বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৩২ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

পীরগঞ্জে যুদ্ধাপরাধীই মুক্তিযোদ্ধা,পাচ্ছেন সরকারী সকল সুযোগ সুবিধা

logoমোস্তফা মিয়া- পীরগঞ্জ,রংপুর থেকেসোমবার, ৫ জুলাই ২০২১, রাত ২:৫৮ সময় 0251
পীরগঞ্জে যুদ্ধাপরাধীই মুক্তিযোদ্ধা,পাচ্ছেন সরকারী সকল সুযোগ সুবিধা

পীরগঞ্জে যুদ্ধাপরাধীই মুক্তিযোদ্ধা,পাচ্ছেন সরকারী সকল সুযোগ সুবিধা

মোস্তফা মিয়া, পীরগঞ্জ (রংপুর) থেকে :
ভূয়া মুক্তিযোদ্ধা সনদপত্রের মাধ্যমে তৎকালীন যুদ্ধাপরাধীই এখন মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। ২০১০ সালে তিনি মারা গেলেও মুক্তিযোদ্ধা ভাতাসহ সকল প্রকার সরকারী সুযোগ সুবিধা গ্রহণ করছেন তার সহধর্মীনি মাসুমা বেগম। নজরুল ইসলাম পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের বারুদহ গ্রামের মৃত মোহাম্মদ হোসেন সরকারের পুত্র। এ ব্যাপারে উপজেলার অর্ধ ডজন মুক্তিযোদ্ধা তার সনদ বাতিলের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ ও খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭১ সালে দীর্ঘ ৯মাস মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অগ্নি সংযোগ, লুটপাট,গণহত্যা,ধর্ষণ এবং পাকিস্থানী হানাদার বাহিনীকে প্রত্যক্ষভাবে সাহায্যকারী (দালাল) যুদ্ধাপরাধী নজরুল ইসলাম। ১৯৭২ সালের ৯ জানুয়ারী যুদ্ধাপরাধী ও দালাল আইনে গ্রেফতারও হয়েছিলেন তিনি। ১৯৭২ সালের ২৪ জানুয়ারী বাংলাদেশ দালাল আইন ১৯৭২ এবং ১৫ ডিসেম্বর ১৯৭২ সালে বাংলাদেশ নাগরিকত্ব আইন জারি করা হয়।
উক্ত আইনে সারা দেশে সরকারীভাবে দালালদের (যুদ্ধাপরাধী) তালিকা প্রণয়ন করা হয়। ঐ তালিকায় নজরুল ইসলামের নাম উল্লেখ রয়েছে। লেখক এএসএম সামছুল আরেফিন সম্পাদিত‘রাজাকার ও দালাল অভিযোগে গ্রেফতারকৃতদের তালিকা’ (ডিসেম্বও ১৯৭১ থেকে মার্চ ১৯৭২ পর্যন্ত সংকলন ও সম্পাদনা) বইয়ে পীরগঞ্জে যে ৪জন দালালের নাম উল্লেখ রয়েছে তার মধ্যে অন্যতম নজরুল ইসলাম। এছাড়া বীর মুক্তিযোদ্ধা ও পীরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম আব্দুল মমিন আকন্দ রচিত ‘আগুনঝড়া দ্রোহকাল-আমার কিছু কথা’বইয়েও গ্রেফতারের ঘটনা ও দালাল হিসেবে নজরুল ইসলামের নাম উল্লেখ করেছেন।
রোববার সকালে সরেজমিনে গিয়ে কথা হয় কথিত মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সহধর্মীনি মাছুমা বেগম, পুত্র খলিলুর রহমান (৪৫) ও নুরন্নবী মিয়া (৪৮)র সঙ্গে। তারা জানায়, ২০১৭ সাল হতে মাসুমা বেগমের নামে প্রতি মাসে ১২ হাজার টাকা মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করা হচ্ছে। ভাতা উত্তোলনের কার্ড দেখতে চাইলে পুত্র খলিলুর রহমান বলেন,কার্ডটি পীরগঞ্জ সোনালী ব্যাংক শাখায় জমা আছে। কারণ জানতে চাইলে জানান, উক্ত ব্যাংক হতে ৩লক্ষ টাকা ঋণ গ্রহণ করায় কার্ডটি ব্যাংক কর্তৃপক্ষ নিজ হেফাজতে রেখেছে। নজরুল ইসলাম প্রকৃত পক্ষে মক্তিযোদ্ধা ছিলেন কিনা- এমন প্রশ্নে তারা মুখে কুলুপ এঁটে দেন।
এ ব্যাপারে বগেরবাড়ি গ্রামের মৃত তোরাব মুন্সি’র পুত্র অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মিয়া বলেন, নজরুল ইসলাম বেঁচে থাকা কালীন সময়ে পূর্ব পরিচয়ের ভিত্তিতে আমার মুক্তিযোদ্ধা সনদপত্রটি দেখার কথা বলে বাড়ি নিয়ে যায়। পরবর্তীতে আমার নাম ঠিকানার স্থলে নজরুল ইসলামের নাম ঠিকানা উল্লেখ করে ভ‚য়া সনদে মুক্তিযোদ্ধা ভাতায় আওতাভূক্ত হয়। নজরুল ইসলামের আপন সহোদর ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য আতাউর রহমানসহ নজরুল ইসলামের সহপাঠিখ্যাত বারুদহ গ্রামের মৃত ওসমান মিয়ার পুত্র অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম ও মৃত আজিজার রহমানের পুত্র অবসরপ্রাপ্ত শিক্ষক মকবুল হোসেন সত্যতা স্বীকার করে বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পূর্বে নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগদান করে এবং যুদ্ধ শুরুর মুহুত্বে সে সেনাবাহিনী থেকে পালিয়ে আসে। পরে পাকিস্থানী হানাদার বাহিনীকে প্রত্যক্ষভাবে সাহায্যকারী (দালাল) হিসেবে কাজ করে এবং গ্রেফতার হয়।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, দেশগ্রাম, ইতিহাস ও জীবনী

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর