বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:২৯ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গোল্ডেন মনির অপরাধ জগতের মাষ্টাির মাইন্ড ছিলেন ।

logoখবরের সময় ডেস্কসোমবার, ২৩ নভেম্বর ২০২০, রাত ১:৩৬ সময় 0740
গোল্ডেন মনির অপরাধ জগতের মাষ্টাির মাইন্ড ছিলেন ।

গোল্ডেন মনির অপরাধ জগতের মাষ্টাির মাইন্ড ছিলেন ।

খবরের সময় ডেস্ক

কাপড়ের দোকানের সামান্য একজন বিক্রয়কর্মী থেকে এখন তিনি ১ হাজার ৫০ কোটি টাকার মালিক।জমি-বাড়ি ও সরকারি জায়গা দখলের অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে।নথি জাল করে শুধু রাজউকের দুইশর বেশি প্লট দখল করেছেন।অথচ ৩০ বছর আগে রাজধানীর গাউসিয়া মার্কেটের একটি কাপড়ের দোকানের বিক্রয়কর্মী ছিলেন এই মনির।কেরানীগঞ্জের ছেলে মনিরের বাবা সিরাজ মিয়ার মূল আয় ছিল গামছা বিক্রি।টাকার অভাবে বাড্ডায় নানাবাড়িতে থেকে পড়াশোনা করতেন মনির।যদিও ক্লাস টেনের গন্ডি পেরুতে পারেননি তিনি।

কিছু দিন গাউসিয়া মার্কেটে কাজ করে হাঁড়ি-পাতিলের দোকানে আবারও বিক্রয়কর্মী হিসেবে কাজ শুরু করেন মনির।এরপর মৌচাকে ক্রোকারিজের দোকানে। এখানে পরিচয় এক লাগেজ ব্যবসায়ীর সঙ্গে।আর এটাই ছিল মনিরের টার্নিং পয়েন্ট,যুক্ত হলেন লাগেজ ব্যবসায়।

ঢাকা-সিঙ্গাপুর-ভারত এই রুটে ট্যাক্স ফাঁকি দিয়ে মনির কাপড়, মোবাইল ও ঘড়ি আনতে শুরু করেন।এ কাজে হাত পাকিয়ে তিনি নেমে পড়েন সোনা চোরাচালান কাজে। বায়তুল মোকাররমে একটি জুয়েলারির দোকানও দেন।চোরাই সোনা পাচারে এই দোকান তাকে সাহায্য করে।মনির হোসেন পরিচিতি পান গোল্ডেন মনির হিসেবে।এখানেই থেমে যায়নি মনিরের অবৈধ কাজের সীমা।শুরু হয় ভূমি দখল, জমির দালালি, হুন্ডি ব্যবসা এমনকি রাজউকের নথিপত্র জাল করার কাজও। আর এভাবেই ঢাকায় গোল্ডেন মনিরের সম্পদের পরিমাণ দাঁড়ায় হাজার কোটি টাকারও বেশি। অসংখ্য ফ্ল্যাট-প্লট ও জমির মালিকও বনে যান দুই সন্তানের এই জনক।রাজউকের বিভিন্ন কর্মকর্তাকে হাত করে জাল-জালিয়াতির মাধ্যমে দখল করেছেন রাজউকের দুইশটিরও বেশি প্লট।রূপকথার গল্পের মতো হঠাৎ করেই বিপুল অর্থ-সম্পদের মালিক হয়ে ওঠা গোল্ডেন মনির ১৫ বছর ধরে বিএনপি-জামায়াতকে অর্থায়ন করতেন বলেও অভিযোগ রয়েছে। তার কাছ থেকে যেসব নেতা আর্থিক সুবিধা নিয়েছেন তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছেন গোয়েন্দারা। তার ভূমির জালিয়াতির বিষয়ে র‌্যাব জানায় ২০০১ সালে তৎকালীন প্রভাবশালী মন্ত্রী,গণপূর্ত ও রাজউকের কর্মকর্তাদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করে তিনি রাজধানীর বিভিন্ন স্থানে ভূমি জালিয়াতি শুরু করেন।রাজধানীর বাড্ডা এলাকার রাজউকের ডিআইটি প্রজেক্টে প্রতারণার মাধ্যমে অনেক প্লট নিজের করে নেন। এভাবে তিনি রাজউক থেকে প্লট সংক্রান্ত সরকারি নথিপত্র চুরি করে এবং অবৈধভাবে রাজউকের বিভিন্ন কর্মকর্তার দাফতরিক সিল ব্যবহার করে পূর্বাচল, বাড্ডা, নিকুঞ্জ, উত্তরা এবং কেরানীগঞ্জে বিপুলসংখ্যক প্লট দখল করেন। নামে-বেনামে দুই শতাধিক প্লটের মালিক হয়েছেন তিনি। ২০১৯ সালে তার বিরুদ্ধে রাজউকের ৭১টি নথি নিজ কার্যালয়ে নিয়ে গিয়ে আইনবহির্ভূতভাবে হেফাজতে রাখার অভিযোগে একটি মামলা চলমান রয়েছে। এ ছাড়া অনৈতিকভাবে দুর্নীতির আশ্রয় নিয়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করায় দুদক তার বিরুদ্ধে একটি মামলা করে। সেটিও চলমান রয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এ প্রতিবেদককে জানান,গোল্ডেন মনির একজন সোনা চোরাকারবারি,হুন্ডি ব্যবসায়ী ও জমির দালাল, তিনি একটি গাড়ির শো রুমের স্বত্বাধিকারী।রাজউকের কিছু কর্মকর্তার সঙ্গে যোগসাজশে তিনি বিপুল অর্থ সম্পত্তির মালিক হয়েছেন। তার অবৈধ সম্পদের আরও খোঁজ নেওয়ার জন্য তারা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানিয়েছেন।রাজধানীর মেরুল বাড্ডায় মনিরের বাসায় ২০ নভেম্বর রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।অভিযানে ১ কোটি ৯ লাখ টাকা ৫টি বিলাসবহুল গাড়ি,স্বর্ণালঙ্কার, অস্ত্র ও মাদক জব্দ করা হয়। গতকাল গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে করা পৃথক তিন মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।বাড্ডা থানার অস্ত্র, বিশেষ ক্ষমতা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা তিনটির এজাহার আদালতে পৌঁছালে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালতের বিচারক আবু বক্কর সিদ্দিক এ আদেশ দেন। বিচারক বিশেষ ক্ষমতা আইনের মামলাটির তদন্ত প্রতিবেদন ২৯ ডিসেম্বর এবং অস্ত্র আইনের মামলাটির প্রতিবেদন ১৩ ডিসেম্বর দাখিলের দিন ধার্য করেন।একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটির বিচারক মাসুদ উর রহমান আগামী ২১ ডিসেম্বর তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।এর আগে গতকাল দুপুরে গোল্ডেন মনিরের বিরুদ্ধে পৃথক তিন মামলায় মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।


প্লট জালিয়াতি তদন্ত করবে রাজউক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. সাঈদ নূর আলম বলেছেন, গোল্ডেন মনিরের প্লট জালিয়াতি, ফাইল জালিয়াতি ও অনিয়মের বিষয়টি তদন্ত করা হবে।এর পেছনে রাজউকের কারও সংশ্লিষ্টতা থাকলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।তিনি বলেন, অনিয়ম পাওয়া গেলে প্লটগুলো বাতিল করা হবে।এ ছাড়া রাজউকের দুর্নীতির অনিয়ম বন্ধ করতে শুদ্ধি অভিযান চালানো হবে বলে জানান তিনি।

২০০ প্লটের মালিক হওয়ার পেছনে রাজউকের কারও সহযোগিতা বা ইন্ধন ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,আমার ধারণা,এটা একদিনের প্রক্রিয়া নয়,এটা দীর্ঘদিনের প্রক্রিয়া। আমরা এতদিনে উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি।গত বছর প্রথম উদ্ঘাটন হয় এবং তখন থেকে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এ ব্যবস্থা চলমান এবং যতক্ষণ না সর্বশেষ বিষয়টি উদ্ঘাটিত হচ্ছে।প্রভাবশালীদের সঙ্গে সখ্য : প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গেও মনিরের সখ্য ছিল অন্যরকম।তিনি যে দামি গাড়িতে চড়তেন,সেটিও ক্ষমতাসীন আওয়ামী লীগের এক এমপির। এই গাড়ির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৫-৭০০৭। তার বাসায় আরেকটি গাড়ি পাওয়া যায়। সেটিও জাতীয় পার্টির সাবেক এক এমপির।গাড়ির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৭-৪৪৪৪ গাড়ি দুটি মনির ও তার পরিবারের সদস্যরা ব্যবহার করতেন।

রাজউকের ৭১টি প্লটের নথি চুরি করেন মনির : গত বছরের ১৫ অক্টোবর রাজউকের বাড্ডা পুনর্বাসন প্রকল্পের ৭১টি প্লটের নথি মনিরের একটি কক্ষ থেকে উদ্ধার করে সংস্থাটি। এ সময় রাজউকের কয়েকজন কর্মকর্তার সিলও পাওয়া যায়। অথচ নথিগুলো থাকার কথা ছিল রাজউকের কেন্দ্রীয় রেকর্ড রুমে। ওই ঘটনার পর রাজউক মনিরের বিরুদ্ধে একটি মামলা করে।সরকারি জমিতে রাজাকার বাবার নামে স্কুল প্রতিষ্ঠা : বাড্ডা পুনর্বাসন এলাকায় প্রায় ১৫ কাঠা সরকারি জমি মাত্র ১ হাজার ১ টাকা মূল্যে নিজের করে নেন মনির। এরপর সেখানে তার বাবা কুখ্যাত রাজাকার সিরাজ মিয়ার নামে একটি বাণিজ্যিক স্কুল গড়ে তোলেন। অথচ ১৯৯১ সালের ১৭ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহম্মেদ বাড্ডা-খিলক্ষেতের ১৩৮৫ দশমিক ২৮ একর জমি অবমুক্ত করেন। এরপর থেকে বাড্ডা পুনর্বাসন এলাকায় একটি হাইস্কুল প্রতিষ্ঠার জন্য এলাকাবাসী দাবি করে আসছিলেন। অথচ কালো টাকার প্রভাবে মনির তার বাবার নামে স্কুল গড়ে তোলেন। 

যেভাবে উত্থান গোল্ডেন মনিরের : ১৯৯৬ সালের ৯ মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনফেরত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সুরত মিয়া কাস্টমস কর্মকর্তাদের হাতে হত্যাকান্ডের শিকার হন।এ ঘটনায় করা মামলায় কাস্টমসের অভিযুক্ত তিন কর্মকর্তাকে আসামি করা হয়। এদের পক্ষে ওই মামলায় সাক্ষী হন রাজধানীর উত্তরখানের বাসিন্দা মো.শফিকুল।

সূত্র জানায়, শফিকুলের সঙ্গে কাস্টমসের একটি অদৃশ্য চুক্তি হয়।তাদের পক্ষে আদালতে সাক্ষী দেওয়ার বিনিময়ে শফিকুলের সোনা চোরাচালানে চোখ রাখবে না কাস্টমস।এরপর অল্প দিনেই সোনা চোরাচালানে আন্তর্জাতিক চক্রের সদস্য হিসেবে নিজের অবস্থান তৈরি করেন শফিকুল।তার সোনার কারবারে একপর্যায়ে সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হন মনির। এক সময় খেতাব জোটে গোল্ডেন মনির হিসেবে।

মনিরের যত সম্পদ : গোল্ডেন মনিরের সেকেন্ড হোম রয়েছে মালয়েশিয়ায়।তিনি পলাতক বিএনপি নেতা বাড্ডার এক সময়ের ওয়ার্ড কমিশনার কাইয়ুমের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত।বিএনপি জোট আমলে তৎকালীন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের সহযোগিতায় নামে-বেনামে প্লট বরাদ্দ করিয়ে নেন। ২০০০ সালের শেষের দিকে যৌথ বাহিনীর অভিযানে নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও জমির জাল দলিলসহ গোল্ডেন মনিরকে গ্রেফতার করা হয়।অপহরণ,চোরাচালানসহ রাজধানীর বিভিন্ন থানায় রয়েছে তার নামে একাধিক মামলা।২০০৩ সালের জুনে তৎকালীন পুলিশের সার্জেন্ট শহিদুল ইসলামকে গোল্ডেন মনির তার লাইসেন্স করা অস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগে বাড্ডা থানায় মামলা হয়।মামলা নম্বর ৮(৬)২০০৩ ও ৯(৬)২০০৩। পুলিশ সদস্য হত্যাচেষ্টার অভিযোগে একই থানায় ২০০৭ সালের ৭ ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়।জিডি নম্বর ৪৪০।অবৈধ টাকা দিয়ে উত্তরা ৭ নম্বর সেক্টরে ‘জমজম টাওয়ার’ নামে বিশাল বিপণিবিতান গড়ে তুলেছেন মনির,যার আনুমানিক মূল্য কয়েকশ কোটি টাকা।গুলশানের ন্যাম ভিলায় ৬ নম্বর রোডে তার স্ত্রীর নামে রয়েছে ফ্ল্যাট।ডিআইটি প্রজেক্টে ১৪ নম্বর রোডের আরেকজনের নামে থাকা ১ নম্বর প্লটটি দখল করে নিয়েছেন গোল্ডেন মনির।একই এলাকার ১৩ নম্বর রোডের ৩ নম্বর প্লট এবং ৪ নম্বর রোডের ১০ নম্বর প্লটও দখল করে নিয়েছেন তিনি। বারিধারায় তার অটো কার সিলেকশন নামে গাড়ির শোরুম রয়েছে। আমদানি নিষিদ্ধ পাঁচটি বিলাসবহুল গাড়ি ব্যক্তিগত চলাচলে ব্যবহার করতেন গোল্ডেন মনির। যার প্রতিটির মূল্য তিন কোটি টাকা।এর মধ্যে দুটি গাড়ি বাসায় এবং তিনটি শোরুমে রাখতেন।পাশাপাশি গাউছিয়াতে একটি স্বর্ণের দোকান রয়েছে।ওই দোকানকে চোরাচালানের সোনা বিক্রির হটস্পট হিসেবে পরিণত করেন মনির।সাড়ে ১২ ঘণ্টা অভিযানের পর শনিবার মনিরের বাসা থেকে বিদেশি একটি পিস্তল, চার রাউন্ড গুলি, চার লিটার বিদেশি মদ, ৩২টি নকল সিল,২০ হাজার ৫০০ সৌদি রিয়াল ৫০১ ইউএস ডলার ৫০০ চাইনিজ ইয়েন ৫২০ রুপি ১ হাজার সিঙ্গাপুরি ডলার, ২ লাখ ৮০ হাজার জাপানি ইয়েন, ৯২ মালয়েশীয় রিঙ্গিত, হংকংয়ের ১০ ডলার, ১০ ইউএই দিরহাম,৬৬০ থাই বাথ জব্দ করা হয়।এগুলোর মূল্যমান ৮ লাখ ২৭ হাজার ৭৬৬ টাকা।এ ছাড়া ৬০০ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ১ কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়েছে।মেরুল বাড্ডার মনিরের ছয়তলা বাড়িতে অভিযান চালায় র‌্যাব।বাড়িটির প্রথম তিনতলা ডুপ্লেক্স।এই বাড়িতেই পরিবার নিয়ে থাকতেন মনির।পুরো বাড়িতে দামি সব আসবাবসহ আভিজাত্যের ছোঁয়া রয়েছে।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, প্রশাসন,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর