বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:২৯ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

২০২৩ সালটা পরিবর্তনের বছর: দুদু

logoনিজস্ব প্রতিবেদকশনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩, রাত ৮:১৯ সময় 0138
২০২৩ সালটা পরিবর্তনের বছর: দুদু

২০২৩ সালটা পরিবর্তনের বছর: দুদু

২০২৩ এ বছর স্বৈরাচারী,কর্তৃত্ববাদী শাসনের পতনের বছর হচ্ছে । আমরা নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতার পরিবর্তন করতে চাই। আমরা গণতান্ত্রিকভাবেই ভোটের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন করতে চাই। কিন্তু ভোট দেওয়ার একটি পরিবেশ থাকতে হবে। এখন ভোট কুকুর-বিড়ালে দিচ্ছে। ভোটকেন্দ্রে কেউ যায় না। ফরিদপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের ব্রক্ষ্মসমাজ সড়ক থেকে এ পদযাত্রা শুরু হয়ে ফরিদপুর প্রেস ক্লাবে পৌঁছে শেষ হয়। দুদু বলেন, এজন্য বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলন কর্মসূচি পালন করছে। বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। তিনি বলেন, এ দেশের মানুষ কাজের অভাবে না খেয়ে দিন কাটাবে তা হতে পারে না। সে কারণে শান্তিপূর্ণ আন্দোলন চলছে।


এ সময় তিনি বিদ্যুৎ, গ্যাস এবং চাল, ডাল, তেল,চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও দমন-পীড়নের প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি ও গণবিরোধী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল,নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি শনিবার ২০২৩ দেশব্যাপী সব জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে বলেও জানান। ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ,সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন,কৃষক দলের দলের কেন্দ্রীয় নেতা শাহজাহান সম্রাট, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, আজম খান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুল ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির। বক্তারা বলেন, আমরা এ দুর্ভিক্ষের সরকার আর চাই না।


আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বাস পুড়িয়েছে, মানুষ মেরেছেন। আমরা সেভাবে চাই না। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন চাই। দেশের জনগণ এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। এ সময় জেলা ও মহানগর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পদযাত্রা শেষে ফরিদপুর প্রেসক্লাবে পৌঁছে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

বিষয়- রাজনীতি, আলোচনা,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর