বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১১:৫৭ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাজীপুরে একাধিক মামলার দাগী আসামী মিলনকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ

logoখবরের সময় ডেস্কমঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, বিকাল ৭:৫২ সময় 0486
ছবি,ফরহাদুল ইসলাম ওরফে ভাঙ্গারী মিলন

ছবি,ফরহাদুল ইসলাম ওরফে ভাঙ্গারী মিলন

খবরের সময় ডেস্ক:

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ ও গাজীপুরে ছাত্র আন্দোলনে সরব উপস্থিতি ও আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের লক্ষে মহানগরের গাছা থানাধীন বড়বাড়ি মসজিদের পূর্ব পাশে কয়েকশত সন্ত্রাসী সঙ্গে নিয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা ও হত্যার উদ্দেশ্য ছাত্র ও সাধারণ মানুষকে গুরুতর যখমের লক্ষে এলোপাতাড়ি গুলিবর্ষণ এবং হুকুম প্রদানের অপরাধে গাছা থানার ১৮(৯)২৪ ( তারিখ-২৩/০৯/২০২৪) নং মামলায় এজহার ভুক্ত ২১ নং আসামী ফ্যাসিস্ট সরকারের চিহিৃত সন্ত্রাসী ও গাজীপুর মহানগরীরর ত্রাস,মানব পাচার ধর্ষন হত্যা অস্ত্র চাঁদাবাজি নারী ও শিশু নির্যাতন সহ একাধিক মামলার আসামী ভাঙ্গারী মিলন কে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ।  স্বৈরাচার সরকার পতনের পর মন্ত্রী এমপিদের মতো গা ঢাকা দিয়ে আত্নগোপনে ছিল শীর্ষ সন্ত্রাসী ভাঙ্গারী মিলন। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন। 

জিএমপি'র গাছা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ এর নির্দেশনায় ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে উপ-পরিদর্শক মোঃ সুমন খানসহ সঙ্গীয় ফোর্সদের সঙ্গে নিয়ে মিলনকে গ্রেফতার করা হয়েছে।

 আব্দুল্লাহ আল মামুন আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে এগারটার দিকে গাছা থানা এলাকার বোর্ড বাজারস্থ বড় মসজিদ রোড মেম্বার বাড়ী সংলগ্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী হলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৩৫ নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য ফরহাদুল ইসলাম মিলন ওরফে ভাঙ্গারী মিলন (৪০)।

গাছা থানা কমিটি বিএনপি'র সাবেক সাধারন সম্পাদক ফারুক খান জানান,ফয়জুল ইসলাম মিলন এলাকার শীর্ষ সন্ত্রাসী এলাকার আতঙ্ক হিসেবে বিরাজ করতেছিলো। ভাঙ্গারি মিলনের নামে অনেক মামলা, জিডি, ও অভিযোগের অভাব নেই।

উল্লিখিত মামলা সমুহের মধ্যে দুইটি অস্ত্র, দুইটি চাঁদাবাজি, মানব পাচার, মাদক, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২৪ শে জুলাই২৪ইং দুপুর আনুমানিক তিনটায় ভাঙ্গারি মিলনের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী নিয়ে প্রত্যেকের হাতে থাকা রড, ধাঁরালো দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্রসহ আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাড়িতে হামলা করে । আমাকে না পেয়ে আমার বাসায় দেশীয় অস্ত্রদিয়ে এলোপাতারি আক্রমন করে বাড়ীর লোহার গেইট ভেঙ্গে ফেলে ৷ বাসায় থাকা ভাড়াটিয়াদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করাসহ অনেক ক্ষয়ক্ষতি করেছে।

গাছা থানার উপ-পরিদর্শক মোঃ সুমন খান জানান,ওসি স্যার ও তদন্ত ওসি স্যারদের দিকনির্দেশনায় আলোচিত একাধিক মামলাসহ চলমান ছাত্র-জনতার গণ-অভ্যূত্তানে ১৮(৯)২৪ নং মামলার এজহারভূক্ত ২১ নং আসামী এলাকার চিহিৃত সন্ত্রাসী ভাঙ্গারী মিলনকে গ্রেফতার করা হয়েছে এবং বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়- রাজনীতি, আইন ও বিচার, অপরাধ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর