শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:৩৪ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

গাজীপুরের রতন হত্যার প্রধান আসামী,শীর্ষ সন্ত্রাসী কালা স্বপন বিদেশী পিস্তল,ও গুলি সহ গ্রেফতার।

logoখবরের সময় ডেস্কবৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০, রাত ২:৪০ সময় 0461
গাজীপুরের রতন হত্যার প্রধান আসামী,শীর্ষ সন্ত্রাসী কালা স্বপন বিদেশী পিস্তল,ও গুলি সহ গ্রেফতার।

গাজীপুরের রতন হত্যার প্রধান আসামী,শীর্ষ সন্ত্রাসী কালা স্বপন বিদেশী পিস্তল,ও গুলি সহ গ্রেফতার।


খবরের সময় ডেস্ক
 গাজীপুর মহানগরীর বরুদা এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ভিকটিম শেখ ফরহাদুল ইসলাম@রতন(৪৫), পিতা-মৃত শেখ শাহবুদ্দিন, সাং-লাঘালিয়া, থাকা-সদর, জিএমপি, গাজীপুর নামক একজন ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে গুরুত্বর রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে স্থাণীয়দের সহায়তায় তাকে শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য জরুরী বিভাগে ভর্তি করা হয়, ঘটনার পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেখ ফরহাদুল ইসলাম রতন মারা যায়, ভিকটিম মৃত্যুকালীন জবানবন্দী দিয়ে যায় তার মৃত্যুর জন্য দায়ী কালা স্বপন ও তার সহযোগীরা।  ভিকটিমের উক্ত জবানবন্দীর প্রেক্ষিতে নিহতের স্ত্রী বাদী হয়ে গাজীপুর মহানগরীর সদর থানায় মোঃ স্বপন মিয়া@ কালা স্বপন(২৭)’কে প্রধান আসামী করে একটি হত্যা মামলা রুজু করে, যার নম্বর-৩২/৪৬৯ তারিখ ১৩/০৯/২০২০ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। উক্ত হত্যাকান্ডের ঘটনাটি সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে গুরুত্বের সাথে প্রচারিত হয়। হত্যাকান্ডের প্রেক্ষিতে র‌্যাব-১ এর চৌকস আভিযানিক দল হত্যাকারীদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে দ্রæততার সাথে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। 
র‌্যাব-১, এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃতে গাজীপুর মহানগরীর সদর থানার হাড়িনাল লেবু বাগান এলাকায় অভিযান পরিচালনা করে উপরোক্ত মামলার প্রধান আসামী এবং গাজীপুর মহানগরীর শীর্ষ সন্ত্রাসী ১। মোঃ স্বপন মিয়া @কালা স্বপন(২৭), পিতা-মোঃ রতন মিয়া, মাতা-জাহানারা বেগম, সাং-ভেড়ামারা, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া, এ/পি-সাং-হাড়িনাল লেবু বাগান(শুভ এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-সদর, জিএমপি, গাজীপুর’কে গ্রেফতার করে। এসময় তার দখল হইতে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ওয়ান শুটার গান, ০১টি ম্যাগাজিন, ০৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী কালা স্বপন এলাকায় একজন নামধারী মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী। তার একটি নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে, যারা  এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসার সাথে জড়িত। তারা ভিকটিমের ডিউটিরত  মার্কেটের সামনে রাতে মাদক কেনাবেচা ও আড্ডা দিত। নিহত রতন তাদের এসব অবৈধ কর্মকান্ড ঐ মার্কেটের সামনে না করার জন্য বার বার অনুরোধ করে। ঘটনার এক সপ্তাহ আগে ধৃত আসামী কালা স্বপন এর সাথে ভিকটিম রতনের  কথা কাঁটাকাটি হয়। এতে ধৃত আসামী কালা স্বপন, ভিকটিম রতনের উপর ক্ষিপ্ত হয় এবং তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। উক্ত পরিকল্পনা মোতাবেক গত ১৫-২০ দিন আগে  ধৃত আসামী গত ১২-০৯-২০২০ তারিখ ভোর অনুমান ০৪.১০ ঘটিকার দিকে সে এবং তার সহযোগীরা মিলে পূর্ব পরিকল্পিত ভাবে গাজীপুর সিটি করপোরেশনের লাঘালিয়া এলাকার অধিবাসী কেয়ারটেকার শেখ ফরহাদুল ইসলাম রতন কে পূর্ব শক্রতার জেরে সু-পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি ভাবে কুপিয়ে ও মারধর করে গুরুত্বর রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়, পরে স্থানীয় লোকজন সহায়তায় ভিকটিমকে চিকিৎসার জন্য শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে জরুরী বিভাগে ভর্তি করা হয় এবং ঘটনার পর দিন সকাল ৭টার দিকে ভিকটিম শেখ ফরহাদুল ইসলাম রতন মারা যায়। হত্যার পর কালা স্বপন গা ঢাকা দিয়ে গাজীপুর হতে পালিয়ে যায়। দেশের বিভিন্ন জেলায় অবস্থান করে অবশেষে গত কয়েকদিন গাজীপুরের রাজনৈতিক পরিস্তিতি উত্তপ্ত হয়ে উঠলে সে গাজীপুর পুনরায় ফেরত আসে। এলাকার তার বাহিনী ভাড়াটে খুনি হিসেবে কাজ করে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে এবং অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, জমি দখল ও মাদক মামলা সহ সকল মামলায় তার বাহিনী জড়িত। 
 


বিষয়- আইন ও বিচার, অপরাধ, প্রশাসন, উদ্ধার,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর