শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১:৩৭ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

সুদখোর এর চাপে দিশেহারা হয়ে, পুঠিয়ায় সুদের টাকার জন্য দুই ব্যক্তি আত্মহনন করেছে ।

logoবিশেষ প্রতিনিধি ,রাজশাহী থেকেমঙ্গলবার, ১৭ মার্চ ২০২০, রাত ৩:৫০ সময় 0243
সুদখোর এর  চাপে দিশেহারা হয়ে, পুঠিয়ায় সুদের টাকার জন্য দুই ব্যক্তি আত্মহনন করেছে ।

সুদখোর এর চাপে দিশেহারা হয়ে, পুঠিয়ায় সুদের টাকার জন্য দুই ব্যক্তি আত্মহনন করেছে ।

 বিশেষ প্রতিনিধি ,রাজশাহী থেকে
সঠিক সময়ে সুদের টাকা দিতে না পাড়ায়, দু’জন ব্যক্তি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আত্মহত্যা দু’টির মুল কারণটি জানার পর, উপজেলার বানেশ্বর এলাকা জুড়ে সুদখোর রফিক হাজীর বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। সুদখোর সামান্য কাপড় সেলাইয়ের দর্জি থেকে এখন কোটি কোটি টাকার মালিক হয়েছে।
জানা গেছে, উপজেলার বানেশ্বর বালিয়াঘাটি গ্রামের মজিবুর রহমানের ছেলে মিজানুর রহমান বাবু। সে বানেশ্বর বাজারের টাইলস,বালাইনাষকের ব্যবসা করত। বাবু বানেশ্বর বাজারের রফিক হাজীর নিকট থেকে ৩ লাখ টাকা চড়া সুদের ওপর নিয়ে ছিল। সঠিক সময়ে সুদের টাকা দিতে না পাড়ায়, উপজেলার বেলপুকুর রেলগেট এলাকায় গত ৬ মার্চ ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। দুঘর্টনা স্থলে প্রত্যক্ষদর্শীরা জানায়, মৃত বাবু কাগজের চিরকুটের মৃত্যুর কারণ উল্লেখ করে গিয়ে ছিলেন। কিন্তু বেলপুকুর থানা পুলিশ চিরকুটে থাকা নামটি প্রকাশ করেনি। বরং গোপনে থানা পুলিশ মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
নিহতে মিজানুর রহমান বাবুর বড় ভাই এছাহক রহমান বলেন, আমার ছোট ভাই বানেশ্বর অগ্রনী ব্যাংকের শাখা থেকে ঋণ করে ছিল। ঋণের সুদের টাকা দেয়ার জন্য, বানেশ্বর বাজারের রফিক হাজীর কাছ থেকে চড়া সুদে ৩ লাখ টাকা নিয়ে ছিলেন, সেটি আমি জানতাম। পরবর্তী সময় আরও টাকা নিয়েছে কী না আমার সেটা জানা নেই। তিন লাখ টাকা নিয়ে, ভাইকে গ্রায় ৭ লাখ টাকা দিতে হয়েছে বলে,আমি শুনেছি। সুদের টাকাই ভাইয়ের কাল হয়ে দাঁড়িয়ে ছিল।
নাম প্রকাশ না করা শর্তে শহিদুলের এক আত্ময়ী জানায়, শহিদুল প্রায় সময় মাদক দ্রব্য সেবন করে থাকত। সে রফিক হাজীর কাছ থেকে নেশা করা জন্য মাঝেমধ্যে টাকা নিত। এই সুদের টাকা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে অনেক টাকায় পরিনত হয়। বাজারে শহিদুলের দুই শতাংশ জমি ছিল। বাধ্য হয়ে রফিক হাজীকে জমি টুকু লিখে দিতে হয়ে ছিল। যার বর্তমান বাজার মূল্য ৫০ লাখ টাকা। এই কারণে, শহিদুল ২০১৮ সালে নেশাগ্রস্ত অবস্থায় মারা যায়। এলাকাবাসীদের ধারনা নেশাজাতীয় দ্রব্য খেয়ে সে আত্মহত্যা করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বানেশ্বর বাজারের একাধিক ব্যক্তিরা জানায়, রফিক হাজী কয়েক বছর আগে সামান্য একজন কাপড় সেলাইয়ের দর্জি ছিল। সুদের ব্যবসা করে সে বাজারের মসজিদ মার্কেটে তার ১৩টি দোকান, আবাসিক হোটেলের ব্যবসা, দুইটি হাইচ মাইক্রোবাস, মুরগির খাবারের দোকান, পুকুরের মাছের ব্যবসাসহ কোটি কোটি টাকার মালিক হয়েছে। সব ব্যবসাই তার লোক দেখানোর জন্য। তার মুল ব্যবসা হলো সুদ। সে একসময় রাজশাহী জেলার চিহ্নিত রাজাকার মৃত আয়েন উদ্দিনের এক সময়ের দোসর ছিল।
এ ব্যাপারে রফিক হাজী বলেন, মিজানুর রহমান বাবু আমার কাছে গত এক বছর আগে দুই লাখ টাকা নিয়ে ছিল। আমি ভারতে চিকিৎসা করাতে গিয়ে ছিলাম,এসে শুনি বাবু মারা গিয়েছে। আমি শহিদুলের কাছে জমি ক্রয় করিনি। আয়েন উদ্দিনের ছেলের নিকট থেকে জমিটি ক্রয় করেছি। বানেশ্বর বাজারের আ.লীগের অল্প বয়সে ছেলেরা আমার বিরুদ্ধে কথা বলছে এবং তারা আমাকে হুমকি পর্যন্ত দিচ্ছে। আমি আয়েন উদ্দিনের কাছে থেকে বেতন নিয়ে আমি আস্তে আস্তে ব্যবসা করে এগুলো ক্রয় করেছি। আমি কোনো দল পাটি করি না। রাজনৈতিকভাবে আমার বিরুদ্ধে গুজোব ছড়ানো হচ্ছে।

বিষয়- অপরাধ, দেশগ্রাম,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর