। একই সাথে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা যেটি দেখতে পাচ্ছি, যেখানে বন্যা হতো না সেখানেও বন্যা হচ্ছে।

 
তিনি বলেন, এ পরিস্থিতি আমাদের সচেতনতা যে পর্যায়ে থাকার কথা ছিল সেটি হয়েছে বলে আমার মনে হচ্ছে না। সেটি যদি হতো তাহলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাধতো না, যুদ্ধের জন্য বিলিয়ন-বিলিয়ন ডলার খরচ হতো না। 
তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর জন্য অত্যন্ত দু:খজনক হচ্ছে বিভিন্ন দেশের রাজনীতি অস্রবাজদের খপ্পরে পড়েছে। বিভিন্ন দেশের রাজনীতি যারা অস্ত্রের ব্যবসায়ী তারা নিয়ন্ত্রণ করছে। সেই অস্র ব্যবসায়ীদের অস্র বিক্রি করার স্বার্থে কিছু-কিছু দেশের, বিভিন্ন জায়গায় যুদ্ধ লাগাতে হয়, যাতে অস্র বিক্রি হয়। এ সময় পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রতিবেদন প্রকাশ এবং জনসচেতনতা তৈরির জন্য আহ্বান জানান তথ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম পরিবেশ বিষয়ে মানুষকে অবহিত করার ক্ষেত্রে এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কবে আসছে। সে কারণে এ ফোরামের প্রয়োজনীয়তা রয়েছে এবং ফোরাম সেই লক্ষ্য সেই নিয়ে কাজ করছে, সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। 

মতবিনিময় সভায় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার রহমান বলেন, বিশ্বজুড়ে উত্তাপের তান্ডবের মধ্যে এবারের জলবায়ু সম্মেলন হতে যাচ্ছে। এজন্য এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।  এতে আরও বক্তব্য রাখেন-সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।  পরিবেশ অধিদফতরের পরিচালক মীর্জা শওকত আলীর লিখিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সিনিয়র সদস্য রফিকুল ইসলাম রতন,যুগ্ম সাধারণ সম্পাদক মাসউদুল হক,রিমন মাহফুজ,আশ্রাফূল ইসলাম প্রমুখ।

বিষয়- রাজনীতি, খবরের সময় ডেস্ক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর