বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫৯ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

পীরগঞ্জে দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড.এম এ ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত

logoমোস্তফা মিয়া পীরগঞ্জ (রংপুর) থেকেশনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩, রাত ১:৩১ সময় 0253
পীরগঞ্জে দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড.এম এ ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত

পীরগঞ্জে দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড.এম এ ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত

মোস্তফা মিয়া পীরগঞ্জ(রংপুর):
পীরগঞ্জে দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড.এম এ ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে বৃহস্পতিবার শ্রদ্ধাঞ্জলি নিবেদন,কোরান খানি, মিলাদ ও দোয়া, তবারক বিতরণ এবং স্মৃতি চারণ অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। সকালে প্রয়াত বিজ্ঞানীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে দিবসের সুচনা হয়।


এ সময় রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.হাসিবুর রশীদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফা সালোয়া ডিনা,জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার ফেরদৌস আলী, ড. ওয়াজেদ রিচার্স এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের সিনিয়র কর্মকর্তা প্রসন্ন জীৎ সরকার, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক গোলাম ফিরোজ,জেলা আওয়ামী লীগ ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে জেলা আওয়ামী লীগের আহবায়ক ছায়াদত হোসেন বকুল, রংপুর মেরিন একাডেমি কমান্ড্যান্ট ক্যাপ্টেন শফিকুল ইসলাম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল,ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবন্দ, অফিসার ইনচার্জ জাকির হোসেন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানসহ অনেকে শ্রদ্ধা জানান।


পরে জয়সদন চত্বরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় স্মৃতিচারণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের আহবায়ক ছায়াদত হোসেন বকুল প্রধান অতিথি ছিলেন। এতে কেন্দ্রীয় আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক শাহিন, রবিউল ইসলাম রবি, যুগ্ম সম্পাদক সাদেকুল ইসলাম সাদেক বিএসসি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক প্রমুখ বক্তৃতা করেন। দুপুরে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গোপিনাথপুর হাফিজিয়া মাদ্্রাসায় জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কোরান খানি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ওই বিজ্ঞানী ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারী লালদিঘীর ফতেহপুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি ২০০৯ সালের ৯ মে ইন্তেকাল করেন। বঙ্গবন্ধুর জামাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি তাঁর মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে জনগণের কল্যাণে কাজ করে গেছেন।

ওয়াজেদ মিয়া তাঁর কর্মের জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন। পিতা মরহুম আব্দুল কাদের মিয়া ও মাতা মরহুমা ময়জুনেসার ৪ পুত্র ও ৩ কন্যার মধ্যে তিনি ছিলেন সর্ব কনিষ্ঠ। গ্রামের প্রাইমারি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণী ও পীরগঞ্জ থানার হাইস্কুলে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত অধ্যয়ন শেষে তিনি ১৯৫২ সালে রংপুর শহরের সরকারি জেলা স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন। ১৯৫৬ সালে এই স্কুল থেকে ডিস্টিংশনসহ ম্যাট্রিকুলেশন পাস করেন। ১৯৫৮ সালে তিনি রাজশাহী সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় বিজ্ঞান বিভাগে দ্বিতীয় স্থান লাভ করেন। ১৯৬১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান লাভ করেন এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন ।

বিষয়- আলোচনা, মিলাদ ও দোয়া

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর