বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:৩২ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

রংপুরের পীরগঞ্জে স্থানীয় আওয়ামীলীগ নেতার ডিলার কর্তৃক খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের চেষ্ঠায় গ্রেফতার-৩

logoপীরগঞ্জ,রংপুর প্রতিনিধিশুক্রবার, ১০ এপ্রিল ২০২০, রাত ৯:৫০ সময় 0363
রংপুরের পীরগঞ্জে স্থানীয় আওয়ামীলীগ নেতার ডিলার কর্তৃক খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের চেষ্ঠায় গ্রেফতার-৩

রংপুরের পীরগঞ্জে স্থানীয় আওয়ামীলীগ নেতার ডিলার কর্তৃক খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের চেষ্ঠায় গ্রেফতার-৩



পীরগঞ্জ,রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জের গুর্জিপাড়া বাজার থেকে গত বুধবার রাত আনুমাকি ১২ ঘটিকায় ভেন্ডাবাড়ী পুলিশ ৫০ কেজি পরিমাপের ৯০ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচার কালে চাল ভর্তি ট্রলিসহ ৩ যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা হচ্ছে- মিঠাপুকুর উপজেলার গোপিনাথপুর গ্রামের জমশেদ আলীর পুত্র ইসমাইল হোসেন (৩০), পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী গ্রামের ছাইফুল ইসলামের পুত্র জাহাঙ্গীর আলম (২৩) ও মহেশপুর গ্রামের সেকেন্দার আলীর পুত্র রিয়াদ হোসেন (১৮) বলে জানাযায়।
পীরগঞ্জের ভেন্ডাবাড়ী পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই সত্যেন্দ্রনাথ, এ এস আই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তাদের কে উক্ত স্থান থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ ও গ্রেফতার কৃতদের স্বীকারোক্তি মোতাবেক জানাযায়, উপজেলার পান্তাপুকুর গ্রামের চাল ব্যবসায়ী রবিউল ইসলামের নের্তৃত্বে বিশলা গ্রামের লালবুদু, পাকুরিয়া গ্রামের খোকামিয়া ও মহেশপুর গ্রামের সাহেব মিয়ার বাড়ীতে পৃথক পৃথক ভাবে ৫২ বস্তা চাল ক্রয় করে এবং রাত্রি আনুমানিক ১১ ঘটিকায় ভেন্ডাবাড়ী খাদ্যগুদামের পাশের্^ ভেন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুন্জুর হোসেন মন্ডলের পিতা খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মনোয়ার হোসেন মন্ডলের ঘর থেকে ৩৮ বস্তা চাল ট্রিলারে লোড দিয়ে পাচারের উদ্দেশে সাদুল্ল্যাপুর উপজেলায় যাচ্ছিল। 
 আটককৃত চালগুলি যে খাদ্যবান্ধব কর্মসূচির তা নিশ্চিত করেছে ভেন্ডাবাড়ী সরকারি খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতাসাদ্দেকা খাতুন। তবে চালের বস্তাগুলো ভেন্ডাবাড়ী খাদ্যগুদামের নয় বলে জানান তিনি। এব্যাপারে ভেন্ডাবাড়ী পুলিশের ইনচার্জ শাহীন তালুকদার বলেন, তদন্তে অপরাধী যেই হউক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সরেস চন্দ্র বলেন,  ত্রানের চাল অথবাা খাদ্যবান্ধব কর্মসূচির চাল চুরির অপরাধে আওয়ামীলীগ নেতা হউক আর নেতার পিতা হউক কাউকে ছাড় দেয়া হবেনা।
অপর পক্ষে ভেন্ডাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, বর্তমানে সরকার করোনা ভাইরাস পরিস্থিতিতে ঘরে ঘরে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ত্রান সামগ্রি পৌছে দেয়ার নির্দেশ দিচ্ছে, সেখানে এই সংকটময় পরিস্থিতিতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির পিতা মনোয়ার হোসেন মন্ডল কি করে এ ন্যাক্কার জনক ঘটনাটি ঘটাতে পারে ? এটি অত্যান্ত ধিক্কার জনক। আমি গরীবের চাল চোরদের  কঠোর ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানাই। সেই সাথে পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো কোন ক্রমেই যেন মুল হোতারা ছার না পায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলচিল।

বিষয়- অপরাধ, দেশগ্রাম, প্রশাসন,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর