বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫৫ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

গাইবান্ধায় তিনটি উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন রিংকু-বুলবুল-বিদ‍্যুৎ

logoআনোয়ার হোসেন রানাশুক্রবার, ২৪ মে ২০২৪, রাত ১২:৩৩ সময় 0310
ছবি; রিংকু-বুলবুল বিদ‍্যুৎ

ছবি; রিংকু-বুলবুল বিদ‍্যুৎ

 মোহাম্মদ আনোয়ার  হোসেন  রানা :

গাইবান্ধায় উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে এদিন গভীর রাতে নিজ নিজ উপজেলা পরিষদের হলরুমে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এই ফলাফল ঘোষণা করেন।


গাইবান্ধার সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আমিনুর জামান রিংকু। তিনি দোয়াত-কলম প্রতীকে ৫৪ হাজার ৭৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইস্তেকুর রহমান সরকার কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৯৪৪ ভোট। 


ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম মিলন। তিনি চশমা প্রতীকে ৩৭ হাজার ৩৭১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শরিফুল ইসলাম সনজু ২৮ হাজার ৩৪২ ভোট পেয়েছেন। 


মহিলা-ভাইস চেয়ারম্যান পদে মোর্শেদা বেগম পদ্মফুল প্রতীকে ৯৯ হাজার ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিল্পী খাতুন ১৫ হাজার ২৯৪ ভোট পেয়েছেন। 


এ উপজেলায় ভোটার ৩ লাখ ৮৬ হাজার ৫৯৯ জন। চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে আটজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 


পলাশবাড়ী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। তিনি মোটরসাইকেল প্রতীকে ১৯ হাজার ৫৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. তৌহিদুল ইসলাম দোয়াত-কলম প্রতীকে ১৮ হাজার ৭৪ ভোট পেয়েছেন। 


ভাইস চেয়ারম্যান পদে ফরহাদ হোসেন তালা প্রতীকে ২৪ হাজার ৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রিপন মিয়া ২০ হাজার ৭৮৪ ভোট পেয়েছেন। 


মহিলা ভাইস চেয়ারম্যান পদে আনোয়ারা বেগম কলস প্রতীকে ২১ হাজার ৯৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী রিক্তা বেগম ফুটবল প্রতীকে ১৭ হাজার ৮৬৭ ভোট পেয়েছেন। 


এ উপজেলায় ভোটার ২ লাখ ২৩ হাজার ২০৯ জন। চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 


গোবিন্দগঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. শাকিল আলম বুলবুল। তিনি আনারস প্রতীকে ৯১ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. লতিফ প্রধান মোটরসাইকেল প্রতীকে ৮২ হাজার ৪৮ ভোট পেয়েছেন। 


চশমা প্রতীকে ৬৫ হাজার ৯৬৩ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এ মতিন মোল্লা। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শরিফুল ইসলাম তাজু মাইক প্রতীকে ৫৭ হাজার ৫৩৭ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া রায় পাখি সেলাই মেশিন প্রতীকে ৪৫ হাজার ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী উম্মেজান রিংকু প্রজাপতি প্রতীকে ৩৪ হাজার ৫২ ভোট পেয়েছেন। 


এ উপজেলায় ভোটার ৪ লাখ ৪৫ হাজার ৮০৫ জন। চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 


গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ বলেন, গাইবান্ধায় তিনটি উপজেলা পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। এ ছাড়া নির্বাচনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও মোবাইল কোর্ট পরিচালনা এবং স্ট্রাইকিং ফোর্সকে দিকনির্দেশনা দিতে ৪৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন পালনের পাশাপাশি তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,  ছয় প্লাটুন বিজিবি, র‍্যাবের দুটি করে মোট ছয়টি টিমসহ প্রতি কেন্দ্রে পাঁচজন পুলিশ ও ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

বিষয়- স্থাণীয় সরকার মন্ত্রনালয় নির্বাচন খবরের সময় ডেস্ক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর