শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৪:১১ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

আগামী প্রজন্মের জন্য পাঠ্যপুস্তকে কোনো হিন্দু-মুসলমান থাকবে না: জাফরুল্লাহ চৌধুরী

logoখবরের সময় ডেস্কবৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, দুপুর ১২:৩৭ সময় 0203
আগামী প্রজন্মের জন্য পাঠ্যপুস্তকে কোনো হিন্দু-মুসলমান থাকবে না: জাফরুল্লাহ চৌধুরী

আগামী প্রজন্মের জন্য পাঠ্যপুস্তকে কোনো হিন্দু-মুসলমান থাকবে না: জাফরুল্লাহ চৌধুরী

খবরের সময় ডেস্ক:
বুধবার (২৭ অক্টোবর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ‘নৈতিক সমাজ’ নামের একটি সংগঠন কতৃক আয়োজিত এক সমাবেশে অংশ নিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী,গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বলেন, আজকে পাঠ্যপুস্তকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পড়ানো হয় না,হাজী মুহম্মদ মুহসীনকে পড়ানো হয় না। তিনি বলেন,‘পাঠ্যপুস্তকে কোনো হিন্দু-মুসলমান থাকবে না,থাকবে সত্য কথা-কাহিনি।
 প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন,আমার আবেদন,বায়তুল মোকাররমে আপনি একটা সভা ডাকুন। সেখানে মসজিদের আলেম, মন্দিরের পুরোহিত, গির্জার ফাদার-সবাই থাকবেন। সবাইকে নিয়ে মসজিদের ভেতরে বসে রাসুল (সা.)–এর মতো আলাপ-আলোচনা করে বলতে হবে, হিন্দু আমরা জ্ঞাতি ভাই, তার গায়ে হাত ওঠানো অনৈসলামিক কাজ। মাদ্রাসার দরজা সবার জন্য খুলে দিন, হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই যেন সেখানে পড়তে পারেন। প্রধানমন্ত্রী না নামলে সাম্প্রদায়িকতা বন্ধ হবে না।
সাম্প্রদায়িকতার ব্যাপারটা সম্পূর্ণভাবে প্রশাসন ও সরকারের ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধে যে কথা বলেছিলাম, তা রক্ষা করতে পারিনি। আমাদের সমাজে আজকে নৈতিকতার প্রয়োজন বেশি। নৈতিক পন্থা অবলম্বন না করার কারণেই সাম্প্রদায়িক সহিংসতার মতো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে। এসব ঘটনা আর ঘটতে দেয়া যাবে না। চুরি-দুর্নীতি বন্ধ করতে নৈতিক সমাজ গঠন ছাড়া আর কোনো পথ নেই। নৈতিক সমাজ হলো মানবতার বিজয়। আমাদের একটা নৈতিক সমাজব্যবস্থা তৈরি করতে হবে।
প্রবীণ এই চিকিৎসক আরও বলেন, প্রধানমন্ত্রী, ভারত থেকে সাবধান। আমাদের মুক্তিযুদ্ধে ভারত যা দিয়েছে, তাতে আমরা কৃতজ্ঞ। তার চেয়ে অনেক বেশি আমরা দিয়েছি।
সমাবেশে অংশ নিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নিম চন্দ্র ভৌমিক অভিযোগ করেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ধর্মনিরপেক্ষ-গণতান্ত্রিক সংবিধান পরিবর্তন করে বৈষম্যমূলক করা হয়েছে। সাম্প্রদায়িকতা-ধর্মান্ধতা ও সন্ত্রাসবাদকে উসকে দেয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে যেসব সাম্প্রদায়িক হামলা হয়েছে,এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র ছিল।
মুক্তিযুদ্ধের পক্ষের সরকারি ও বিরোধী দল থাকবে, এমন অবস্থা তৈরি করার আহ্বান জানান নিম চন্দ্র ভৌমিক। সরকারের উদ্দেশে তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতার জন্য ভারতের সঙ্গে সমস্যা সমাধান করে আমাদের সুসম্পর্ক স্থাপন করতে হবে। অন্যান্য গণতান্ত্রিক দেশের সঙ্গেও সুসম্পর্ক স্থাপন করতে হবে। অগণতান্ত্রিক দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। কারণ, তারা অন্য শক্তিকে আশ্রয়-প্রশ্রয় দেয়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র সব ধর্মের মানুষ মিলে রুখে দাঁড়াতে হবে।
সমাবেশে অন্যদের মধ্যে নৈতিক সমাজের আহ্বায়ক এবং সাবেক রাষ্ট্রদূত আ ম স আমিন,সাবেক অতিরিক্ত সচিব সাইদুর রহমান, বাংলা বিপ্লব নামের সংগঠনের সভাপতি সাকিব আলী ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বক্তব্য দেন।

বিষয়- রাজনীতি, সংগঠন, আলোচনা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর