বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫৯ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

মায়ের হাত ধরে রাজনৈতিক পদচারণ ইন্জিনিয়ার নাহিদ নিগার (সাগর)

logoতানিন আফরিন,গাইবান্ধা থেকেসোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩, বিকাল ৫:৫৯ সময় 0420
মায়ের হাত ধরে রাজনৈতিক পদচারণ ইন্জিনিয়ার নাহিদ নিগার (সাগর)

মায়ের হাত ধরে রাজনৈতিক পদচারণ ইন্জিনিয়ার নাহিদ নিগার (সাগর)

 তানিন আফরিন:
সংসদ সদস্য প্রার্থী হয়ে গাইবান্ধা ১ আসনে ইতোমধ্যে জনগণের মাঝে সাড়া পারছেন আব্দুল্লাহ নাহিদ নিগার (সাগর) ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও সমাবেশের মধ্য দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন ২৯, গাইবান্ধা-০১ সুন্দরগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

শহীদ মঞ্জুরুল ইসলামের ভাগ্নি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফরুজা বারী'র মেয়ে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার। তিনি এবারের নির্বাচনে ‘ঢেঁকি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বামনডাঙ্গা, বাজারপাড়া কলেজ, রামজীবন উচ্চ বিদ্যালয়, গাবেরতল, বাবুর মোড়, পূর্ব রামজীবনসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান।


ওই এলাকার সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন ও ভোটারদের উন্নয়নমূলক কথা বলেন এবং ঢেঁকি মার্কায় ভোট চান। উপজেলার রাস্তা-ঘাটসহ দৃশ্যমান উন্নয়নের কথা বলেন নিগার। এ উন্নয়ন অব্যাহত রাখতে ঢেঁকি মার্কায় ভোট দিয়ে শেখ  হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।

নিগার বলেন, আওয়ামী লীগ দেশের সর্বস্তরের মানুষের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান নিশ্চিতকরণসহ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। তারমধ্যে সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদকমুক্ত বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, উন্নত চিকিৎসা, যুগোপোযোগী শিক্ষার প্রসার, পদ্মা সেতু ও বঙ্গবন্ধু স্যাটেলাইট উল্লেখযোগ্য।

আগামী সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করে দেশের উন্নয়নকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। নিগার বলেন, আগামীতে এই আসনে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন এবং 'ঢেঁকি' মার্কার যে গণ জোয়ার উঠেছে, তাতে বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারী, গাইবান্ধা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, রামজীবন ইউপি চেয়ারম্যান শামসুল হুদা সরকার, রামজীবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা টুটুল, রামজীবন আওয়ামীলীগ সভাপতি সাদেকুল ইসলাম রঞ্জু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনসহ উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 

বিষয়- দেশগ্রাম, জাতীয় নির্বাচন

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর