শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১:১৬ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ ফ্যাসিবাদী ও কালো আইন বাতিল করতে হবে

logoশাহীন বাবুবুধবার, ১৮ জুন ২০২৫, দুপুর ৪:২৬ সময় 0235
সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ ফ্যাসিবাদী ও কালো আইন বাতিল করতে হবে

সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ ফ্যাসিবাদী ও কালো আইন বাতিল করতে হবে

শাহীন বাবু : বুধবার ১৮ জুন ২০২৫ইং বেলা সোয়া ১১টার দিকে সচিবালয়ের বাদামতলায় কর্মচারীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে তা সচিবালয়ের বিভিন্ন ভবনের ফ্লোর ঘুরে ৬ নম্বর ভবনের নিচে এসে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। কর্মচারীরা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদী কালো আইন মানি না,মানব না’,‘আপস না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম’,‘সারা বাংলার কর্মচারী এক হয়ে লড়াই করো’ ইত্যাদি স্লোগানে সচিবালয় প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।

কর্মসূচির নেতৃত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নূরুল ইসলাম সমাবেশে বলেন, “প্রত্যেকটি সরকারি কর্মচারী এই অধ্যাদেশ বাতিল চায়। কোনো ধরনের সংশোধন, সংযোজন বা পরিমার্জন আমরা মানব না। তিনি জানান, সরকারের পক্ষ থেকে এখনো কোনো আলোচনার আমন্ত্রণ পাওয়া যায়নি। তবে সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে যে, কর্মচারীদের সঙ্গে আলোচনা করে অধ্যাদেশ সংক্রান্ত সুপারিশ দেওয়া হবে।


নূরুল ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা পোস্টার ছিঁড়েছে, তাদের সিসিটিভির মাধ্যমে শনাক্ত করে পরিচয় প্রকাশ করা হবে। পোস্টার ও ব্যানার সচিবালয়ের সর্বত্র আবারও টাঙাতে হবে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন,“ড. মুহাম্মদ ইউনূস সরকারকে চোরাবালিতে ফেলতে চান না। কিন্তু কিছু আমলা সরকারকে ফাঁদে ফেলার জন্য এই কালো আইন তৈরি করেছেন। তাদের দ্রুত প্রত্যাহার না করা হলে, বিভাগীয় সম্মেলনের চেয়েও কঠোর কর্মসূচি ঘোষণার কথা বলেন তিনি।

পরবর্তী কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার (১৯ জুন)২-২৫ইং সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে গণসংযোগ ও বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়। এছাড়া রোববার (২২ জুন) থেকে সারাদেশব্যাপী সরকারি কর্মচারীদের অংশগ্রহণে লাগাতার কর্মসূচিরও হুঁশিয়ারি দেন নূরুল ইসলাম।

সরকার গত ২৫ মে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ জারি করে, যেখানে বলা হয় চার ধরনের শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বিভাগীয় মামলা ছাড়াই কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুতি করা যাবে। এই বিধানকে কেন্দ্র করে কর্মচারীরা প্রথম থেকেই এর খসড়া বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিলেন। অধ্যাদেশ চূড়ান্ত হওয়ায় আন্দোলন আরও তীব্র হয়। তারা ঘণ্টাব্যাপী কর্মবিরতি, সমাবেশ, মিছিল এবং উপদেষ্টাদের কাছে স্মারকলিপিও দেন।

পরবর্তীতে কর্মচারী নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ভূমি সচিবের নেতৃত্বে কয়েকজন সচিব এই দাবি মন্ত্রিপরিষদ সচিবের কাছে পৌঁছে দেন। এরপর মন্ত্রিপরিষদ সচিব তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করেন। গত ৪ জুন অধ্যাদেশ পর্যালোচনার জন্য আইন উপদেষ্টাকে প্রধান করে একটি কমিটিও গঠন করা হয়। তবে এখনো আলোচনা বা সমঝোতার কোনো আনুষ্ঠানিক অগ্রগতি হয়নি।

বিষয়- সংগঠন, প্রশাসন, প্রতিবাদ

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর