শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ২:০ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

মনে হচ্ছে রাজনীতি থেকে সরে যাওয়ার সময় হয়ে গেছে:শামীম ওসমান

logoখবরের সময় ডেস্কশনিবার, ১৪ নভেম্বর ২০২০, রাত ৩:২৬ সময় 0553
মনে হচ্ছে রাজনীতি থেকে সরে যাওয়ার সময় হয়ে গেছে:শামীম ওসমান

মনে হচ্ছে রাজনীতি থেকে সরে যাওয়ার সময় হয়ে গেছে:শামীম ওসমান

 আমার এখন মোটামুটি যাওয়ার সময় হয়ে গেছে।অনেকে ভাবে রাজনীতিতে চিরস্থায়ী হওয়া,আমি রাজনীতিতে চিরস্থায়ী হওয়ার জন্য আসিনি।আমার ফর্ম থাকা অব্স্থায় বিদায় নেওয়ার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছি।শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জে মাস্টারস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শামীম ওসমান এ কথা বলেন।শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ যা ডিজার্ভ করত তা কিন্তু পায়নি।এই না পাওয়ার পেছনে যে মূল কারণ সেটা হলো যদি পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করা না হতো।আমার কাছে মনে হয় গোপালগঞ্জের চেয়েও বঙ্গবন্ধুর কাছে নারায়ণগঞ্জ বেশি প্রিয় ছিল।
নিজের রাজনৈতিক জীবন থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়ে শামীম ওসমান বলেন, আমি এটাও বিশ্বাস করি না যে,আমি রাজনীতি করব দেখে আমার সন্তান, স্ত্রীও ভবিষ্যতে আমার জায়গা নিবে।আমি এই রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যার ত্যাগ আছে, তিতীক্ষা আছে, দলের জন্য যে আদর্শিক তাঁকে উপযুক্ত জায়গায় বসানো।কিন্তু এখন যারা রাজনীতি করেন, তারা রাজনীতির জন্য রাজনীতি করেন না। আমার মনে হয় অন্যকিছুর জন্য রাজনীতি করেন।দেশকে অকার্যকর করতে এখন আন্তর্জাতিক ও স্থানীয়ভাবে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে শামীম ওসমান আরো বলেন, একমাত্র বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। আপনারা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, নারায়ণগঞ্জের যা প্রাপ্য তা পাবে ইনশা আল্লাহ, এটা আমার বিশ্বাস।কিন্তু একটা মানুষের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের সাংবাদিকদের কাছে একটা কথা বলতে চাই।সরকার পরিবর্তনের জন্য না, বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর করার জন্য, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় খেলা শুরু হয়েছে।আন্তর্জাতিক এবং লোকালি এই খেলা শুরু হয়েছে। আপনারা শুধু দোয়া করবেন এই জায়গা থেকে শুধু মোকাবিলা করতে পারে একটি মানুষ।আমি আওয়ামী লীগ করি দেখে বলছি না।আমি আওয়ামী লীগের সবকিছু পারফেক্ট মনে করি না।আমি একটা মানুষের ওপর বিশ্বাস রাখি, আল্লাহ-রাসুলের ওপর বিশ্বাস রেখে বলতে চাই, আমাদের যৌবন কিন্তু অভিশপ্ত হয়েছিল, বঙ্গবন্ধুর মৃত্যুর পর। আপনাদেরটা যেন না হয়।তিনি বলেন, নারায়ণগঞ্জ দেশের সবচেয়ে সুন্দর জায়গা হতে যাচ্ছে। ডিএনডি প্রকল্পের কাজ করছে সেনাবাহিনী।ইতোমধ্যে ৯৯টি খাল উদ্ধার হয়েছে। পুরো এলাকা হাতিরঝিলের চেয়েও সুন্দর হবে।দেশের সবচেয়ে সুন্দর রাস্তা হবে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড। ইতোমধ্যে টেন্ডার হয়ে গেছে। নারায়ণগঞ্জ তার প্রাপ্যটুকু পাবে ইনশাআল্লাহ।শামীম ওসমান বলেন, লিংক রোড হবে ছয় লেনের। সেখানে রাস্তা হবে, ফুটপাত থাকবে, গাছ থাকবে।শিবু মার্কেট, ভূইঘর, জালকুড়ি এলাকায় আন্ডারপাস, ওভারপাস থাকবে। তল দিয়ে, ওপর দিয়ে গাড়ি যাবে।আমরা এটা করছি ইনশাআল্লাহ। টেন্ডার হয়ে গেছে। পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত আমরা ফ্লাইওভার করছিএর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাস্টার ক্রিকেটার্স অব নারায়ণগঞ্জ আয়োজিত মাস্টারস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নগরীর ইসদাইর এলাকায় সামসুজ্জোহা ক্রিকেট কমপ্লেক্স মাঠে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই খেলা অনুষ্ঠিত হয়। মোট পাঁচটি দলের অংশগ্রহণে দুইটি বিভাগে কাপ পর্বে ও প্লেট পর্বে দুইটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কাপ পর্বে ২০ ওভারের খেলায় নারায়ণগঞ্জ ওরিয়র্স দলকে ৩২ রানে হারিয়ে জাহাঙ্গীর হোসেন মোল্লা ডাইনামাইটস চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে প্লেট পর্বে ১৫ ওভারের খেলায় শীতলক্ষ্যা ভাইকিংসকে চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নারায়ণগঞ্জ সুপার হিরোস।
বিকেল ৫টার দিকে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ টিটুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, বিজিবির ৬২ ব্যাটালিয়ান নারায়ণগঞ্জ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শরীফ মো. মেহেদী হাসান আল আমিন, র‌্যাব-১১ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদ।

বিষয়- রাজনীতি, জাতীয়, ক্রিকেট, প্রশাসন,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর