শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১:৫১ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

পীরগঞ্জে মেয়রের বিরুদ্ধে দুনীতি অর্থ লুটপাটের অভিযোগে,অনাস্থা কাউন্সিলরদের

logoমোস্তফা মিয়া পীরগঞ্জ (রংপুর) থেকেমঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩, রাত ৮:২২ সময় 0214
পীরগঞ্জে মেয়রের বিরুদ্ধে দুনীতি অর্থ লুটপাটের অভিযোগে,অনাস্থা কাউন্সিলরদের

পীরগঞ্জে মেয়রের বিরুদ্ধে দুনীতি অর্থ লুটপাটের অভিযোগে,অনাস্থা কাউন্সিলরদের

মোস্তফা মিয়া পীরগঞ্জ (রংপুর) থেকে:

রংপুরের পীরগঞ্জ উপজেলার পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ তাজিমুল ইসলাম শামীমের 
বিরুদ্ধে ভুয়া টেন্ডার দেখিয়ে কাজ করানো,টেন্ডার আহবান না করা,সরকার বিভিন্ন বরাদ্দ করা অর্থ লোপাট , ক্ষমতার অপব্যাবহার করে একক কতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাক্তিগত প্রতিষ্ঠানে পরিনত করা সহ প্রায় ১০ কোটি 
টাকা আত্তসাত ও লুটপাট করার গুরুতর অভিযোগ করেছে পীরগঞ্জ পৌরসভার কাউন্সিলরবৃন্দ।

এ ব্যাপারে মেয়রের বিভিন্ন অভিযোগ এনে তার বিরুদ্ধে ১১জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনে লিখিত ভাবে ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকারসহ স্থানীয় সরকার বিভাগ রংপুরের উপ পরিচালকের কাছে আবেদন জানিয়েছে। গতকাল ৩ মার্চ সোমবার রংপুর নগরীর জাহাজ কোম্পানির মোড় একটি সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতা পৌর মেয়র শামীমের বিরুদ্ধে সুনিদৃষ্ট অভিযোগ এনে দ্রুত তদন্ত করে তাকে অপসারনের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে অনাস্থা স্থাপনকারী ১১ কাউন্সিলরের মধ্যে ৮ জন উপস্থিত ছিলেন।তিন কাউন্সিলর অসুস্থতার কারনে আসতে পারেননি বলে জানিয়েছেন।তবে পৌরসভায় ১২ কাউন্সিলর এর মধ্যে ১১জনের স্বাক্ষর করে আবেদন করেছেন।সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন পীরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর।উক্ত লিখিত অভিযোগে জানানো হয় পীরগঞ্জ পৌরসভার গত ২৮ নভেম্বর ২০২১ সালে নির্বাচনের মাধ্যমে মেয়র শামীম সহ ১২ জন কাউন্সিলর নির্বাচিত হয়।২১/১২/২১ইং তারিখে রংপুর বিভাগীয় কমিশনারের কাছে শপথ বাক্য পাঠ করে দায়িত্ব গ্রহন করা হয়।


কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় প্রায় দেড় বছর অতিবাহিত হতে চলেছে পৌর মেয়র শামীম পৌর পরিষদের মাসিক সভা করেন তার ইচ্ছে মতো।তিনি সভার আগে কাউন্সিলরদের কোন নোটিশ দেননা। সভার ২/৩ ঘন্টা আগে তার পিএস এর মাধ্যমে সভায় উপস্থিত হবার কথা জানানো হয়। সভার দিন ৪/৫ ঘন্টা পর সভায় মেয়র উপস্থিত হয়ে কোন আলোচনা না করে সভার রেজুলেশন না লিখে তাদের পরবর্তীতে সভার সিদ্ধান্তের কপি তাদের দেয়াও হয়না জানানো হয়না।
এ ব্যাপারে অনেকবার মেয়রকে বলার পরেও কোন পদক্ষেপ গ্রহন না করায় গত ১/১/২৩ইং তারিখে সকল কাউন্সিলর মেয়রের কাছে লিখিত ভাবে জানিয়ে বিগত সভার সিদ্ধান্ত লিখিত ভাবে জানানোর জন্য আবেদন করেও সাড়া মেলেনি।


সভায় মেয়রের বিরুদ্ধে দুনীতি অভিযোগ উত্থাপন করে বলা হয় ২০১৯-২০২০ অর্থ বছরে টেন্ডার আইডি ২৭৮৪৪৭ মুলে পীরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পচাকান্ত মৌজার রাস্তা সংস্কার ও নির্মান কাজ করা হয়।যা ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মন্ডল ট্রেডাস এর মাধ্যমে ৪৫ লাখ ৬৫ হাজার ৮শ ৩৮ টাকার কার্যাদেশ দেয়া হয়।ওই কাজের ওই পরিমান বিল উক্ত ঠিকাদারকে প্রদান করা হয়।একই কাজ টেন্ডার আইডি ৩০১৯৬১ মুলে পুনরায় টেন্ডার আহবান করানো দেখিয়ে কোন কাজ না করেই ৪২ লাখ টাকা আত্মসাৎ করা হয়।এ ছাড়াও ২০২১-২২ অর্থ বছরে আর্থিক সহায়তা খাতে ২১ লাখ টাকা উত্তোলন করে লোপাট চিকিৎসা খাতে ও বিবিধ খাতে অর্থ সহায়তা দেখিয়ে অর্থ লুট, বিভিন্ন দিবস উদযাপন খাতের বিল উপজেলা পরিশোধ কর্তৃক ব্যায় করা হলেও পৌর তহবিল থেকে ভুয়া বিল দেখিয়ে লুটপাটের অভিযোগ করা হয়।


সংবাদ সম্মেলনে অভিযোগ করেন কাউন্সিলররা চলতি বছরের জানুয়ারী থেকে এখন পর্যন্ত পৌরপরিষদের কোন সভা আহবান না করে একক ক্ষমতা বলে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় সাংসদ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড, শিরিন শারমিন চৌধুরীর সাথে দেখা করে লিখিত অভিযোগ প্রদান করে তার বিচার দাবি করেছেন বলে জানান।সার্বিক বিষয়ে জানতে পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমের মোবাইল নম্বরে অন্তত ২০/২৫ বার এই নম্বারে-০১৭১৭২৭৭৭২৮ ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয় সরকার রংপুর বিভাগের উপ-পরিচালক জিলুফা ইয়ামিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ১১ জন কাউন্সিলরের স্বাক্ষর যুক্ত বিভিন্ন অভিযোগ সম্বলিত মেয়রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেয়েছেন জানিয়ে বলেন এ ব্যাপারে তদন্ত করে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

বিষয়- অনিয়ম /দুর্নীতি প্রতিবাদ স্থানীয় সরকার মন্ত্রনালয়,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর